Author: admin

মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের অধিনে দীর্ঘমেয়াদী ফসল আখ চাষকে লাভবান করতে ও চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত।কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামে সকালে কৃষি মন্ত্রনালয়ের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ‘আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্প’র সহযোগীতায় এ মাঠ দিবসের আয়োজন করে। প্রকল্পের পরিচালক ও বিএসআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরআই’র কীটতত্ব বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক…

Read More

কয়রা(খুলনা)প্রতিনিধি:-ফরহাদ হোসাইন কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার)সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরনী ও সাংস্কতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কলাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,প্রেসকাবের সভাপতি শরিফুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী। অন্যন্যাদের মধ্যে প্রভাষক আনিসুজ্জামান, প্রভাষক…

Read More

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর জেলার ইমাম পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১. টায় পিরোজপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা হয়। সভায় ইমাম পরিষদের পক্ষে মাওলানা মোল্লা মিরাজ হোসেন সার্বিক বিষয় জেলা প্রশাসককে অবহিত করেন। ইসলাম ফাউন্ডেশন ও বিভিন্ন কমিটি গঠন নিয়ে মাওলানা মোঃ রফিকুল ইসলাম জেলা প্রশাসককে জানান। এসময় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা মোঃ আল আমিন, হাফেজ মাওলানা মুফতী আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আ: রহিমসহ আরও অনেকে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ইমাম পরিষদের নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং চলমান…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমদ এর সঞ্চালনায় নবগঠিত জেলা কমিটির “শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় পঞ্চ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট কানফারেন্স রুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার ২০২৫ সেশনের নবগঠিত আমেলার সভাপতিঃ মুহাম্মাদ নাজমুল ইসলাম সহ-সভাপতিঃ মুস্তাফিজুর রহমান সাঈদ সাধারণ সম্পাদকঃ সাব্বির আহমদ সাংগঠনিক সম্পাদক: সাখাওয়াত হুসাইন প্রশিক্ষণ সম্পাদকঃ আব্দুর রাকিব দাওয়াহ সম্পাদকঃ শাকিল হোসাইন তথ্য গবেষণা ও প্রচার সম্পাদকঃ মাজেদুল ইসলাম প্রকাশনা ও…

Read More

মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০টায় কালীগঞ্জ শহরের বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে এই স্কলারশীপ বিতরন করা হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার, আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান, শহীদ নুর আলী কলেজের সহকারী অধ্যাপক রওশন কবির রনজু, মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আফরোজ,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এসজিপি, এসপিপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার , ঘাটাইল এরিয়া মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বিপিএম,এনডিসি. এফডব্লিউসি, পিএসসি, কমান্ডার , ৩০৯ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম । প্রথমে অতিথিদেরকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুলতান মাহমুদ পিএসসি, এইসি…

Read More

বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলা উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদেরর মাঠে উপজেলা প্রশাসন ও ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ মাঠে শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে ও বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজে সাবেক ভিপি ইমদাদুল হক মিলন, জামায়েত ইসলামের ইউনিয়ন সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল হক। সভায় প্রধান…

Read More

মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এই প্রথম ইকো ডায়াগনষ্টিক এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে ল্যাপারোস্কোপিক, লেজার এন্ড ইএনটি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ বাজার সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটির টপ ফ্লোরে এই উপলক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াত এবং গীতা পাঠ এবং আগত সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাক্তার আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার নুর নবী, ডাক্তার এম এ কাফি, ডাক্তার প্রফুল্ল কুমার মজুমদার, ডাক্তার প্রবীর কুমার মন্ডল, ডাক্তার প্রনব কুমার দত্ত, প্রতিষ্ঠানটির নির্বাহী…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাহিনীর সক্ষমতা নিয়ে ওয়াকার-উজ-জামান বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী ও আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম জোগানে আমি সচেষ্ট থাকব। সদস্যদের বীরত্ব নিয়ে সেনাপ্রধান বলেন,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। তাঁরা শিক্ষক, আজীবনই শিক্ষক থাকবেন। কিন্তু কাল থেকে নিয়ম মেনে আর বিদ্যালয়ে যেতে হবে না, শিক্ষার্থীদের পাঠদানও করতে হবে না। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টারভুক্ত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। বিদায় গ্রহণ মুহূর্তে শিক্ষকরা আবেগপ্রবণ হয়ে যান, অশ্রুসিক্ত হয়ে পড়েন। শিক্ষকতা থেকে বিদায় গ্রহণকারী ৬ শিক্ষক হলেন, পূর্ব প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, খামার দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সরকার, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রাণী চক্রবর্ত্তী, পশ্চিম মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, কিশামত হামিদ সরকারি প্রাথমিক…

Read More