Author: admin

বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরেরব ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ঘুমন্ত অবস্থায় ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকার জেলে মোঃ জাহাঙ্গীর হোসেন বাড়ি না থাকায় একদল দুর্বৃত্ত তার ঘরের সিঁধ কেটে প্রবেশ করে স্ত্রী জেসিমন বেগম (৪৫), মেয়ে ইয়ানা আক্তার (১৩) ও নাতনী জুয়েনা (১৩)কে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোপার্ট করেন। আহত জেসমিন বেগমের অবস্থা অশংকাজনক। আহত জেসমিন বেগমের ভাসুর আবু হানিফ জানান,…

Read More

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামালকে অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পাটিখালঘাটা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সদস্য (ওয়ার্ড মেম্বার) স্থানীয় লোকজন ও বিএনপির নেতারা এতে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা সকলে আওয়ামীলীগ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোস্তফা কামালের দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাত, স্বজনপ্রতি ও দলীয় করনের প্রতিবাদ ও বিচারের দাবী জানান। দ্রুত আওয়ামীলীগের এ নেতাকে চেয়ারম্যানের পদ থেকে অব্যহতির দাবী জানান। এ সময় পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্যসহ ৮জন সদস্য (মেম্বার) উপস্থিত ছিলেন।…

Read More

মমিনুল ইসলাম, তজুমদ্দিন প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের ২০২৫-২০২৬ সালের নব গঠিত কার্যনির্বাহী কমিটির সকল সাংবাদিক তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সাথে গতকাল বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের (সভাপতি) দ্যা ইনভেস্টর পত্রিকার প্রতিনিধি আলহাজ্ব সাইদুর রহমান রিপন (সাধারণ সম্পাদক) দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার প্রতিনিধি ফুয়াদ মুজাহিদ , (যুগ্ম সাধারণ সম্পাদক) দেশ চ্যানেল ও দৈনিক বাংলার প্রতিচ্ছবি তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি সুলাইমান পোদ্দার, (যুগ্ম সম্পাদক) দৈনিক আজকের বরিশাল তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি নুরে আলম, (সহ সাংগঠনি) দৈনিক কলমের কন্ঠ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি নাঈম, (সহ সাংগঠনিক) দৈনিক বরিশালের ক্রাইম তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মজিরুদ্দিন রায়হান, (কোষাধ্যক্ষ) বিডি…

Read More

ঝালকাঠি কারাবন্দী ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়েরকে পিটিয়ে হাত ভাঙ্গার অভিযোগ কারারক্ষীদের বিরুদ্ধে মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা কারাগারে কারারক্ষীদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. জুবায়ের হোসেন (৩৫)কে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ওই বন্দিকে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিষয়টি বিচারকের দৃষ্টিতে আনেন তার আইনজীবী। এ সময় ওই বন্দির হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। কারাবন্দীর মো. জুবায়ের হোসেন শহরের পূর্ব চাঁদকাটি এলাকার বাসিন্দা এবং ঝালকাঠি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি। স্থানীয় বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় প্রায় দুই মাস ধরে কারাগারে আছেন তিনি। গতকাল ওই মামলায় জুবায়েরের হাজিরার তারিখ ছিল। এ ঘটনায় বিচারক মো.…

Read More

আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও আমতলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ডা. আব্দুল খালেক নিজাম (৭১) বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার সময় আমতলী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। বিকেলে দু’দফা জানাযা শেষে মরহুমের লাশ আরপাঙ্গামিয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

Read More

শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ তিন পঁয়ত্রিশ বছর পর প্রকাশ্যে নিজস্ব ব্যানারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে ইসলামি ছাত্রশিবির। বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামের সেমিনার কক্ষে এ আয়োজন করে তারা। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচের শিক্ষার্থী অ্যাডভোকেট শাকিল আহমেদ। অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটা লাইন একসাথে দেখা এইমুহূর্তে আমাদের জন্য যেমন আনন্দের তেমনি বিশ্বাস না হওয়ার মত। লাইন দুটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা’। অতীতের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামি ছাত্রশিবিরকে বিমানবিকীকরণের লোমহর্ষক বর্ণনা দিয়ে বলেন, এই…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাবির রসায়ন বিভাগের ৪৯ তম আবর্তনের সজীব সরকারকে সভাপতি ও উদ্ভিদবিদ্যা বিভাগের ৪৯ তম আবর্তনের অনুপম হাসান নিপুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি মুমিন ইসলাম ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন সজীব চৌধুরি আবিদ, কৌশিক ত্রিপ্ত, জাহিদ হাসান খায়রুল কবীর রাব্বি, রোকেয়া স্মৃতি, মারিয়া জামান, আফসানা জুলি, তানিয়া মুন্নী, আরেফিন খুশবো ও প্রীতি রাণী। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাইফ বিন মাহমুদ, তানজিল হাসান শান্ত, ইব্রাহিম খলিল…

Read More

আরিফ হাসান গজনবী প্রতিনিধি (রামপাল) বাগেরহাট রামপাল উপজেলার বহুল আলোচিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রথিষ্ঠান ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর(মাউশি)র মাসব্যাপি কর্মসুচীর আলোকে ২৩শে জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মাঠে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয় মেলাতে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে শ্রেনী শিক্ষকদের সার্বিক তত্বাবধানে কমলমতি ছাত্রছাত্রীরা ভিন্ন ভিন্ন স্টলে শীতের পিঠাফুলি ফুসকা ঘরে তৈরি বিভিন্ন মুখরোচক খাবারে পসরা সাজিয়ে বসে মেলাতে ক্রেতাবিক্রেতা সবাই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকশিক্ষীকা কর্মচারীবৃন্দসহ এলাকায় দর্শনার্থী শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকলেই মেলার আনন্দ উপভোগ করেন।

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারীতে মহাসড়কের ওপর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠসংলগ্ন এলাকায় সড়কের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে ওই জায়গায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে বৈঠককালে এ কথা জানান প্রধান উপদেষ্টা। তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ড. ইউনূস একাধিক সরকার ও রাষ্ট্র প্রধান এবং বিশ্বখ্যাত বিভিন্ন কোম্পানির নির্বাহীদের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি বাংলাদেশের বিনিয়োগ উপযোগী পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশে বিনিয়োগ উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রধান…

Read More