Author: admin

দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত ছাত্রদের: ফখরুল ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে, তাহলে সরকার থেকে বেরিয়ে এসে তা করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকাশ হয়। সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, শিক্ষার্থীদের নতুন দল গঠন, ভারত বিষয়ে বিএনপির অবস্থান, আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর নির্বাচনে অংশগ্রহণসহ নানা বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন করার প্রশ্নে বিএনপি মহাসচিব…

Read More

টেকনাফ প্রতিনিধি দেশের একমাত্র প্রবালদ্বীপ পর্যটকদের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও রাত্রি যাপন উন্মুক্ত করার দাবি জানিয়েছেন সেন্টমার্টিনের পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানী পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জোটটিতে অংশ নেওয়া বক্তৃতারা। এই জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশী জানায়, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও পর্যটনসংশ্লিষ্ট দিনমজুর ও কুলি, শ্রমিক, মৎস্যজীবী, চাকরিজীবী, তরুণ উদ্যোক্তা, পর্যটন ব্যবসায়ী, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, হোটেল-রিসোর্ট মালিকসহ সব সকল শ্রেণি পেশার মানুষের প্রবল আপত্তি সত্ত্বেও সরকার সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। তার ফলে…

Read More

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ স্কাউটস এর ত্রি- বার্ষিক কাউন্সিল উপজেলা পরিষদ সভাকক্ষে বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম এর সভাপতিত্বে সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে ইউএনও জনাব জহিরুল ইসলাম সভাপতি, সহ-সভাপতি: – এস.এম. আমিরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান পলাশ, মোঃ ইদ্রিস মিয়া, আক্তারুজ্জামান, মুহাম্মদ মুজিবুর রহমান কমিশনার:- মোঃ জাহাঙ্গীর আলম কোষাধ্যক্ষ:- মোঃ জাকির হোসেন সহকারী কমিশনার:- জনাব শুশীল চন্দ্র মিস্ত্রী মোঃ মনিরুল ইসলাম মোঃ ছগীর হোসেন মোঃ লিয়াকত আলী এস.এম. ওবায়দুল হক শাহনাজ পারভীন রেশমা বেগম সম্পাদক:-এ.কে.এম.শামীম যুগ্ম সম্পাদক:- মোঃ হুমায়ুন কবির শাহীন উপজেলা কাব লিডার:- মোঃ কবির হোসেন পদাধিকার…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদার টাকা না পেয়ে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল মিয়ার বিরুদ্ধে। বুধবার (২২ জানুয়ারি) সন্ধা সাড়ে ৬টার  দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযোগ না নেয়ায় পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি চাঁদাদাবির মামলা করা হয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধার দিকে সাতানি গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ি মোঃ বেল্লাল হোসেনের নতুন বাড়িতে একই গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান লাল মিয়া, সাবু ও সাইফুলের নেতৃত্বে…

Read More

রূপগঞ্জে মাদক সম্রাট রুবেলের ইয়াবাসেবনের ভিডিও ডাকাতির সময় অডিও ভাইরালের সংবাদ প্রকাশের পর ১০৫পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড বাগবের গ্রামের বাসিন্দা মুছলেম মিয়ার ছেলে চিহ্নিত ডাকাত ও ইয়াবা সম্রাট রুবেল মিয়ার ইয়াবা সেবনকালে ভিডিও ও ডাকাতির সময় অডিও ভাইরাল হলে পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশের পর গতরাতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করছেনা রূপগঞ্জ থানা পুলিশ। ২২ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার বাগবের এলাকায় গোঁপন আস্তানা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন,গোঁপন সংবাদের ভিত্তিতে গত রাত ১১ টার দিকে বাগবের বাজারের…

Read More

তুষার দেব জেলা প্রতিনিধিঃ (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক জব্দকৃত ভারতীয় বিড়ি-সিগারেট ধংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার টাকা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলস্থ বিজিবির সেক্টর সদর দপ্তরে বিড়ি-সিগারেটগুলো আনুষ্ঠানিকভাবে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর) সিলেট এর উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬) এর সহকারী পরিচালক মোঃ জামাল হোসাইন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম, মৌলভীবাজার…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মিষ্টি জাতীয় খাদ্য ও মুখরোচক খাদ্যপন্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় শুভ সন্দেশ ও বরাবো এলাকায় ফুলকলি মিষ্টি কারখানায় অভিযান চালানো হয়। এসময় শুভ সন্দেশের কারখানা থেকে বিপুল পরিমান পচা গুড়, বড়ই, আটা, চিনি, ক্যামিকেল, ডিডি পাউডার, আচার, সন্দেশ, তেতুল জব্দ করে নষ্ট করা হয়। অভিযানে শুভ সন্দেশকে ৩০ হাজার এবং ফুলকলি মিষ্টিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন…

Read More

উজিরপুর প্রতিনিধিঃ ফ্যাসিষ্ট শেখ হাসিনা ক্ষশতাসীন থাকাকালীন সময়ে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত। গত ২৩ জানুয়ারি বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড চতুর্থ বিচারিক আদালতের বিচারক আফসান শারমিন ইভা এ রায় প্রদান করেন। এ মামলার অব্যহতির মধ্য দিয়ে জহিরের বিরুদ্ধে দায়ের করা ৫টি মিথ্যা মামলার সকল মামলা থেকে অব্যহতি পেলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। মামলা থেকে অব্যহতি পাওয়ায় প্রতিক্রিয়ায় জহুরুল ইসলাম জহির বলেন, মামলার রায়ে সত্য ও ন্যায়ের জয় হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা যায় কিন্তু মিথ্যা প্রতিষ্ঠিত হয় না। …

Read More

স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে একটি পিকআপভ্যান চুরি হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে বাসাইল পৌরসভার ব্রাহ্মণপাড়িল এলাকায় স্থানীয় সাবেক কাউন্সিলর জাকির হোসেনের বাড়ির সামনে থেকে গাড়িটি চুরি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে গাড়িটির মালিক আবুল বেপারী বাদি হয়ে বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন গাড়িটির মালিক আবুল বেপারী। জানা গেছে, প্রতিদিনের ন্যায় মাহিন্দ্রা এইচডি পিকআপভ্যানটি (ঢাকা- মেট্টো-ন-১৯-১৮৫৪) বাসাইল পৌরসভার ব্রাহ্মণপাড়িল এলাকায় স্থানীয় সাবেক কাউন্সিলর জাকির হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে রাখা হয়। পিকআপভ্যানটির চালক মো. জীবন কাজ শেষে রাত ৯টার দিকে সেখানে রাখে। পরে চালক জীবন সকালে গিয়ে সেখানে গাড়িটি দেখতে পায়নি।…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ হলেও শিক্ষার্থীরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেনা। সরকারি নিয়ম অনুযায়ী এইচ এস সি শিক্ষার্থীদের মাসিক বেতন ২০ টাকা এবং অনার্স ও ডিগ্রী শিক্ষার্থীদের বেতন ২৫ টাকা নেওয়ার কথা থাকলেও যথাক্রমে ১২০ ও ৩০০ টাকা নেওয়া হচ্ছে। উপজেলার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানটিতে অধ্যায়ন করলেও বর্তমানে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ গ্রহন খুবই নগণ্য, ঝুকিঁপূর্ণ অবকাঠামো, শিক্ষার্থীদের পরিচয়পত্র সরবরাহ না করা, মেয়ে শিক্ষার্থীদের ওয়াশ রুশের সুব্যবস্থা…

Read More