- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
Author: admin
পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরে শেখ রিয়াজ উদ্দিন রানার সাথে সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে পিরোজপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মাছিমপুর গ্রামের ডাক্তার বাড়ি মাঠে গণ্যমান্য ব্যক্তি ও সর্ব সাধারণের উপস্থিতিতে উক্ত নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পৌরসভার নাগরিকরা রাস্তা, ড্রেন, কালভার্ট সহ নানান সমস্যার কথা তুলে ধরেন। নাগরিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ শেখ, পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, স্থানীয় সুদেব কুমার মসিদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ আহমেদ রাজিব, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজলসহ…
পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে অল্প আয়ের শীতার্ত মানুষের মাঝে রানার কম্বল বিতরণ। পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে অল্প আয়ের শীতার্ত মানুষের মাঝে রানার কম্বল বিতরণ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার নিজ উদ্যোগে পিরোজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কুমারখালী পিটিআই সংলগ্ন মহিলা অধিদপ্তরের সামনের মাঠে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। শুক্রবার (২৪জানুয়ারি) বিকেলে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাহাদুর শেখ, অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ বাবু পরিতোষ সাহা, পিরোজপুর জেলা তাতী দলের সভাপতি আলী শেখ, জেলা…
নিজস্ব প্রতিবেদক জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে দিল্লিপন্থিরা আর সুযোগ পাবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। শনিবার (২৫ জানুয়ারি) নিজ জেলা লক্ষ্মীপুরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি। মাহফুজ বলেন, এ দেশে ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি-জামায়াত এবং সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করেছি। হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়নমুক্ত…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েল ও মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সহায়তা তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আজ শনিবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর এই আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, জরুরি খাদ্য সহায়তার জন্য কিছু ব্যতিক্রম থাকবে। তবে স্বাস্থ্য সহায়তার জন্য নতুন কোনো তহবিল বরাদ্দ করা হবে না। নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্দেশ দিয়েছেন, যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে বিদেশি সহায়তার জন্য নতুন তহবিল দেওয়া হবে না। এ সিদ্ধান্তে মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এই স্থগিতাদেশ বৈশ্বিক অস্থিরতা ও জীবনহানি বাড়াতে পারে। অক্সফাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান মন্তব্য করেছেন,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দিনাজপুর ও পঞ্চগড় জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। শনিবার (২৫ জানুয়ারি) মো শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শনিবার (২৫ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শেখ রিয়াজউদ্দিন রানার আহবানে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় পিরোজপুর পৌর এলাকার মাছিমপুরে সাধারণ জনগণদের নিয়ে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার নাগরিকরা রাস্তা, ড্রেন কালভার্ট সহ নানান সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা মৎস্য জিবি দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। প্রধান অতিথির বক্তব্যে শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, বিগত দিনে নাগরিকদের ভোটের অধিকার ছিল না যার কারণে না পৌরবাসীর কি সমস্যা সেটা জিজ্ঞেস করার কেউ ছিল না। ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও নাগরিকরা অধিকার…
বিশেষ প্রতিনিধি : অধ্যক্ষ আলমগীর হোসেনকে সভাপতি ও মাসুম গাজীকে সম্পাদক করে পিরোজপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দুই বছরের জন্য ৩২ বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিলেও (২২ জানুয়ারি) বুধবার সেটি প্রকাশ পায়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম এর সাক্ষরিত কমিটিতে অধ্যক্ষ আলমগীর হোসেন কে সভাপতি ও গাজী আসাদুজ্জামান (মাসুম) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে রয়েছেন শেখ রিয়াজ উদ্দিন রানা, সহ সভাপতি আব্দুল সামাদ মোল্লা, মোঃ মফিজুল হক, আঃ সালাম খান, আঃ জব্বার মোল্লা, শেখ মাসুদুর রহমান,…
ঝালকাঠি প্রতিনিধি :শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির র্ধম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলো। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। ছাত্রজনতার অভ্যুথানে দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু খালেদা জিয়া কখনো পালান নি।জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক,সাবেক বাকসু ভিপি মাহাবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ রানাপাশা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে ঘটনার ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানাগেছে, গত রোববার (২০ জানুয়ারি) ভোর রাতে বিদ্যালয়ের আলমারিতে থাকা ৩০ হাজার টাকা, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট, বোর্ডের অনুমোদন, উপ বৃত্তি ও পরীক্ষার গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে গেছে। এছাড়াও বিদ্যুৎ লাইনের সব তার কেটে নিয়ে গেছে চোরচক্র। অপরদিকে একই রাতে পার্শ্ববর্তী উকিলবাজার কমিউনিটি ক্লিনিকে চোরেরা কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও ওষুধ নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা…
তজুমদ্দিন প্রতিনিধি। ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল হজরত মাওলানা সহকারী অধ্যাপক নজিবুল্লাহ সরকার। উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার আওতাধীন ৫নং শম্ভুপুর ইউনিয়ন পরিষদের উত্তর শাখার ২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে হজরত মাওলানা নজিবুল্লাহ সরকার বলেন, আজকে শ্রমিকরা…