
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামালকে অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পাটিখালঘাটা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সদস্য (ওয়ার্ড মেম্বার) স্থানীয় লোকজন ও বিএনপির নেতারা এতে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা সকলে আওয়ামীলীগ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোস্তফা কামালের দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাত, স্বজনপ্রতি ও দলীয় করনের প্রতিবাদ ও বিচারের দাবী জানান। দ্রুত আওয়ামীলীগের এ নেতাকে চেয়ারম্যানের পদ থেকে অব্যহতির দাবী জানান।
এ সময় পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্যসহ ৮জন সদস্য (মেম্বার) উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্তরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ অলিউল ইসলাম, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ছগির হোসেন, ৪,৫,৬ নং ওয়ার্ড সংনক্ষিত ইউপি সদস্য মঞ্জু আক্তার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আল হেলাল জোমাদ্দার ও মোঃ সুলতান বেপারী প্রমুখ।
উল্লেখ্য যে, গত ০৫ জানুয়ারী ২০২৫ ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান বরাবরে ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্যদের স্বাক্ষরিত একটি অনাস্থাপত্র দাখিল করা হয়েছে।