Author: admin

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শোয়াইব নগর কামিল মাদ্রাসার কম্পিউটার ল্যাব কক্ষে ট্রেনার সমীর দাসের সাথে প্রশিক্ষণার্থী তিন নারীকে হিন্দী গানের তালে নৃত্যের ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওটি ধারণ করা ছিল ২৪ জানুয়ারি। ভিডিও ফুটেজ সর্বত্র ছড়িয়ে পড়ায় স্থানীয় ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ২৬ জানুয়ারি সকাল থেকে মাদ্রাসাটির শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করে । এক পর্যায়ে দুপুরের সময় তারা অধ্যক্ষের কক্ষে দরজা আটকে তাদের হাতে থাকা পদত্যাগপত্রে মাদ্রাসাটির অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। জানা যায়, তথ্য ও…

Read More

হাসানুর রহমান:২৬ শে জানুয়ারি, রোজ রবিবার, দুপুর ২ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা জজ কোর্ট প্রাঙ্গণে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে কুষ্টিয়ার মেয়ে শাহানাজ তাবাসসুম সোনিয়াকে ঢাকায় ফ্লাটে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ১১ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৫টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুরের সাবেক সেনা সদস্য আবু দাউদ ও মাসুমা খাতুন দম্পতির একমাত্র মেয়ে শাহনাজ তাবাসসুম ( ৩৪) এর ঢাকার নিজ স্বামীর বাসা থেকে ঝুলন্ত মরা দেহ উদ্ধার করা হয়। উত্তরা ১৮ নম্বর সেক্টরে কলাবতী ভবন থেকে মরাদেহ উদ্ধার করে পুলিশ। এবং ঘাতক স্বামী নাইদ হাসনাতকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে চক্রান্তের মাধ্যমে…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ : বাংলাদেশের প্রথম ও সাবেক সেনাপ্রধান, সাবেক সংসদ সদস্য, ৩নম্বর সেক্টর কমান্ডার ও মুক্তিযুদ্ধ কালীন এস ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল(অব:) কেএম সফিউল্লাহ বীরউত্তম ইন্তেকাল করেছেন। আজ ২৬জানুয়ারি রোববার সকাল ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানা গছে, ১৯৩৪সালের ২সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে রূপগঞ্জের মুড়াপাড়া হাইস্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে পড়া অবস্থাতেই যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৫৫ সালে কমিশন পান। ১৯৬৮ সালে ডিফেন্স স্টাফ কলেজ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ। রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরএফইডি-টক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া, সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না। এবার তপশিল ঘোষণার আগে নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ। নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশনের বেশকিছু সুপারিশ ইসির সংবিধানিক দায়িত্বের পরিপন্থি। সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে। প্রধান নির্বাচন কমিশনার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি জামিন পেয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত এ আদেশ দেন। এদিন আসামি উর্মি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। এসময় তার আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এছাড়া তার জামিন চেয়ে আরেকটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ অল্প খরচে মাচা পদ্ধতিতে শিম চাষ করে দ্বিগুণের বেশি লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা। ফলনে ও দামে খুশি চাষিরা। রঙিন ফুল আর সবুজ ফলের সঙ্গে শিম চাষির মুখে ফুটে উঠেছে মিষ্টি হাসি। বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি সেজেছে দারুণ মুগ্ধতায়। মাচায় ভরে গেছে শিম বাগান। চলতি রবি মৌসুমে শিমের মাচায় দুলছে চাষির স্বপ্ন। আগাম শিম চাষ করে ভালো ফলনের সম্ভাবনা দেখছেন শিম চাষিরা।তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়, তুমি যদি যাও-দেখিবে সেখানে মটর লতার সনে, শিম আর শিম হাত বাড়ালেই মুঠি ভরে সেই খানে। পল্লী কবি জসীম উদ্দীনের নেমন্ত্রণ কবিতার পংক্তিগুলোর মতোই রূপগঞ্জের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় চলছে বন্দি বিনিময়। ফিলিস্তিনি ২০০ বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হলো ৪ ইসরাইলি সেনাকে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে চার নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তিপ্রাপ্তদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, ফেরত আসা চার জিম্মি বর্তমানে আইডিএফের বিশেষ বাহিনীর সঙ্গে ইসরাইলে ফিরছেন। সেখানে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। বিবিসি। এদিকে জিম্মি ওই চারজন এবং তাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ করেছে আইডিএফের এক মুখপাত্র। সেখানে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং সৈন্যরা ফেরত আসা জিম্মিদের স্বাগত জানায়। তারা এখন…

Read More

স্পোর্টস ডেস্ক বিপিএলে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন চট্টগ্রাম কিংসের ডানহাতি স্পিনার আলিস আল ইসলাম। রহস্য স্পিন ও দারুণ নিয়ন্ত্রিত বোলিং দিয়ে দলকে ভরসা জুগিয়েছেন তিনি। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কারণে মাঝপথে পরীক্ষা দিতে হয়েছে এই তরুণ স্পিনারকে। শনিবার মিরপুরে হওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আলিস। যদিও শর্তসাপেক্ষে তার বোলিং অব্যাহত রাখতে বলা হয়েছে। বিপিএল চলাকালীন আম্পায়াররা আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করলে তাকে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। শনিবার মিরপুর স্টেডিয়ামে সেই পরীক্ষা দেন আলিস, এবং পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হন। চট্টগ্রাম কিংস তাদের ফেসবুক পেজে এই সুখবর জানালেও, আলিসকে বিশেষ একটি ডেলিভারি—‘দোসরা’—এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রহস্য…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সবাইকে।’ শনিবার বিকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এর আয়োজনে ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে নুরুল হক নুর বলেন, গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারের উপদেষ্টারা। অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান তিনি। ছাত্রনেতারা কলঙ্কিত হলে ভবিষ্যতের…

Read More

দিনাজপুরে ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। দিনাজপুর প্রতিনিধি ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। সূর্যের দেখা মিলছে না গত চার দিন। ফলে শীতের দাপটে কাঁপছে পুরো জেলা। টানা কয়েকদিন ধরে তাপমাত্রায় ছন্দপতন। একদিন বাড়ে তো আরেক দিন কমে। কোনো দিন রোদ তো কোনো দিন ঘন কুয়াশা। কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে রাতে বেড়েছে শীতের প্রকোপ। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে শনিবার এ জেলায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার সঙ্গে বইছে…

Read More