
হাসানুর রহমান:২৬ শে জানুয়ারি, রোজ রবিবার, দুপুর ২ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা জজ কোর্ট প্রাঙ্গণে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে কুষ্টিয়ার মেয়ে শাহানাজ তাবাসসুম সোনিয়াকে ঢাকায় ফ্লাটে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ১১ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৫টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুরের সাবেক সেনা সদস্য আবু দাউদ ও মাসুমা খাতুন দম্পতির একমাত্র মেয়ে শাহনাজ তাবাসসুম ( ৩৪) এর ঢাকার নিজ স্বামীর বাসা থেকে ঝুলন্ত মরা দেহ উদ্ধার করা হয়। উত্তরা ১৮ নম্বর সেক্টরে কলাবতী ভবন থেকে মরাদেহ উদ্ধার করে পুলিশ। এবং ঘাতক স্বামী নাইদ হাসনাতকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে চক্রান্তের মাধ্যমে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
কুষ্টিয়া জেলা নারী অধিকার ফোরামের আজকের এই মানববন্ধনে ঘাতক স্বামীর সঠিক বিচার দাবি করা হয়। কুষ্টিয়ার জজ কোর্ট প্রাঙ্গণের এই মানববন্ধনে বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক এডভোকেট ইকবাল খান।
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিমুল হাসান অপু। মানববন্ধন সঞ্চালনা করেন অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মনির) অতিরিক্ত পিপি) । মানববন্ধনে বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য রাজিবুল ইসলাম। ঘাতক স্বামীর সুষ্ঠু বিচারের দাবিতে বক্তব্য রাখেন অ্যাড. মাহাতাবুদ্দিন পিপি, অ্যাড.খন্দকার সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাতীল মোহাম্মদ (অতিরিক্ত পিপি) তাছাড়াও কথা বলেন অ্যাডভোকেট হাসান রাজ্জাক রাজু (অতিরিক্ত পিপি) । অ্যাডভোকেট আব্দুল মান্নাফ , এডভোকেট স্বপন, অ্যাডভোকেট ইকবাল হাসান টুকু , তাছাড়া নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য রবিউল ইসলাম জহির আলী, জান্নাতুল ফেরদাউস শারমিন সীমা ও রূপালী খাতুন বক্তব্য রাখেন।
বক্তারা এই মানববন্ধনে নারী ও শিশু অধিকার ফোরামের অন্যতম সদস্য মাসুমা খাতুনের একমাত্র কন্যার এ নিশংস হত্যার তীব্রনিন্দা এবং প্রতিবাদ জানান। এবং হত্যাকারী আমলা সদরপুরের ছেলে মাদকাসক্ত স্বামী নাহিদ হাসনাতের সর্বোচ্চ আইনি শাস্তি দাবি করেন। মামলার তদন্ত যাতে কোনোভাবে উল্টাপাল্টা না হয় সেই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী আইনজীবীরা। এই হত্যা মামলার সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদান করবে বাংলাদেশ শিশু ও নারী অধিকার ফোরাম এই আশাবাদ ব্যক্ত করেন।