
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি প্যালেষ্টাইন এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমেদ খান (অতিরিক্ত সচিব)। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় তিনি কলেজ কার্যালয়ে এসে বিভিন্ন বিষয় পরিদর্শন করেন। এসময় তিনি অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। সব শেষে তিনি কলেজ পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় কারিগরি অধিদপ্তরের প্রশাসনিক পরিচালক প্রকৌশলি মোঃ জয়নাল আবেদীন, বরিশাল টিএসসির অধ্যক্ষ আবদুল জব্বার, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের বর্তমান সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক আঃ বাতেন, কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।