- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
Author: admin
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে আইস, ইয়াবা ও গাঁজাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নাফনদীর সীমান্ত থেকে এসব পাচারকারীদের আটক করা হয়। আটক পাচারকারীরা হলো- টেকনাফ সদর ইউপির মিঠাপানির ছড়ার যথাক্রমে নুর হাবিবের ছেলে মো. ফয়সাল (২০), আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), আব্দুল মোনাফের ছেলে বোখার উদ্দিন (৩০), জহির আহমদের ছেলে মো. শফিক উদ্দিন (২০), লেঙ্গুর বিল এলাকার ওয়াজ করনীর ছেলে জসিম উদ্দিন (২১) এবং উখিয়ার কুতুপালং এলাকার আব্দুস সাত্তার এর ছেলে মো. কামাল হোসেন। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে…
মমিনুল ইসলাম, তজুমদ্দিন প্রতিনিধি। “জ্ঞান- বিজ্ঞানে করবো জয়,সেরা হবে বিশ্বময়” এই স্লোগানে উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ ভোলার তজুমদ্দিন উপজেলায় সম্পন্ন হয়েছে। উপজেলার হাইস্কুল ও দাখিল মাদরাসাসমূহ এ প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা সাফল্য অর্জন করে গ্রীন ভিউ মডেল স্কুলের তিন মেধাবি শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানটি কোড়ালমারা বাংলাবাজার হাইস্কুলের রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গ্রীন ভিউ মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাশরাফি প্রথম স্থান, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় দশম শ্রেণির…
ঝালকাঠি প্রতিনিধি পাঁচ দিনের এক নবজাতককে দপদপিয়া সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছে তার মা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সবশেষ খবর অনুযায়ী, ওই নবজাতকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লোকমুখে জানাজানি হলে নগরীজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে শারীরিক অসুস্থতা ও বিষণ্ণতার কারণ দেখিয়ে নবজাতকের মা ঐশি আক্তারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা। যদিও ভর্তি রেজিস্ট্রারে কৌশলে তার নাম রাবেয়া উল্লেখ করে লিপিবদ্ধ করা হয়েছে। বর্তমানে সেখানেই আছেন তিনি। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে…
রংপুর প্রতিনিধি কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।এতে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার দুপুরে রংপুর সিটি বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় নুর এ মন্তব্য করেন।এ সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নুর বলেন, শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জনআঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। এ সময় তিনি বলেন, দেশের মানুষ…
স্পোর্টস ডেস্ক ফরচুন বরিশালের ষষ্ঠ ম্যাচটা তামিম ইকবালময়ই হয়ে রইল। শুরুতে তামিম, মাঝে, শেষেও তামিম। তিনি যেমন শিরোনাম কেড়েছেন ইতিবাচক কারণে, তেমনি নেতিবাচক কারণেও হয়েছেন সমানভাবে। সবশেষ তিনি আলোচনায় এসেছেন পুরস্কার নিতে না গিয়ে। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলায় তামিমের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। তবে পুরস্কারটা যখন তুলে দেওয়ার সময় হলো হাতে, তখন তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পুরস্কারটা নিতে গেছেন নাজমুল হোসেন শান্ত। তামিমের বদলে শান্তর পুরস্কার নিতে যাওয়া অনেকগুলো প্রশ্ন উসকে দিচ্ছিল। তামিম কি তবে চোট পেলেন? নাকি তিনি বেশি ক্লান্ত হয়ে পড়েছেন? নাকি অন্য কোনো কারণ যা তাকে পরের ম্যাচ থেকে ছিটকে দিতে পারে? এমন…
বিনোদন ডেস্ক পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নিয়েছিল ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’। সেই অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছিল ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামে একটি সংগঠন। এতে আহত হন বেশ কয়েকজন। এই হামলার ঘটনায় সরব রয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে হামলার নিন্দা জানান জয়া। একইসঙ্গে বৈষম্য নিয়ে ছুড়ে দেন প্রশ্ন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফেসবুকে দেওয়া পোস্টে জয়া লেখেন, ‘আদিবাসী’ নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম-আত্মা থেকেই বের হলো। কারণ, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল। তিনি আরও লেখেন, ‘একদিকে আমরা সংবিধানের বৈষম্য…
আন্তর্জাতিক ডেস্ক সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে বৃহস্পতিবার সরকার গঠিত উচ্চপর্যায়ের কমিটির কাছে লিখিত দাবি-দাওয়া তুলে ধরেছেন দলটির নেতারা। সেখানে বন্দিদের মুক্তির বিষয়টিও তুলে ধরেন তারা। সামা টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পিটিআইয়ের পক্ষ থেকে তাদের দাবি-দাওয়া লিখিত আকারে দেওয়া হয়। তিন পাতার ওই নথিতে বিরোধী পক্ষের ছয়জনের স্বাক্ষর রয়েছে। নথিতে মূলত দুটি দাবি তুলে ধরা হয়েছে। এর একটি হচ্ছে বিচার বিভাগীয় দুটি কমিশন গঠন ও আরেকটি হচ্ছে পিটিআই কর্তৃক চিহ্নিত রাজনৈতিক বন্দিদের মুক্তি, সাজা মওকুফ ও জামিনের ক্ষেত্রে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সহযোগিতা। চিঠিতে আরও…
কুবি প্রতিনিধি: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করাও। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আদিবাসিদের সাংবিধানিক স্বীকৃতি চাই’, ‘রাষ্ট্র তুমি আদিবাসী মরলে কি শান্তি পাও?’, ‘সেটেলার হামলা করে প্রশাসন চুপ কেন?’, ‘বিচ্ছিন্নতাবাদী বলার আগে রাষ্ট্রের কাঠামোতে সম্পৃক্ত করুন’, ‘আদিবাসীদের উপর সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ কর’, ‘বৈষম্যহীন বাংলাদেশে আদিবাসীদের সাথে বৈষম্য কেন?’, ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড হাতে অবস্থান করে। এসময় নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্লোরিন…
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের সুনামধন্য ও সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার দিঘীরপাড়ে অবস্থিত সানরাইজ পাবলিক স্কুলের সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নিজস্ব প্রাঙ্গণ এই চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকর শিক্ষার্থীদের পাঁচটি বিভাগে ভাগ করে এই চিত্র অংকন প্রতিযোগিতা সমাপ্ত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকরা আনন্দ প্রকাশ করে জানান বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি এমন আয়োজন সন্তানদের মেধা বিকাশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন ব্যতিক্রমধর্ম আয়োজন করার…
বিশেষ প্রতিনিধি : তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন এবং চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবীতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে সচেতন ছাত্র সমাজ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সচেতন ছাত্র সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা ব্যানারে এ সংবাদত সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্র মুশফিকুল ইসলাম। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কলেজ ছাত্র রেজাউল করিম, আহত ছাত্র ফাহাদ সিকদার, আসাদুজ্জামান। লিখিত বক্তব্যে ছাত্র প্রতিনিধিরা বলেন, মুসলিম সম্প্রদায়ের বৃহত দাওয়াতি সংগঠন তাবলীগ জামাতের অভ্যন্তরিন প্রশাসনিক বিভেদের কারনে সংঘর্ষে রুপ নিয়েছে। যা কিনা দেশ সহ সারা বিশে^ মুসলিম…