- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
Author: admin
নিজস্ব প্রতিবেদক বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে ঢালাওভাবে সনাতন ধর্মাবলম্বীদের আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত সনাতন পরিষদের নেতারা। তারা বিভিন্ন অজুহাতে সরকারি চাকরি থেকে সনাতনীয় সম্প্রদায়কে চাকরিচ্যুত, নতুন সরকারি নিয়োগ ও সংস্কার কমিটিগুলোতে সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকা, সরকারি বিভিন্ন দপ্তরে চাকরিরত সনাতনীয় সম্প্রদায়ের লোকদের ও সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মিথ্যা মামলা দায়ের এবং সনাতনী শিক্ষকসহ সব শিক্ষকের চাকরিচ্যুত ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিগত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সারাদেশে সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তদুর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রেষণে নিয়োজিত বিজিবি ও কোস্টগার্ডে কর্মরত সমমর্যাদার কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) আগামী ৬০ দিনের জন্য স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এই ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর…
স্পোর্টস ডেস্ক ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে গোটা বছরটা ভালো না কাটলেও জয় দিয়েই শেষ করতে পারল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই সঙ্গে মালদ্বীপের সঙ্গে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতা শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে তপু বর্মনরা। তবে জনির গোলে সমতায় ফিরে বিরতিতে যায় বাংলাদেশ। পরে নির্ধারিত সময় শেষ হবার পর অতিরিক্ত সময়ে পাপনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে এক পরিবর্তন নিয়ে দল সাজান কাবরেরা। সাইয়েদ কাজেম কিরমানির জায়গায়…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে নবান্ন উৎসব উদযাপিত হয়। শনিবার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই নবান্ন উৎসব উদযাপন করে। নবান্ন উৎসব বাঙালির সংস্কৃতির অংশ হলেও কোথাও তা পালিত হয়নি, একমাত্র গাইবান্ধার সাঁওতাল পল্লীতে এই নবান্ন উৎসব পালিত হয়। গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের জয়পুর এলাকার শ্যামল-মঙ্গল মার্ডি-রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, সাংগঠনিক সম্পাদক প্রিসিলা মুরমু, সাঁওতাল নেতা ব্রিটিশ সরেন, তৃষ্ণা মুরমু প্রমুখ বক্তব্য দেন।
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : এলাকার বেশিরভাগ মানুষ কৃষক ও দরিদ্র। তাদের মধ্যে অভাবের সংসারে চরম অসুস্থতায়ও অনেকেই ঠিকমত চিকিৎসাসেবা নিতে পারেন না। এ সমস্ত অসহায় মানুষের কথা চিন্তা করেই শনিবার সকাল থেকে কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের তত্তিপুর বালিকা বিদ্যালয়ে ফ্রি মেডিকেল সেবার ব্যবস্থা করা হয়। কয়েক শত রোগীকে দিনভর সেবা প্রদান করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, মেডিকেল অফিসার রাজিয়া সুলতানা ও তানভির আজিজ আকাশ। এ ইউনিয়নের যুব সমাজ যারা দেশের বিভিন্ন কলেজ বিদ্যালয়ে লেখাপড়া করছেন তারা এ মহৎ কাজটির আয়োজন করেন আয়োজকদের একজন এ ইউনিয়নের পারখির্দা গ্রামের শাহিন আলম জানান, তিনি যশোর সরকারী সিটি কলেজের ইতিহাস বিভাগের…
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহম্মদ শফিউল্লাহ। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরেফিন আব্দুল্লাহ, সাবেক উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রশিবিরের ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কুরআন তেলাওয়াত করেন সাবেক উপজেলা সেক্রেটারি হাফেজ মো: ফয়সাল হোসেন। অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের শতাধিক…
পিরোজপুর প্রতিনিধি : অধস্তন আদালতের কর্মচারীদের ২ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে পিরোজপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি রেজোয়ান খন্দকার। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: অহীদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা হেদায়েতুন্নবী জাকির, কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার, প্রধান আলোচক কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো: নাজিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: তারিক আহম্মেদ রিংকু,…
পিরোজপুর প্রতিনিধি লাখো ভক্ত ও পূন্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে উপমহাদেশের মধ্যে অন্যতম পিরোজপুরের কাউখালী শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী রাস উৎসবের মিলন মেলা। শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৩ তম আবির্ভাব উপলক্ষে ১৬ নভেম্বর শনিবার শুরু হয়ে ২০ নভেম্বর বুধবার পর্যন্ত চলবে এ উৎসব। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ শনিবার আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন। এরপর এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ…
রাবি প্রতিনিধি: সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ প্রেমচাঁদ ফেলোশিপ পেতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী। আগামী ১৯ নভেম্বর দিল্লি সাহিত্য অকাদেমির অডিটোরিয়ামে তাঁকে এই ফেলোশিপ দেওয়া হবে। এই ফেলোশিপ বাংলা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্য থেকে প্রতি বছর একজন বিশিষ্টজনকে প্রদান করা হয়। আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক সামাদী নিজেই। আগামীকাল তিনি ভারতে যাবেন। ভারতের সাহিত্য অকাদেমির সেক্রেটারি ড. কে. শ্রীনিবাসরাও স্বাক্ষরিত এক অফার লেটার থেকে জানা যায়, গত ২৬ জুলাই অধ্যাপক সফিকুন্নবীকে এই ফেলোশিপের জন্য অফার লেটার পাঠায় সাহিত্য অকাদেমি। এই ফেলোশিপের…
রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে কোটা বিষয়ক সিদ্ধান্তটি পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রকাশক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার। তিনি জানান, এই পর্যালোচনা কমিটির আলোচনার ভিত্তিতে একটি সুপারিশ দেবেন। তারপর ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ভর্তির চুড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ আসন বরাদ্দ করে। ঐদিনই কেটা সম্পূর্ণ বাতিলের দাবিতে…