Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে। একই সাথে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়। আজ রোববার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, আত্নগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। তাতে দেখা যায়, হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিংগার প্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেয়া হয়। এর সঙ্গে পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা জড়িত ছিলেন। পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না…

Read More

স্পোর্টস ডেস্ক অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসবে মালয়েশিয়ায়। আগামী ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াবে এই আসর। তার আগে, টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে গ্রুপ ডি’ তে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল। অবশ্য যুব বিশ্বকাপের গত আসরেও অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরে অজি মেয়েদের হারিয়েছিল বাংলাদেশ। তাই নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সেও গিয়েছিল বাংলাদেশ। যদিও টাইগ্রেস মেয়েদের এরপর সেমিফাইনাল খেলা হয়নি। সব মিলিয়ে ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। যেখানে চার গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। সেখান…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটা রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার (১৭ নভেম্বর) ঢাকা সফররত ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যাশার কথা জানান। ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি। তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। তিনি আরও জানান, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায়…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও বোমা হামলা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। হামলার পর ওই বাড়ির উঠানে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবার বাড়িতে ছিলেন না। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাটি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী শিন বেত ও পুলিশ একযোগে তদন্ত করছে। এ হামলার জন্য এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ‘এভাবে প্রধানমন্ত্রীকে বারবার…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। তিনি বুকে, চোখে এবং পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমাদের সকলের প্রিয় দাঈ, বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতকাল রাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন…

Read More

পঞ্চগড় প্রতিনিধি উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া। পাহাড় থেকে বয়ে আসা হিমেল বাতাসে বাড়তে শুরু করেছে শীত। ভোরের কুয়াশায় শুভ্র শিশির দোল খাচ্ছে ঘাসের ডগায়। আগের থেকে তাপমাত্রা নেমে বাড়ছে শীতের অনুভব। গত কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে উত্তরের এই জেলায়। মাঝরাত থেকে কুয়াশা পড়তে শুরু করছে। রোববার (১৭ নভেম্বর) সকাল ৬টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। গতকাল সকালে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা…

Read More

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রামে চুরির অভিযোগে অটো চালক হাসানুর রহমানের (২৯) এর পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে‌ আহত অটো চালক মৃত্যু অভিযোগ উঠেছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পাটগ্রাম পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মির্জারকোর্টের নিজ বাড়িতে অটো চলকের মৃত্যু হয়। এর আগে গত সোমবার( ১১ নভেম্বর) পাটগ্রাম ঠাকুর বাড়িতে ব্যাটারি চুরির ঘটনায় তাকে বেধড়ক মারপিট করা হয়। নিহত হাসানুর পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি পেশায় অটো চালক। স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানায়, গত ১১ নভেম্বর বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলীর ঠাকুরবাড়ি এলাকার বাসার একটি আইপিএসের ব্যাটারি হাসানুরের অটো রিক্সায় পায় স্থানীয়রা। …

Read More

ইবি সংবাদদাতা: ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের ১০০ তম দিন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই বিপ্লবের সাফল্য ও সীমাবদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে এটি অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলের সঞ্চালনায় ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ ও গোলাম রাব্বানীসহ আরও অনেকে আন্দোলন পরবর্তী সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখনও বহাল তবিয়তে তাদের কর্মকাণ্ড…

Read More

ইবি সংবাদদাতা: ইন্দোনেশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ‘ল’ এর আয়োজনে ‘একবিংশ শতাব্দীতে এনার্জি ল ও টেকসই উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রিত বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে যোগ দিতে আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) ইন্দোনেশিয়া যাবেন তিনি। বোরবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ‘ল’ এর আয়োজনে ‘একবিংশ শতাব্দীতে এনার্জি ল ও টেকসই উন্নয়ন’ শীর্ষক ৬ষ্ঠ আন্তর্জাতিক স্টুডেন্ট কলোকিয়াম প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আগামী বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির অডিটরিয়ামে ওই সেমিনারে আমন্ত্রিত বিশেষ বক্তা হিসেবে বক্তব্য…

Read More

নিজস্ব প্রতিবেদক সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের দুটো কিডনি। একটি ফিন্যান্সিয়াল সেক্টর, আরেকটি এনার্জি সেক্টর। দুটোই খেয়ে ফেলেছে বিগত সরকার। আর ‘যারা এনার্জি সেক্টর খেয়েছে, তারাই আবার ফিন্যান্সিয়াল সেক্টর খেয়েছে। শনিবার ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফিন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সিপিডির সম্মানীয় ফেলো আরও বলেন, রাষ্ট্রের মেরামত যদি না হয় তবে শুধু সংস্কার দিয়ে আগানো যাবে না। ফলে এজন্য প্রথমে ‘অর্থনৈতিক স্থিতিশীলতা’ আনতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওই সংলাপে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে প্যানেল আলোচনা, পোস্টার প্রেজেন্টেশন এবং আর্থিক খাতের চলমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়।…

Read More