Author: admin

রাবি প্রতিনিধি: ‘নতুন ধানে নবান্ন সবার ঘরে আনন্দ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবারো বিপুল উৎসাহ-উদ্দীপনা, পিঠা খাওয়া, নাচ-গান-আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় ‘নবান্ন উৎসব-১৪৩১’। রোববার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কৃষি অনুষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। দিনটি উদযাপন উপলক্ষে অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এছাড়াও পিঠা উৎসব, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কারের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,…

Read More

আমতলী (বরগুনা) সংবাদদাতা। তালতলী উপজেলার প্রান্তিক কৃষকদের সরকারী ভতুর্কী মুল্যে দেয়া কম্বাইন হারভেস্টার ও টিলার মেশিন না দিয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন হাওলাদার, উপ-সহকারী কৃষি অফিসার বশির উদ্দিন ও মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। নামে- বেনামে কৃষি অফিস থেকে তারা এ মেশিন নিয়ে চরা মুল্যে অনাত্র বিক্রি করেছেন। এমন অভিযোগ করেছেন কৃষক শহিদুল ইসলাম, শাহ আলম তালুকদার ও জাহাঙ্গির হাওলাদার। এছাড়াও কৃষকদের প্রশিক্ষণ না দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এতে অন্তত তারা অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছেন। জানাগেছে, তালতলী উপজেলার প্রান্তিক কৃষকদের জন্য ২০২২-২৩ অর্থ বছরে কম্বাইন হারভেস্টার ও টিলার মেশিন বরাদ্ধ দেয় সরকার ।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিজয় দিবস কোনো দলের নয়, এটা সবার জন্য। আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস যেন ভালোভাবে পালন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে এ জন্যই আজকের এ সভা। ১৬ ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।একই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) গণহত্যার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। এদিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে…

Read More

ইবি সংবাদদাতা : ‘আসুন আমরা সুদ্ধতার চর্চা করি’ এই প্রতিপাদ্যে ‘গোধূলি আসর’ শীর্ষক কবিতা পাঠের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে এটির আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা বিভিন্ন কালজয়ী লেখকদের কবিতা আবৃত্তি করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রচিত বিভিন্ন কবিতাও আবৃত্তি করেন তারা। যেসব কবিতায় ফুটে উঠেছে জুলাইয়ের রণাঙ্গনের চিত্র ও নারী অধিকার সহ সমাজের নানা বৈষম্যের কথা। আর সেসব বৈষম্য নিরসনে ছড়িয়ে দেওয়া হয়েছে শুদ্ধতার বার্তা। এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে অতিথি হিসেবে কুষ্টিয়া জেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি। সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক হিসাবকে দেখতে হাসপাতালে যান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ রবিবার (১৭ নভেম্বর ২০২৪) ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন পরিচালক (হিসাব) মোহাম্মদ সাইদুর রহমানকে দেখতে যান তিনি। এসময় তিনি মোহাম্মদ সাইদুর রহমানের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, শনিবার (১৬ নভেম্বর ২০২৪) নোবিপ্রবি পরিচালক (হিসাব) মোহাম্মদ সাইদুর রহমান সোনাপুর-সুবর্ণচর সড়কে দূর্ঘটনার শিকার হন। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাঁকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধ কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা গত ১৭ বছর ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। একদিনে বিজয় অর্জিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, ১৫ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, বিএনপির হাতেই দেশ ও জনগন নিরাপদ। রবিবার (১৭নভেম্বর) বেলা ২টার দিকে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা উপজেলায় বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৭…

Read More

প্রতিবেদক মোঃ বেলাল হোসেন বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের ঐক্য থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তেমন বড় কমিউনিটি নাই। দেশসেরা কমিউনিটি করার লক্ষে প্রায় ৩০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঐক্য গড়তে নতুন কমিটি প্রকাশ করা ১৭ নভেম্বর ২০২৪ ইং। উক্ত কমিটি অনুমোদন দেন, ইউনিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটির অন্যতম উপদেষ্টা এবং ইপিআই ইউপিএস বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ উল্লাহ সাদী । উক্ত কমিটি অনুমোদন সময়ে উপস্থিত ছিলেন ইউনিটি অফ প্রাইভেট ইউনিভার্সিটির উপদেষ্টা ও ইন্ডাস্টিয়াল ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার জি মোস্তফা খান( এলামনাই- ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ) দেশের বৃহত্তম ইউনিট অফ প্রাইভেট ইউনিভার্সিটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচিত ম মুখ মোশারফ…

Read More

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকা থেকে নেপাল টপ্পা নামে এক ছেলে হারিয়ে গেছে। তার বয়স ৫ বছর। তার পিতার নাম- দুলাল টপ্প ও মাতার নাম- আদরি লাকড়া। উচ্চতা- ২.৫ ফুট, গায়ের রং- শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো গেঙ্গিও কালো হাফ প্যান্ট ছিলো। সে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। নেপাল টপ্প গত ১৬ নভেম্বর ২০২৪ বিকাল ৪:০০টায় গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা এলাকার তার নিজ বাড়ির পশ্চিম গলিতে খেলা করছিল তারপর আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা শ্রী দুলাল টপ্প ১৭ নভেম্বর ২০২৪ গোমস্তাপুর থানায় একটি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পূবালী ব্যাংক কর্মচারী সংঘ টাঙ্গাইল অঞ্চলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আব্দুর রউফ কে সভাপতি ও মোঃ সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের খামারবাড়ি সংলগ্ন পূবালী ব্যাংক পিএলসি শাখায় আয়োজিত আঞ্চলিক প্রতিনিধি সম্মেলনে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার। পূবালী ব্যাংক কর্মচারী সংঘ টাঙ্গাইল অঞ্চলের সহসভাপতি মোঃ তারিকুল ইসলামে সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হক।…

Read More