Author: admin

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে শিক্ষকদের সম্পৃক্ত করণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ টায় পিরোজপুর সদর উপজেলা শিক্ষক সমিতি এর আয়োজনে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর বাসভবনের রাঙিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক মীর নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও শিক্ষা কর্মচারী ঐক্য জোট বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহজাহান গাজী, পিরোজপুর জেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি এনায়েত কোবির খান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার…

Read More

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি আজ ১৮ নভেম্বর সোমবার ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ জাতীয় পর্যায়ে কাবাডি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় “কাঠালিয়া ছাত্র কল্যাণ সংস্থা”র পক্ষ থেকে ” চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়”কে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ইস্রাফিল তালুকদার শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসেন, কাঠালিয়া রুপালি ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ নাইম আহমেদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান, চ্যাম্পিয়ন দলের কোচ ও সহকারী শিক্ষক আকতার উদ্দিন শানু, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সগির হাওলাদার,…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- সার্কুলার ছাড়াই ও নিয়োগের আইন ভঙ্গ করে অবৈধভাবে ব্যক্তিগত সহকারী নিয়োগ বাতিল না করার পক্ষে অনড় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর। নিয়োগ বাতিলের জন্য আজ তৃতীয় দিনে মানববন্ধন ও উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্বদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা অতিবিলম্বে নিয়োগ বাতিল করতে হুশিয়ারি দেন। কিন্তু ইতিমধ্যে উপাচার্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মিটিং করে নিয়োগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করার কথা বলে যা তারা মানববন্ধনে পেশ করে।…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ও পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।১৮ নভেম্বর সোমবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমী এলাকায় এ কর্মসূচি পালন করে। অবরোধ চলাকালে সড়কের দুইপাশে যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে সড়কের দুইদিকে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন জনসাধারণ। এ সময় শিক্ষার্থীরা ‘জেগেছেরে জেগেছে, রক্তে আগুন জেগেছে’,‘এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক রায়হান সরকার অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক যুব সেবা সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি’র লিও নবীনবরণ ও ট্রেনিং সেশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুর ৩ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে হাসিবুল হোসেনের সঞ্চালনায় নবীনবরণ ও ট্রেনিং অনুষ্ঠিত হয়। ট্রেনিং সেশনের শুরুতে কোরআন পাঠ, গীতা পাঠ, লিও শপথ ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। ট্রেনিং সেশনে ডিসট্রিক্ট চেয়ারপার্সন লায়ন মো: রিয়াসাত ইসলাম লিওইজমের ইতিহাস, লিও মটো, লিও পছন্দের কারণ, লিও প্রতিজ্ঞা, লিও ক্লাবের ধরন, বৈশ্বিক সেবা ও লিও অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করেন। নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘নেতৃত্ব আর দক্ষতা সৃষ্টির…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠেছে শিশু মাহিম বাবু (৬) এর মরদেহ। মৃত মাহিম বাবু উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (শরবেসের ঘাট) গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। নিখোঁজের ৪ দিন পর অবশেষে গত ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যার দিকে বাড়ীর পার্শ্ববর্তী নলেয়া নদীতেই ভেসে উঠেছে শিশু মাহিম বাবু (৬) এর মরদেহ। স্থানীয়রা জানায়, গত ১৪ নভেম্বর দুপুরে বাড়ির পাশে জমিতে গরুর জন্য,ঘাস কাটছিল দাদির সাথে । এক পর্যায়ে শিশু মাহিম খোলা স্থানে পায়খানা করে পরিস্কার হবার জন্য নিজেই পাশ্বর্বতী নদীতে গেলে আর ফিরে আসেনি। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে নাতি ফাহিম আর…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দশম গ্রেড জন্য আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বক্তব্য ও প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষকদের উপজেলা সমন্বয়ক রুহুল আমিন শিহাব। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহুল আমিন, উম্মে আবেহা রইসুদ্দিন বিপ্লব ও আমির হোসেন। সংবাদ সম্মেলনে তারা জানায়,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ভাতা অষ্টম পে স্কেলের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে।তাদের দাবির বিষয়টি আমলে নিয়ে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার কি পরামর্শ কমিটি গঠন করেছে।গত ১৭ নভেম্বর রোববার শিক্ষক প্রতিবন্ধীদের সঙ্গে পরামর্শক কমিটির…

Read More

বেনাপোল প্রতিনিধি:জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীর মো. আব্দুল্লাহ’র কবর জিয়ারত করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা-এ,এফ,হাসান আরিফ। সোমবার(১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপদেষ্টা হাসান আরিফ ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল এসে পৌছান। এরপর সরাসরি তিনি বেনাপোল পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বড়আঁচড়া গ্রামে সমাহিত শহীদ আব্দুল্লাহ’র কবরের পাশে যান এবং গ্রামবাসী সহকারে কবর জিয়ারত করেন। এর আগে শহীদ আব্দুল্লাহ’র পিতা-মো.আব্দুল জব্বার ও মাতা-মারিয়া বেগম এর সাথে দেখা করেন এবং তাদের খোঁজ-খবর নেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সান্ত্বনা দেন এবং সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন। ঐ সময় বড়আঁচড়া গ্রামবাসীর আয়োজনে শহীদ আব্দুল্লাহ’র স্মরণ সভায় উপদেষ্টা হাসান আরিফ অংশ নেন। এ সময়…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার জমাদানে বাঁধা দেয়ার প্রতিবাদে ও পুন: টেন্ডারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাহজাহান এন্টারপ্রাইজের সমর্থকরা। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার সামনের রাস্থা থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসভা প্রাঙ্গন প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা পৌরসভার প্রকৌশলীর কাছে অভিযোগ দেন। এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছ সাউদ, ৬নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি শামীম বাদশা, প্রচার সম্পাদক অহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাবু ভূইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুজন সাউদ প্রমুখ। এসময় বিক্ষোভকারীরা জানান, গত ২০দিন আগে পত্রিকার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার জমাদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে নির্ধারিত তারিখের মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের…

Read More

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন। রোববার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩-এর ১ম স্ট্যাটিউট-এর ৩(১) ধারা মোতাবেক আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. সাহাল উদ্দীন-কে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রতিমাসে পাঁচ হাজার টাকা হারে সম্মানী পাবেন। আদেশে আরও বলা হয়, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক জনাব…

Read More