- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
Author: admin
ক্রাইম রিপোর্টার: টাঙ্গাইলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে চারজন এবং আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরের মালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, জামালপুর ইসলামপুরের আতর আলীর ছেলে রবিউল ইসলাম, সাধুর ছেলে বইল্লা ও একই এলাকার সুজন। অপর জনের নাম ও ঠিকানা জানা যায়নি। স্থানীয়দের বরাতে মধুপুর থানা পুলিশ জানায়, মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে মধুপুরগামী বিনিময় বাস ও মধুপুর থেকে ঢাকাগামী মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও…
আজাদ রাণীশংকৈ প্রতিনিধি.. রাণীশংকৈল উপজেলার নেকমরদ, ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন এবং পাশ্ববর্তী হরিপুর, বালীয়াডাঙ্গী উপজেলার একাংশের প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের ১০ কিলোমিটারের ব্যস্ততম মরণফাঁদ সড়কটি প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে নেকমরদ চৌরাস্তায় একই ব্যানারে নেকমরদ বাজার হইতে চেকপোস্ট বাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের দাবিতে গঠিত কমিটি, শুভ শক্তি ইউনিটি ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি শিল্পের ভান্ডার খ্যাত ওই ৩টি ইউনিয়নে প্রতি মৌসুমে ভারী কৃষি পন্য ধান, গম, ভুট্টা,আম সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য শস্য যেমন আলু, ফুলকপি,বাঁধাকপি, করলা , মিষ্টি কুমড়া, শিম, বেগুন সহ বিভিন্ন ধরনের কৃষি পন্যের বিপ্লব ঘটে। ১২ ফিট প্রস্থের…
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলামকে (৪৪) আটক করেছে র্যাব। রোববার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া থেকে তাকে আটক করা হয়। র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, গত ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীরা দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক…
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ১৫ দিন পর মুদি ব্যবসায়ী রইচ উদ্দিনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে নলুয়া এলাকার একটি খালের ধারে বন কাটতে গিয়ে গলিত লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দা তাহেজ ফকির। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, এটি নিখোঁজ রইচ উদ্দিনের লাশ। তাদের বক্তব্য অনুযায়ী, মৃতদেহের এক হাতে ছয়টি আঙুল থাকার কারণে তারা এটি চিহ্নিত করেছেন। তবে পুরোপুরি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী। রইচ উদ্দিন গত ৩ নভেম্বর রাতে নিজের মুদি দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি…
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-প্রেমের টানে আয়েশা মন্ডল (১৬) নামে এক ভারতীয় তরুণী বাংলাদেশী যুবক আহসান বিশ্বাসকে (২২) ভালোবেসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আয়েশা মন্ডল ভারতের নদীয়া জেলার ভীমনগর থানার হুদাপাড়া গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং আহসান বিশ্বাস দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মো. জহিরুল বিশ্বাসের ছেলে।গ্রামবাসী জানায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতীয় তরুণী আয়েশা মন্ডলের সাথে বাংলাদেশী যুবক আহসান বিশ্বাসের পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমে রূপ নেয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আয়েশা মন্ডল রোববার দুপুরের পর চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এবং বাংলাদেশী ওই যুবক আহসান বিশ্বাস বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে। পরে এলাকাবাসী বিজিপি…
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ও দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে মাথা ও শরীর ইট দিয়ে থেতলে দেয়ার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদক করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিত্বে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাধারন সম্পাদক…
নিজস্ব প্রতিবেদক আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতি দেওয়ার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন সাদপন্থিরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তারা। কিন্তু সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশ বাধা দেয়। এতে সড়কেই অবস্থান নেন তারা। এদিকে সাদপন্থিদের অবস্থানের কারণে কাকরাইল ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও স্কুল-কলেজপড়ুয়া যাত্রীরা। এ ছাড়া এই পথ ব্যবহার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরাও যানজটে আটকে চরম ভোগান্তি পোহাচ্ছেন। আগামী বছরের ৩১ জানুয়ারি…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। সোমবার (১৮ নভেম্বর) রাতে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, আমরা রাষ্ট্রপক্ষের সঙ্গে আলোচনায় যাচ্ছি। যদি সেখানে পজিটিভ রেজাল্ট না আসে, আমাদের যদি মুলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা এর চেয়ে বৃহৎ কিছু করব। তারা বলেন, আমাদের তিতুমীরের সাধারণ শিক্ষার্থীরা বিকেল চারটা পর্যন্ত রাস্তায় ছিল। আগামীকাল আমাদের সঙ্গে বসবে, মুলা ঝুলাক আর যাই করুক, রাষ্ট্রের পক্ষ থেকে বসার সিদ্ধান্ত এসেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঠে নামিয়ে দিয়ে জনদুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না। আমাদের সিদ্ধান্ত এটাই- তিতুমীরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোনো পরীক্ষা-ক্লাস হবে না।…
মোঃ সোহাগ আলী ,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কালীগঞ্জ যশোর মহাসড়কের পাশে পিরোজপুর গ্রামের মাঠে একটি কারখানার দুশিত পানি ও কয়লা এবং ছায়ের কারনে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই গ্রামের মাঠে যশোর খুলনা হাইওয়ে মহাসড়কের পাশে প্রায় ৬ বিঘা জমির উপর নির্মিত মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড নামক কোম্পানির বিরুদ্ধে বয়লার থেকে নির্গত ছায়যুক্ত কালো ধোয়া ও সুষ্টুবর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনের অভাবে আবাদি ফসল এমনকি কৃষি কাজের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাইস ব্র্যান ওয়েল উৎপাদনকারী মজুমদার এগ্রোটেক কোম্পানি প্রায় ২০ দিন আগে উৎপাদন কার্য শুরু করে। উৎপাদন কার্য শুরু থেকে কারখানাটির বয়লারের কালো ধোয়ার সাথে কুচি কুচি ছায়…
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, সাংবাদিক এবং দুই বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যার পরে আইন বিভাগের অফিস ও কক্ষ ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড-১৬ এ মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের খেলা হয়। এতে মার্কেটিং বিভাগ ১ গোলে বিজয়ী হয়৷ খেলা চলাকালে উভয় পক্ষের দর্শক স্টেডিয়ামে অবস্থান করছিলেন। গোল হওয়ার এক পর্যায়ে উভয় পক্ষ একে-অপরকে…