Author: admin

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং দিতে হাতেনাতে ধরা পড়েছে পাঁচ শিক্ষার্থী। সোমবার (১৮ নভেম্বর) রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। এর আগেও অভিযুক্তরাসহ আরো নয় জনের বিরুদ্ধে জুনিয়রদের পর্ণ তারকার নাম জিজ্ঞাসা ও পর্ন তারকা সাজিয়ে অভিনয়, অশ্লীল কবিতা পাঠ, সিগারেট-গাঁজা খাওয়ার অভিনয় ও সিনিয়রকে কল দিয়ে বাজে ভাষা বলানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শেহান শরীফ শেখ, শরিফুল ইসলাম লিমন, কান্ত বড়ুয়া, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল, মুকুল এবং ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সঞ্চয়…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশ উন্নত ও সমৃদ্ধ হবে উল্লেখ করে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে আসলে জনগণ ও রাষ্ট্র নিরাপদ থাকবে। তিনি বলেন, জামায়াতের লোকেরা দুর্নীতি ও চাঁদাবাজি করে না। জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না, রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে না, জামায়াতের প্রত্যেকটি লোক আলাদা আলাদা ব্যবসা ও চাকরি করে। উপার্জিত অর্থ থেকে আমরা একটা অংশ দলকে দিয়ে থাকি। আমরা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করি না। সেলিম উদ্দিন বলেন, জনগণ পরীক্ষামূলকভাবে বাংলাদেশকে যদি জামায়াতের হাতে তুলে দেয়, তারা দেখবে কেমন বাংলাদেশ হয়-তা আমরা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না। একইসঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, সে প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সোমবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

Read More

নিজস্ব প্রতিবেদক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহি চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্নীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। আসিফ নজরুল বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে। অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে আপনি…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : “সচেতন চাষী, সমৃদ্ধি কৃষি” শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার দিদরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার ইমদাদুল হক, কালীগঞ্জ থানার তদন্ত অফিসার মানিক চন্দ্র গাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশিত মেহেনসহ সাংবাদিক ও বিভিন্ন এলাকার থেকে আসা কৃষক। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে নাছিম সেখ (২৬) নামের এক শিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছেন কলেজছাত্রী (২২)। তার দাবি, নাছিম সেখের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের কথা বলে ডেকে এনে নাছিম বাড়ি ছেড়ে পালিয়েছেন। নাছিম সেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সোমবার (১৮ নভেম্বর) বিকেল থেকে ওই তরুণী নাছিম সেখের বাড়িতে অবস্থান নিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি এ বাড়িতে এসেছেন। এরপর থেকে অভিযুক্ত নাছিম সেখ পালিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নাছিম সেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত এলাকায় একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। দুই…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারে যারা আছেন তারা একেক সময় একেক কথা বলছেন। এসব না বলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির ৩১ দফাই যথেষ্ট দাবি করে তিনি বলেন, আমরা আরও দুই বছর আগেই ৩১ দফা সংস্কারের কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও আগে থেকেই এই সংস্কার নিয়ে আলোচনা করেছেন। আমরা অবশ্যই সংস্কার চাই, কিন্তু সেটা যেন অবশ্যই…

Read More

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজিপুরের সাবেক মেয়র আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ঢাকার গাজিপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিস ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়।…

Read More

ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বাবলু মিয়া (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর আগে স্বজনদের কাছে হামলাকারীদের নাম বলে গেছেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৮ নভেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত বাবলু মিয়া সখীপুর উপজেলার কালিয়ান মাদরাসাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। বাবুলের চাচা আব্দুল মালেক মিয়া (মালেক মিলিটারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে বাবলু মিয়াকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার গান্দিনাপাড়া বাজারের একটি দোকানের ভেতর কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। এ…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ আশরাফুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। সোমবার দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা থানার পরানপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলী কদরের ছেলে। সোমবার দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমানের তত্বাবধানে এস আই (নি:) মুহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় অভিযান পরিচালিত করেন। এ সময় আলোচিত মাদক ব্যবসায়ী…

Read More