- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
Author: admin
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলার দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদীন নফরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফর দর্শনার পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও স্বর্ণ চোরাচালানসহ ১০টি মামলা রয়েছে।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর সোমবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় নফরকে। পরে…
ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ। ঢাকা, ২০ নভেম্বর ২০২৪: বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ আজ উদযাপন করছে এর ১৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা, সংস্কৃতি এবং জাতীয় উন্নয়নের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে আসছে। উপলক্ষ্যটি ঘিরে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। ঢাকা কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি জাতির উন্নয়নের ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে এবং ভবিষ্যত প্রজন্মকে আলোকিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেশ-বিদেশে তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে আসছেন। প্রতিষ্ঠানটি আজও একাডেমিক…
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলমগীর আজম খোকাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আলমগীর আজম খোকা চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত ছাব্দার হোসেনের ছেলে।জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ১৯ আগস্ট চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট পৌর এলাকার কলোনীপাড়ার শাহাবুদ্দীন বাদী হয়ে সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে একটি নাশকতা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা আলমগীর আজম খোকা ২নং আসামি। গতকাল মঙ্গলবার সকাল…
পাটগ্রাম প্রতিনিধি: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-এঁর সভাপতিত্বে প্রধান…
( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় একমাত্র ছেলে আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামে এ ঘটনা ঘটে। গত শনিবার দুপুরে উপজেলার উত্তর করমজা গ্রামে জনৈক জামশেদ আলীর জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল আব্দুল মান্নান। এ সময় অসাবধানবশত পাওয়ার টিলারটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আব্দুল মান্নান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.আরিফুজ্জামান রাজীবকে প্রক্টর করে ৬ সদস্য বিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধা ৫.৩০ মিনিটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিবকে এবং সহকারী প্রক্টর হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আইরিন পারভিন, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়। ১৬ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার আউশনারা ইউনিয়ন বিএনপির আয়োজনে আউনারা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও জনসভা কার্যক্রম অনুষ্ঠিত হয়। আউশনারা ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দেশে আওয়ামী লীগকে আর বিশ্বাস করা যায় না, আওয়ামী লীগ এই দেশ থেকে যে পরিমান টাকা পাচার করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আওয়ামী লীগ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা,আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “শব্দ শিখুন, ভাষা শিখুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি এ অনুষ্ঠানের আয়োজনের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,একাডেমিক সুপার ভাইজার মোঃ…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে কুড়াগাছা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার কুড়াগাছা ইউনিয়ন বিএনপির আয়োজনে পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ উবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধুপুর- ধনবাড়ী আসনের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সমাজের প্রায় ৮০ শতাংশ বিবাহিত পুরুষ নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন। সংস্থাটির পরিসংখ্যার অনুযায়ী, বিগত ৯ বছরে সারা দেশে ৪ হাজার ২৬৮ জন ও নারায়ণগঞ্জ জেলায় ২ হাজার ৩২৮ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। তবে প্রকৃত পুরুষ নির্যাতনের সংখ্যা আরও অনেক বেশি। মঙ্গলবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশনের (বিএমআরএফ) চেয়ারম্যান শেখ খায়রুল আলম সোহেল এ তথ্য জানান। বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সমগ্র বাংলাদেশে, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ১ হাজার ৬৭ জন পুরুষ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগে, ২০২৩ সালে ১০৪৯…