Author: admin

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলায় চলতি বছরে ১৫৪ হেক্টর জমিতে তুলার আবাদ করা হয়েছে। দিন দিন তুলা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় গাছে ব্যাপক ফলন দেখে বুঝা যাচ্ছে খরচের তুলনায় এবার কৃষকরা কয়েক গুণ বেশি লাভ হবে। কয়েক বছর ধরে কম খরচে বেশি লাভ পাওয়ায় লালমনিরহাটের স্থানীয় কৃষকদের মধ্যে তুলা চাষে আগ্রহ বাড়ছে। লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ের কটন ইউনিট অফিসার মোঃ রেজাউল করিম জানান, তুলার প্রদর্শনী প্লট হাইব্রীড (হোয়াইট গোল্ড-২) জাতের তুলা চাষ করা হয়েছে। এ জাত মাঠে ১৬-২০ মন হারে বিঘা প্রতি ফলন হয়। লালমনিরহাট জেলায় চলতি বছরে ১৫৪ হেক্টর জমিতে তুলার আবাদের লক্ষ্যে মাত্রা ধরা হয়েছে। এর…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা-জানালা খুলে বিক্রি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েন আব্দুল হান্নান নামে প্রধান শিক্ষক। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলার পূর্ব কূপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান গ্রামবাসীর হাত থেকে কৌশলে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুল হান্নান বিদ্যালয়ের অফিস কক্ষ, শ্রেণিকক্ষ এবং বাথরুমের মোট চারটি লোহার ও একটি প্লাস্টিকের দরজা মিস্ত্রিদের দিয়ে খুলে ফেলেন। এরপর সেগুলো বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যানে তুলে নিতে গেলে গ্রামবাসী তাকে আটকে ফেলেন। তবে ঘটনার সময় উত্তেজিত জনতার উপস্থিতি টের পেয়ে…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিশোর কুমার ২৩তম এশিয়া-প্যাসিফিক রিজিয়ন স্কাউট ফটো কনটেস্টে অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করেছে। বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোর কুমার নিজেই। তার সাথে কথা বলে জানা যায়, বিগত চার বছর ধরে কিশোর কুমার এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট ফটো কনটেস্টে অংশগ্রহণ করে আসছে। প্রতি বছরই তার ছবি ফাইনালিস্ট হিসেবে এশিয়া প্যাসিফিক রিজিওনাল ক্যালেন্ডারে স্থান পেয়েছে। কিন্তু এ বছর কিশোরের তোলা ছবি রৌপ্য পদক অর্জন করেছে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অভ দ‍্য স্কাউট মুভমেন্টের এশিয়া প্যাসিফিক রিজিওনের রিজিওনাল ডিরেক্টর জি. রিজার সি. পাঙ্গিলিনান স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গত ৮ নভেম্বর কিশোর কুমারকে এই…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় সাত বছর বয়সী একটি শিশু নিখোঁজের পর মুক্তিপণ দাবি করে একাধিক চক্র। কিন্তু শিশুটির মরদেহ পাওয়া গেছে তারই গ্রামের একটি পুকুরে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোকুল সরকার পাড়া গ্রামের পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। শিশুটির নাম আরবী আক্তার। সে গোকুল সরকার পাড়া গ্রামের মো. কাজলের মেয়ে। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান আরবী আক্তার নামের শিশুটি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। বিকেলের দিকে কয়েকটি মোবাইল নম্বর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা অতিরিক্ত ভর্তি ফি ও চাঁদা আদায়ের অভিযোগে টাঙ্গাইল জেলা রিক্সা শ্রমিক অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার সংলগ্ন শ্রমিক অফিসে এই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ সময় অফিসে থাকা তিনটি মোটরসাইকেল, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ-পত্র পুড়ে ছাই হয়ে যায়।এই হামলা ও অগ্নিসংযোগে ৩ শ্রমিক নেতা আহত হয়েছেন। তারা হলেন, গুরুতর অগ্নিদগ্ধ জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ, সাবেক মেম্বার সালাম ও রুপচান। রিকশা শ্রমিক ও স্থানীয়রা জানায়, পূর্বে ভর্তি ফি ১ হাজার টাকা ছিল, সেটি বৃদ্ধি করে বর্তমানে…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি আজ বুধবার দীঘিনালা উপজেলা অডিটর রুমে দীঘিনালা উপজেলার আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা সবাই উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার সরকারি আধা সরকারি সকল বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিনিধি টিম উপজেলার । এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এরমধ্যে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে কথা হয় সেটি হচ্ছে বাজার মনিটরিং, বিগত সরকারের আমল থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে , সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বাড়তে বলে বক্তারা। দীঘিনালা বাজার চৌধুরী বলেন বাজারে নির্দিষ্ট কমিটি না থাকার কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে, এই বিষয়টা নিয়ে দ্রুত উপজেলা প্রশাসনের সাথে বসে…

Read More

জাবি প্রতিনিধি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সব কটি ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এতে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কোন গাড়ি ভেতরে প্রবপশ করতে পারছে না। বর্তমানে ‘জাহাঙ্গীরনগর ব্লকেডের’ অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, তাঁরা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন। তাঁদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হবে না। এসময় প্রধান ফটকের সামনে শিক্ষক কর্মকর্তাদের অনেককে ব্যাক্তিগত গাড়ি রেখে পায়ে হেটে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নামমাহফুজ হোসেন মোল্লা (২৬)।উপজেলার শুক্তাগড় গ্রামের বাসিন্দা মাহফুজ হোসেন মোল্লা মোল্লারহাট বাজারের হোটেল ব্যবসায়ী ছিলেন।আজ বুধবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।মাছ ধরার জন্য পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন তিনি।মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার জানান, সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুরে মোটর দিয়ে সেচ করছিলেন মাহফুজ। একপর্যায়ে ভেজা অবস্থায় বৈদ্যুতিক লাইন চালু করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে উদ্ধার করে স্থানীয়রা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। এসআই আল…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে সড়ক দর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও তার সাথের আরো এক জন আগত হয়েছেন। রাজউকের পূর্বাচল উপশহরের ৩০০ফুট সড়কের সুলপিনা এলাকার ভুঁইয়া বাড়ি ব্রীজের উপর সড়ক এ সড়ক দুর্ঘটনায় ঘটে। মোটরসাইকেল(ঢাকা মেট্টো ল- ৪৪-৯৯১০) চালক আব্দুর রহিম(২৬) ঘটনাস্থলেই নিহত হন। ২০নভেম্বর বুধবার সকালে পূর্বাচল উপশহরে বেড়াতে এসে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এ দুর্ঘটনার কবলে ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী সোহাগ মিয়া(২৭) গুরুতর আহত হয়। সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম ভোলা জেলার বাংলাবাজার থানার জয়নগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। তারা ঢাকার উত্তর বাড্ডার সবজির গলিতে স্বপরিবারে ভাড়ায় থাকেন। আহত সোহাগ মিয়ার বাড়ি ঢাকার উত্তর বাড্ডা এলাকায়। তাকে উদ্ধার করে…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ২৫ আইনজীবীকে বিভিন্ন আদালতে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। রবিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়। আওয়ামী দলীয় আইনজীবী জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান রসুল ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত টানা ১৫ বছর ঝালকাঠিতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর একক সিদ্ধান্তে ঝালকাঠিতে এই পদে অন্য কেউ আসতে পারেননি। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের নতুন পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহেব হোসেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে…

Read More