- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
Author: admin
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক আব্দুল হাকিমের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে । গত ১৭/১১/২০২৪ তারিখে সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম স্বাক্ষরিত সি এস সাত/ সা:/১/২০২৪ /-২৪৫৬ নং স্মারকে গঠিত দেবহাটা উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিপা রানী ঘোষ, প্রধান অফিস সহকারী আব্দুর রাশেদ এবং কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ ইয়াসিন আলম গত বুধবার ২০ নভেম্বর বেলা ১১ টার সময় নলতা উপস্বাস্থ্য কেন্দ্রে এ তদন্ত কাজ সম্পন্ন করেন। তদন্তের সময় ঘটনা স্থলে উপস্থিত থাকা ৯ জন নারী ,পুরুষ প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে ঘটনার বর্ণনা এবং…
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জে নবাগত কৃষি কর্মকর্তার সহযোগিতায় নিম্নমানের হীরা বীজ আলু উধাও করলেন সুপ্রীম সীড কোম্পানীর কর্তৃপক্ষ। শুক্রবার উজেলার বলরামপুর শাহ সুলতান হিমাগারে নি¤œমানের আলু আটক করার নির্দেশদেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। অজ্ঞাতকারণে পরিচালনা করা হয়নি ভ্রাম্যমান আদলত। জানা যায়, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় গণমাধ্যম কর্মরীরা উপজেলার বলরামপুর শাহ সুলতান হিমাগারে যান। সেখানে সুপ্রীম সীড কোম্পানি লিঃ এর নিম্নমানের বীজ আলু দেখতে পান। এসময় কোম্পানীর প্রতিনিধি তাপস দাদা কৌশলে শটকে পড়েন। গণমাধ্যম কর্মীরা এসময় বীজ আলুর বস্তায় দেখতে পান প্রত্যেকটি বস্তায় নি¤œমানের বীজ আলু। এসময় স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়। মুঠোফোনে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান হিমাগারের ব্যবস্থাপককে জানান…
মাগুরা প্রতিনিধি বিগত আওয়ামীলীগ সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ জাহিদুল ইসলাম বলেছেন স্বৈরাচার যা করেছে তা কোনো ব্যাক্তি বা ভিকটিম যদি ক্ষমা করে তবে তা ভিন্ন বিষয় কিন্তু কোনো দল ও কোনো গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না। বুধবার (২০ নভেম্বর) বিকালে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে সুধী সমাবেশের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ব্যবসায়িক সম্পাদক মোঃ সালাউদ্দিন, কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা.আবীর হোসেন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকের, জেলা সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চুসহ জেলা ও উপজেলার…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মাছের পরে এবার হাঁসোর সাথে শত্রুতা করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া ধানের সাথে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে ৬০ টি ডিম পাড়া হাঁস। এতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামে হুজাইফা এগ্রো ফার্মে রবিবার দিবাগত রাত ১২ টার পরে এ ঘটনা ঘটে। এর এক মাস পূর্বে একই মালিকের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে তিন লাখ টাকার মাছ মেরে ফেলে দূর্বৃত্তরা। হাঁস মেরে ফেলার ঘটনায় ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হুজাইফা এগ্রো ফার্মের মালিক নাসরিন আক্তার জানান, গত পাঁচ মাস পূর্বে ৯০ ফুট লম্বা ও ৩০ ফুট…
পিরোজপুর প্রতিনিধি : সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমানে শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ বিষয়বস্তুকে সামনে রেখে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার বিকেল ৪টায় পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন কেন্দ্রিয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদ রহমান। সংবাদ সম্মেলনে জানান, বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায় করতে হবে। বাংলাদেশের জণগন গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন ও প্রত্যায় নিয়ে অগনিত শহীদের প্রানের বিনিময় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে যে রাষ্ট্র গড়ে তুলেছিলো দেড় দশক ধরে সেই রাষ্ট্রের জণগন আজ…
ইবি সংবাদদাতা: গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রক্তদান ও গেটটুগেদার কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ‘আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার’ এর সহযোগীয় ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ ন এ কর্মসূচি আয়োজন। এতে দিনব্যাপী বিভিন্ন বিভাগের প্রায় ১৬ জন শিক্ষার্থী রক্তদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট। এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর প্রচার সম্পাদক মিজানুর রহমান ও প্রোগ্রামটির পরিচালক মেহেদী…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে গাইবান্ধা সদরের ব্রহ্মপুত্র চর এলাকায় প্রায় অর্ধশত কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ করা হয়েছে। গাজর ও টমেটো গবেষণার প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা. মো সাদিকুল ইসলামসহ বাকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের কয়েকজন শিক্ষার্থীরা। এসময় কৃষকরা জানায়, গাজর ও টমেটো চর এলাকায় একটি নতুন ফসল। আজকের প্রশিক্ষণের মাধ্যমে এই ফসল দুটি সম্পর্কে অনেক কিছু জানতে…
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর, (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আঙ্গিনায় সন্ধান মিলেছে একজন অসুস্থ ব্যক্তির।অসুস্থ ব্যক্তিটির নাম সাখাওয়াত হোসেন, মানসিক ভারসাম্যহীন।বয়স আনুমানিক(৪০) বছর। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের পুরাতন ভবনের বারান্দার এক কোনে দেখা যায় তাকে। অসহায়ের মত পরে আছেন। জীর্ণ শরীর, খুবই অসুস্থ। পায়ে পেচিয়ে রেখেছে পলিথিন ও নোংরা কাপড়। পায়ে ধরেছে পচন, জন্মেছে পোকা। পচা স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। কারো সাথে কথা বলতে চায় না। নাম, ঠিকানা কোন কিছু জিজ্ঞেস করলে শুধু বলেন, এখান থেকে যা…এখান থেকে যা… এখান থেকে যা…। ঠিক এমনই অসুস্থ ব্যক্তিটির এমন সময় স্বেচ্ছাসেবীদের নজরে আসে। ১৯নভেম্বর, (মঙ্গলবার) রাতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পায়ে…
জাবি প্রতিনিধি ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় দিনভর ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার মোটরচালিত যানবাহন প্রবেশ বন্ধ রয়েছে। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণসহ ১১ দফা দাবি দিয়েছেন বিভাগের সহপাঠীরা। এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিশ^বিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে একটি দ্রুতগামী অটোরিকশা পেছন থেকে আঘাত করলে গুরুতর আহত হন আফসানা করিম। আহত অবস্থায় তাকে প্রথমে বিশ^বিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭ টায় এনাম…
চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ । মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় দিকে শহীদ জোবায়ের স্মৃতি পাঠাগার (২ নং গেইট, শাহী মসজিদের বিপরীতে) চবি শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইব্রাহীমের সঞ্চলনায় সভাপতি নাহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। এই ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন নাহিদুল ইসলাম-সভাপতি-ইসলামিক স্টাডিজ(২০১৬-১৭), মুহাম্মাদ ইব্রাহীম- সেক্রেটারি-মার্কেটিং(২০১৫-১৬), মোহাম্মদ আলী-বাইতুল মাল (অর্থ) ও সংস্কৃতি সম্পাদক-ইসলামিক স্টাডিজ(২০১৭-১৮), মুহাম্মদ পারভেজ-অফিস সম্পাদক- ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স (২০১৭-১৮), হা. মুজাহিদুল ইসলাম- শিক্ষা সম্পাদক- ইসলামিক স্টাডিজ (২০১৮-১৯), হাবিবুল্লাহ খালেদ-মানবসম্পদ উন্নয়ন সম্পাদক-ইসলামিক স্টাডিজ (২০১৮-১৯), রবিউল ইসলাম-সাহিত্য সম্পাদক- ইসলামের ইতিহাস…