Author: admin

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- পুরাতন প্রক্টর বডি বাতিল করে নতুন প্রক্টর বডিকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুশেমুরবিপ্রবি) সাধারণত শিক্ষার্থীদের দুইটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮ টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে এই সংঘর্ষ শুরু হয় এবং কয়েক ঘন্টা যাবৎ চলতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান রাত ৭.৩০ মিনিটে সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামানের পক্ষে এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগ ও সাথে আরো অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা তাকে বাতিলের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। অন্যদিকে নবনিযুক্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড.আরিফুজ্জামান রাজীবের ইলেকট্রিক্যাল অ্যান্ড…

Read More

টেকনাফ ( কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান নামে এক যুবককে গুলি করেছে হত্যার অভিযোগ ওঠেছে স্থানীয় যুবদল নেতা জাকারিয়া ও জাহেদ গ্যাংদের বিরুদ্ধে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আহবায়ক (দক্ষিণ) মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে গুলি করে হত্যা হয় বলে জানা গেছে। নিহত যুবক (৩০) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে। রবিবার রাত আনুমানিক ১০ টারদিকে ফোন করে ডেকে নিয়ে আব্দুর রহমানকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,স্থানীয় বদি আলমের সাথে নিহত আব্দুর রহমানের মশকারা থেকে কথা-কাটাকাটি হয়। এরপরে নিহত যুবক বাড়িতে চলে যায়। পরে ফোন করে পুনরায় ডেকে…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমির রেইন্টি, নারিকেল গাছ কেটে নিয়েছেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোসাঃ মাহফুজা আক্তার। এমন অভিযোগ করেছেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাসের নাতি আল আমিন বিশ্বাস। কিন্তু বিদ্যালয় প্রধান শিক্ষকের দাবী তিনি ওই গাছ রোপন করেছেন তাই গাছ কেটে নিতেছি। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুওে আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জানাগেছে, বরগুনা পানি উন্নয়ন বোর্ড ১৯৬৮ সালে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪৪ নং পোল্ডারে জমি অধিগ্রহন করেন। ওই জমিতে স্থানীয়রা রেইন্টি ও নারিকেল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ওই জমি সংলগ্ন জমিতে বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাস আড়পাঙ্গাশিয়া…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদ আবুবকর আবু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বিকেলে কেশবপুর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর…

Read More

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন এবং উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রতিনিধিদলটি সকাল ৯টায় পবিপ্রবিতে পৌঁছায় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রফেসর কোয়ার্টার, ছাত্র হল, ছাত্রী হলসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এর অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম এর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এর উপপরিচালক সুরাইয়া ফারহানা এবং উক্ত বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙ্গামাটি-খাগড়াছড়ি-রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ১০৬৬ এর উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা এম এ শুক্কুর। উপদেষ্টা নব নির্বাচিত হওয়ায় হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর’কে বরণ ও মৃত সদস্যের নমিনীকে মৃত্যু ফান্ডের টাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাটহাজারী বাসস্ট্যান্ডের পপুলার সুপার মার্কেটে সংগঠনের প্রধান কার্যালয়ে সভাপতি মোঃ ইলিয়াছের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কদর আলী মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, মৃত সদস্যদের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুবালী ব্যাংক পিএলসির উদ্যোগে আঞ্চলিক কার্যালয় বরিশালের তত্বাবধানে রাজাপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় উপজেলার ২৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে আটশত ফলদ, বনজ ও ফুল বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব গাছ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাইকা কর্মকর্তা মোঃ ইমরান আলী, পুবালি ব্যাংক রাজাপুর শাখা ম্যানেজার মৃনাল কান্তি দাশ, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম সহ বিভিন্ন দফতরের প্রধানগণ।

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহন করা একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত জাহিদুল ইসলাম হাউজিং এ ব্লকের মৃত নূর উদ্দিনের ছেলে। সকাল ১০টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল নিয়ে পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। এ সময় শহরের জেলখানা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী দোতলা ‘সিনাই’ নামক বাসটি জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনানাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময়…

Read More

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পল্লী সেবা সংঘ (পিএসএস) কর্তৃক আয়োজিত আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে কৃষি চাষ সম্প্রসারণের লক্ষ্যে দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন কৃষাণীকে কৃষি চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় পল্লী সেবা সংঘ (পিএসএস) অডিটরিয়াম রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লী সেবা সংঘ(পিএসএস) এর নির্বাহী পরিচালক মোঃ হোসাইন আহমাদ (কবির হাওলাদার) প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরুণ…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) সাবেক প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক আলমগীর কবীর।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পসে আসার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ” আলমগীর কবীরের দুই গালে জুতা মারো তালে তালে ; আওয়ামীলীগের দালালেরা হুশিয়ার সাবধান ; ফিরোজের দুই গালে জুতা মারো তালে তালে ; মেহেদী ইকবালের দুই গালে জুতা মারো তালে তালে ; ইখতিয়ারের দুই গালে জুতা মারো তালে তালে ; ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে ; ফ্যাসিবাদের দালালেরা হুশিয়ার সাবধান ” সহ নানা…

Read More