Author: admin

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি Toilets: A Place for Peace- এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব টয়লেট দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। গাইবান্ধা পৌরসভা, এসকেএস ফাউন্ডেশন ও ইএসডিও যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, অন্তর্ভূক্তিমূলক গণশৌচাগার উদ্বোধন এবং ভ্যাকু ট্যাগ সেবার ব্যবহারিক প্রদর্শনী। দিবসটি উপলক্ষে আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে গাইবান্ধা পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম। বিশ্ব টয়লেট দিবসের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের…

Read More

সুলতান আহমেদ, প্রতিনিধি নওগাঁ। ১ জানুয়ারি ১৯৪৩ সালে নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্তর্গত ভূপাড়াঁ ইউনিয়নের ভূপাড়াঁ গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ জাকারিয়া পিন্টু। তিনি ব্যক্তি জীবনে জাকারিয়া পিন্টু নামেই পরিচিত ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের একটি ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশিদের জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়। এই দলটি স্বাধীন বাংলা ফুটবল দল নামে পরিচিত ছিল।পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি।বর্তমানে ফিলিস্তিন ফুটবল দল এ ধরনের তহবিল সংগ্রহ ও জনমত গঠন করছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক হন তিনি। দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত…

Read More

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য আবু ছালেহ শোয়েবের ওপর মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব ও সাধারণ সম্পাদক এফ আর এম ফাহিম রেজা। বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য ও ‘দৈনিক বণিক বার্তা’ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব হামলার শিকার হন। হামলার শিকার রাবি প্রেসক্লাব সদস্য শোয়েব’র মাধ্যমে জানা যায় পেশাগত দায়িত্ব পালনকালে গতকাল বিকেলে মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের ফুটবল খেলার পর সৃষ্ট সংঘর্ষের ঘটনার ফুটেজ সংগ্রহ করতে যান তিনি। এসময় মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী কর্তৃক তাকে…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের খাদ্য নিরাপত্তায় দুর্যোগ হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজনের সাথে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের আয়োজনে এবং কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে “বাংলাদেশে কৃষি স্থিতিস্থাপকতা এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে শিক্ষা ও গবেষণার ভূমিকা: একীভূত দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন, অভিযোজন এবং আগাম সতর্কতা ব্যবস্থা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেমিনারে বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় মারধর করার অভিযোগ উঠেছে। একই উপজেলার সোনাকাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ খান এ অভিযোগ করেন। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সোহাগ খান নামে এক ব্যক্তি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সোহাগ খান বলেন, আমার বাবা হারুন খান তালতলীর কবিরাজ পাড়া বাজারে খাবার হোটেলের ব্যবসা করেন। তালতলী উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক তার শশুর মাসুদ প্যাদার মাধ্যমে আমার বাবার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করেন। এ টাকা দিতে অস্বীকার জানালে ১৭ নভেম্বর শহিদুল হক, তার ছেলে শাহরিয়ার…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থারবার্ষিক সাধারন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার অনুপমপুর মাদ্রসার বটতলা মাঠে সম্মেলনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার স.ম রশিদুল আলম, বিএনএসকেএস এর সভানেত্রী মনোয়ারা খাতুন, সম্পাদিকা মেহের”ন নেছা, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আনজুমান আক্তার, ফিন্যান্স ডিরেক্টর সৈয়দা ইয়াসিমন পান্না,প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার ব্যানার্জী,আলহাজ রোকেয়া খাতুন । সংগঠনের কোষাধ্যক্ষ সুফিয়া খাতুনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শাহজাহান আলী বিপাশ, মাকসুদ রানা প্রমুখ।বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলনে…

Read More

বরগুনা প্রতিনিধি উদ্বোধনের তিন বছর পার হলেও চালু হয়নি ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনা পৌর শহরের বর্জ্য শোধনাগার। পৌর শহরের সোনাখালীর ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিন ফেলা হচ্ছে পুরো শহরের ৭-৮টন বর্জ্য। বিষাক্ত এ বর্জ্য দূষিত করছে আশপাশের পরিবেশ। সরেজমিনে দেখা গেছে, বরগুনা পৌরসভার সোনাখালীর ভাগাড়ের ৫০ গজের কম দূরত্বে রয়েছে ১০-১৫টি পরিবার। মশা মাছির উপদ্রবের পাশাপাশি ময়লা পোড়ানো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন শিশু-বৃদ্ধসহ পরিবারগুলোর সবাই। বরগুনা পৌর শহরের সব ময়লা ফেলা হয় সোনাখালীর ঘনবসতিপূর্ণ এলাকায়। প্রতি রাতে ময়লার এ ভাগাড়ে আগুন জালিয়ে দেয় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। সেই আগুন জ্বলতে থাকে দিনভর। ময়লা-আবর্জনা ও পলিথিনসহ প্লাস্টিক বর্জ্য পোড়া কালো ধোঁয়া ও দুর্গন্ধে…

Read More

মমিনুল ইসলাম, তজুমদ্দিন প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন উপজেলার দৈনিক দক্ষিণাঞ্চল ও দেশ চ্যানেল এর প্রতিনিধি সোলাইমান পোদ্দার এর পিতা জনাব মোঃ হানিফ পোদ্দার গত রবিবার সন্ধ্যা বাধ্যক জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে দৈনিক ভোরের অঙ্গিকার,ভোরের বাংলা,আজকের বরিশাল, সত্য সংবাদ, কলমের কন্ঠ, বরিশালের ক্রাইমের তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং দক্ষিনাঞ্চলের স্টাফ রিপোর্টার ও প্রভাষক ফুয়াদ মুজাহিদ শোক প্রকাশ করেছেন।

Read More

বগুড়া) প্রতিনিধি: বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর ৫ টার দিকে বগুড়া শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এঘটনা ঘটে। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালিতে এসিআই কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত জানান। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নোয়াখালিতে কর্মরত থাকা অবস্থায় তিনি নিখোঁজ হন। এঘটনা পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। মঙ্গলবার সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় এক…

Read More

বিনোদন ডেস্ক দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল দেশের জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। তবে সব গুঞ্জনকে ভুল প্রমাণ করে অন্য একজনকে বিয়ে করেছেন আফ্রিদি। ধারণা করা হয় গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্ক সৃষ্টির পর ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সেরেছেন তিনি। আফ্রিদির বিয়ের খবর চর্চিত হচ্ছে সবজায়গাতেই। বিভিন্ন সূত্রে তার বিয়ের খবর প্রচারিত হলেও এতোদিন এ বিষয়ে কোনো কথা বলেননি তিনি। অবশেষে একটি বেসরকারি টেলিভিশনে শ্যালিকা, বউ ও বিয়ে নিয়ে মুখ খুললেন এই কনটেন্ট ক্রিয়েটর। তৌহিদ আফ্রিদি জানালেন, তার কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে কাবিন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই তাদের কাবিনের অনুষ্ঠানে উপস্থিত…

Read More