Author: admin

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ; ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবারে রাতে প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়। এর আগে সভায় আগের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ছবি কান্ত দেব (দৈনিক খবর একদিন) যুগ্ম আহ্বায়ক একে আজাদ (দৈনিক আজকের প্রতিভা) সদস্য সচিব নাজমুল হোসেন (দৈনিক আজকের দর্পণ) আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। এদিকে তলবি সভা…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মপ্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠানে নিজেদের পরিচয় প্রকাশ করেন তাঁরা। কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহী এবং সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- মাদক সেবনের সময় এক নারীসহ চার বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টরিয়াল বডি। বুধবার (২০ নভেম্বর) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্কুলের ভবনের পাশ থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃত চার বহিরাগতরা হলেন সিয়াম চৌধুরী ( ১৯), আশিকুল ইসলাম সৈকত ( ১৯), শুভ ( ১৯) এবং আরিনা ( ২০)। তাদের সবার বাসা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নবীনবাগ এলাকায়। জানাযায়, তারা রাত…

Read More

আমতলী (বরগুনা) সংবাদদাতা। আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে সাবেক রাষ্টপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, দেশ নেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিড়ে ফেলেছে। এতে বাঁধা দেয়ায় হেলমেট পরিহিত মুখোশধারী সস্ত্রাসীরা ইউনিয়ন যুবদল সদস্য মোঃ খোকন হাওলাদারকে কুপিয়ে এবং শ্রমিকদল সদস্য রাসেলকে পিটিয়ে জখম করেছে। পরে তাদের বহনকারী মোটর সাইকেল পুড়িয়ে ফেলেছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে খুড়িয়ার খেয়াঘাট বাজারে। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউনিয়ন…

Read More

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতি করতে গিয়ে ছানোয়ারা বেগম (৪৮) ও তার ছেলে রাজকে (৮) হত্যার দায়ে তিন আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহানী পূশণ এ রায় দেন। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্জ সহকারী অরুপ রায়হান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেনের ছেলে আলী আকবর, একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে লালচাঁদ মণ্ডল ও একই উপজেলার জোয়াদ্দারপাড়া এলাকার সেকেন্দার মোল্লার ছেলে হানিফ মোল্লা। রায়…

Read More

টেকনাফ প্রতিনিধি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটক নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে এই অফিস আদেশটি কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ। তিনি জানান, গঠিত কমিটির প্রধান কক্সবাজার সদর এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলে আদেশ মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫জনকে গ্রেফতার করেছে। বুধবার রাত সাড়ে ৮টায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে। জীবননগর থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে বুধবার রাতে জীবননগর শহরে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবারে ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জীবননগর মডেল মসজিদ সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন গোপালগঞ্জের মকছুদপুর উপজেলার উত্তর জলিরপাড় গ্রামের পরিমল বাড়ৈ’র ছেলে প্রান্তস বাড়ৈ (২৩), সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীভাদা গ্রামের আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম (৩৫), একই গ্রামের আব্দুস সাত্তারের…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেরোবির একদল সেচ্ছাসেবী উদ্যোগে “ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। গত বুধবার (২০ নভেম্বর) ইয়ুথ এন্ডিং হাঙ্গার সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন সহ অন্যান্য ময়লা পরিষ্কার করে। এই ইভেন্টের মাধ্যমে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও কাম্পাসকে পরিবেশবান্ধব করার লক্ষ্যে কাজ করা হয় । ইভেন্টের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় । পাশাপাশি, উপস্থিত সকলে একত্রে বিশ্ববিদ্যালয়কে আরো সুন্দর ও পরিবেশবান্ধব করার লক্ষে কাজ করে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ…

Read More

গোমস্তাপুর প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রাম থেকে নিখোঁজের চার দিন পর নেপাল টপ্প্য (৫) নামের এক শিশুর ভাসমান লাশ পুকুরে দেখতে পাই এলাকাবাসী।প্রসঙ্গত গত ১৬ তারিখ নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায় ,পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পরও শিশুর সন্ধান না পেয়ে গত ১৭তারিখ থানায় একটি সাধারণ ডায়েরি করে I নিখোঁজের চার দিনের মাথায় আজ (২০ নভেম্বর ২০২৪) বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ- বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে এলাকাবাসি । পরে খবর পেয়ে গোমস্তপুর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ।এ বিষয়ে এলাকা বাসীর সাথে কথা বললে তারা আমাদের জানান এটি…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯০ হাজার জরিমানা করেছে। বুধবার বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা বড়বাজার নিচের বাজারে মেসার্স পিয়াস স্টোর ও মেসার্স হীরা স্টোরে এ তদারকি চালানো হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বুধবার বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজার এলাকায় তদারকি করে। এ সময় মেসার্স পিয়াস স্টোর ও মেসার্স হীরা স্টোরে তদারকিকালে বিভিন্ন নকল শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পিয়াস স্টোরের মালিক পিয়াস উদ্দীনকে ভোক্তা সংরক্ষণ…

Read More