
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন।
রোববার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩-এর ১ম স্ট্যাটিউট-এর ৩(১) ধারা মোতাবেক আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. সাহাল উদ্দীন-কে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রতিমাসে পাঁচ হাজার টাকা হারে সম্মানী পাবেন।
আদেশে আরও বলা হয়, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক জনাব মো. রায়সুল ইসলাম এর ১৩ নভেম্বরের আবেদনের প্রেক্ষিতে তাকে একই তারিখের অপরাহ্ন হতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।