- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
Author: admin
বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার বামনা উপজেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। এ সময় ১ হাজার ২৬০ পিস ইয়াবা, ৪ টি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে বামনা উপজেলার কালিকাবাড়ী ও কলাগাছিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন রশীদ বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন বামনা উপজেলার কালিকাবাড়ী এলাকার সালমা বেগম, একই উপজেলার কলাগাছিয়া এলাকার মোস্তফা কামাল ওরফে ইয়াবা খোকন। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান বামনা থানা…
নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী) ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল উপকূলীয় এলাকায়। ১৭ বছর আগের এই ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়েছিল উপকূলের জনপদ। সেই দিনটি স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার রাতে রাঙ্গাবালী প্রেস ক্লাবের সামনে এ আয়োজন করা হয়। এরআগে প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সংবাদকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এসময় বক্তারা বলেন, রাঙ্গাবালী দুর্যোগপ্রবণ জনপদ। তাই উপকূলীয় এ এলাকার জানমালের সুরক্ষা নিশ্চিত করতে টেকসই এবং উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা একান্ত প্রয়োজন। সেইসাথে যেখানে এখন পর্যন্ত বাঁধ হয়নি, সেখানে বাঁধ নির্মাণ এবং যেখানে আশ্রয়কেন্দ্র হয়নি, সেখানে আশ্রয়কেন্দ্র নির্মাণের…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এবার ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। ইরানের একাধিক অজ্ঞাতনামা সূত্র উদ্ধৃত করে মার্কিন পত্রিকাটি বলেছে, বিশ্বের শীর্ষ ধনকুবের মাস্ক ও ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির মধ্যকার এ বৈঠক ছিল ‘ইতিবাচক’। গত সোমবার (১১ নভেম্বর) একটি গোপন স্থানে আমির সাঈদ ও ইলন মাস্কের মধ্যে এক ঘণ্টার বেশি ওই বৈঠক চলে। তখন সেটি গোপন থাকে। ইরানের এক কর্মকর্তা জানান, ইলন মাস্কের অনুেরাধে এ বৈঠকের আয়োজন করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এবং ইলন মাস্কের মধ্যে সরাসরি…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি পাখির নিরাপত্তা ও শান্তিপূর্ণ আবাস নিশ্চিত করতে সতর্কতামূলক ফেস্টুন স্থাপন করেছে শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন লেকের ধারে ফেস্টুন স্থাপন করেন তারা। এসময় শাখা ছাত্রদল নেতা শামসুজ্জামান সায়েম বলেন, অতিথি পাখির কলকাকলীতে জাহাঙ্গীরনগরের প্রাকৃতিক সৌন্দর্যের মাত্রা আরোও বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ ঢাকার মধ্যে অনেকেই আসেন এই সৌন্দর্য অবলোকন করতে, তাই আমাদের সবার উচিত অতিথি পাখির জন্য সুন্দর একটা পরিবেশের ব্যবস্থা করা। তারা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেদিকে লক্ষ রাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি ইউনিট দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে নিয়ে কাজ করবে।…
রাবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের গ্যালারি কক্ষে এ অনুষ্ঠান হয়। বাংলাদেশ তরুণ লেখক ফোরাম, রাবি শাখার সভাপতি জনাব ইমরান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে নবীন সদস্যদের বরণের পাশাপাশি সেরা উদীয়মান লেখক, বর্ষসেরা লেখক ও পূর্বে অনলাইনে চলমান উন্মুক্ত সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এরপর শুরু হয় বক্তব্যপর্ব। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “পত্রিকায় কলাম পাঠালে প্রকাশ হয়, আমারও হয়। কিন্তু ফোরামের সাথে যুক্ত থাকবো কেন? ফোরামের সাথে যুক্ত থাকলে…
ইবি সংবাদদাতা: দিনমজুর বাবার মেধাবী সন্তান সৈকত ইসলাম। পড়াশোনা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের প্রথম বর্ষে। পাঁচ ভাই-বোনের পড়াশোনা ও আনুষাঙ্গিক খরচসহ পরিবারের আয়ের একমাত্র উৎস তার বাবা। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হতদরিদ্র পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যায়। জানা যায়, গত ১৭ আগস্ট সৈকতের বাবা জাহিদুর রহমান (৬০) মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর গত ২০ আগস্ট ঢাকা মেডিকেল হাসপাতালে তার মাথায় অপারেশন করানো হয়। অপারেশনে তার বাবার মাথার একপাশের বন (খুলি) খুলে রাখা হয়। পরবর্তীতে বন (খুলি) পুনঃস্থাপন করা প্রয়োজন বলে জানান দায়িত্বরত চিকিৎসক। যার চিকিৎসার জন্য প্রয়োজন…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দেড়টি দশক এ রাষ্ট্রকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। দেশকে নতুনভাবে সাজাতে হলে রাষ্ট্রকে দোসরমুক্ত করতে হবে। প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। শুক্রবার (১৫ নভেম্বর) কাকরাইলস্থ আইডিইবি ঢাকা জেলা কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. রফিক বলেন, গণধিকৃত আওয়ামী লীগ শুধু রাষ্ট্রের সম্পদ লুট করেই ক্ষান্ত হয়নি, করোনার টিকা, মশার ওষধ এবং খাবার স্যালাইনে ভেজাল করেছে। নিম্নমানের ওষধ সরবরাহ করে বাজারজাত করেছে। এসব করতে তাদের বিবেক একটুও কাঁপেনি। তারাতো জনগণের নির্বাচিত সরকার ছিল না। তাই…
জাবি প্রতিনিধিদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৪তম ব্যাচের র্যাগ উপলক্ষে সিগারেট কোম্পানির বিজ্ঞাপনে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায়, বটতলা প্রতিটি খাবারের দোকানে, আবাসিক হলগুলোর সামনে সহ পুরো ক্যাম্পাস জুড়ে সিগারেট কোম্পানির পোস্টার, বিলবোর্ড বা সাইনবোর্ডে ছেয়ে গেছে। আবার কয়েকটি জায়গায় তাদের ব্যানারে মুক্তভাবে বসেছে ধূমপান ও তামাকজাত দ্রব্যের স্টল। বিশ্ববিদ্যালয়ে ৪৪তম ব্যাচের র্যাগের টাইটেল স্পন্সর হিসেবে ঐ কোম্পানি তাদের প্রচারণা চালাচ্ছে৷ ওই কোম্পানির ব্যানারে ব্ল্যাক ডায়মন্ড কোম্পানীর তামাকজাত দ্রব্যের প্রচারণা চালানো হচ্ছে। এদিকে ধূমপান ও তামাকজাত…
বেনাপোল প্রতিনিধি:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল মৃত্যু বরণ করাই বেনাপোলের আবদুল্লাহকে আজ গার্ড অব অর্নার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া। পরে তাকে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে পারিবারিক কবর স্থানে তার দাফন করা হয়। এসময় স্থানীয় প্রশাসন, রজনীতিবিদ ও বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবদুল মান্নান, শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)কাজী নাজিব হাসান, যশোর…
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তার হওয়া মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর পুত্র। পুলিশ জানান, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০২৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের কন্যাকে নৃশংশ ভাবে হত্যা করে পালিয়ে যায়। আদালতে মামলা হলে আদালত তাকে দন্ডবিধি ৩০২ ধারা এর অভিযোগ প্রমানিত হলে তাকে মৃত্যুদন্ডের আদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার…