- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
Author: admin
নিজস্ব প্রতিবেদক রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকে নিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে ফারজানার এক সহকর্মী গণমাধ্যমে জানান, সহকর্মীর বাসায় ডাকাতি হয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে শোনেন, ডাকাতেরা তাদের শিশুসন্তানকে নিয়ে গেছে। বাচ্চাটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।…
ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালক। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজির যাত্রী জেলার সখীপুর উপজেলার হারিঙ্গাচালা গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৫২)। আহত ব্যক্তি হলেন কালিহাতী উপজেলার এলেঙ্গার মহাদেবের ছেলে রঞ্জিত (৪২)। এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই সারোয়ার জানান, এলেঙ্গার দিক থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি সিএনজি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ইছাপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। আহত হন সিএনজির চালক। পরে…
বিশেষ প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে ইন্দুরকানি উপজেলার বালিপড়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন পক্ষ থেকে বিক্ষোব মিছিল বের করেন। শুক্রবার বিকালে মিছিলটি বালিপাড়া বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশে করেন ।এসয় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু ও জিয়ানগর উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং বালিপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শহিদুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আব্দুল জলিল শেখ যুগ্ন আহবায়ক বেলাল উদ্দিন রিয়াজ বয়াতি এবং বালিপাড়া ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময়ে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন কোন সন্ত্রাসী পার পাবেন…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার সাক্ষরিত একটি অফিস আদেশ থেকে জানা যায়। অফিস আদেশে বলা হয়, আজ ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের দায়িত্ব শেষ হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর ধারা ২৪ (৩) মোতাবেক বিভাগের বর্তমান জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান আগামীকাল (১৫ নভেম্বর) থেকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন, ‘উনার মেয়াদকাল দায়িত্বের মেয়াদকাল ৩ বছর। বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইনের ২৪(৩) ধারায়…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পাওয়ার জেরে ছুরিকাঘাতে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসান (২৬) আটক করেছে পুলিশ। মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পৌর জাসাসের আহবায়ক রাশেদ নিজাম রুমেল (৪০),পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫), পৌর যুব জামায়াতে বাইতুল মালের দায়িত্ব ফুল মিয়া (৩৫),পৌর ছাত্রদলের ৫ নং ওয়ার্ডের…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রেলপথ দিবস-২৪ উপলক্ষে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে ফ্যান্স ফোরাম ( BRFF) এর আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয় জাতীয় রেলপথ দিবস। অনুষ্ঠানটি শুরু হয় ১৫ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। এরপর সমবেত সকলের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন হয় । বিআরএফএফ গ্রুপের রেল ফ্যান শামসুর রহমান হৃদয় এর সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে প্রবীন সাংবাদিক দৈনিক করোতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল আলম জাহাঙ্গীর,রেলফ্যান সাজেদুল ইসলাম শুভ ,গাইবান্ধা রেলওয়ের স্টেশন মাস্টার আবুল কাশেম, প্রতিদিনের সংবাদের জেলা…
মোঃ আমিনুল ইসলাম (স্টাফ রিপোর্টার) দৌলতপুর মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্য বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বাঘুটিয়া বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃজয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ নোমান। এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ও হত্যা মামলায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.হাসান (৪০) কে গ্রেপ্তার করেছে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান গ্রাফতারকৃত হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ ৫টি মামলা রয়েছে বলে ওসি। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মো.হাসান উপজেলার ইউনিয়নের জোবরা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হাসান ৫ অগাস্টের পর গ্রেফতার এড়াতে গোপনে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যায়। তবে সে মাঝে মধ্যে ঢাকা বিমানবন্দর হয়ে সুকৌশলে চট্টগ্রাম এসে সপ্তাহ দশদিন পর পুনরায় ঢাকা ঢাকা হয়ে মধ্যপ্রাচ্য চলে…
দুমকী(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে এয়ারটেলের বিক্রয় প্রতিনিধি মো: শাহিন শিকদারকে(২০) মারধর করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেবুখালী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় দুমকী-লেবুখালী মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন দুমকী থানার ওসি ফিরোজ আহমেদ। ভুক্তভোগী জানান, ব্যবসায়ীদের থেকে পাওনা টাকা উত্তোলন করে সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী জেলা সদরের উদ্দেশে রওনা হন তিনি। উপজেলার মাদ্রাসা ব্রিজ এলাকায় শাহিনের মোটরসাইকেলকে লক্ষ্য করে আরও দুটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী ধাওয়া করে। একপর্যায়ে কাঁঠাল তলা এলাকায় তাকে আটকে মারধর শুরু করেন। এসময় ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধভাবে উপাচার্যের ব্যক্তিগত সহকারী নিয়োগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে রবিবারে মধ্যে নিয়োগ বাতিলের আল্টিমেটাম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধা ৫.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান,’ আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ১১/৯ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলার, রিজেন্ট বোর্ডের পূর্বানুমোদনক্রমে, বিশ্বদ্যিালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ করিতে এবং তাঁহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। কিন্তু উক্ত নিয়োগে রিজেন্ট বোর্ডের কোনো ধরনের অনুমোদন নেয়া হয়নি। এছাড়াও আমরা জানি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত নতুন…