Author: admin

রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ৫০ বছর বয়সী এক ব্যাক্তির অজ্ঞাত লাশ পরিচয় সনাক্ত করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের ব্রাক্ষ্মনখালী লেক থেকে লাশটি উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন মাসুম। তিনি জেলার ফতুল্লা উপজেলার শিবু মার্কেট এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ গ সার্কল সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, গতকাল বুধবার সকাল ৭ টার দিকে উদ্ধার করা লাশটি মোহাম্মদ জসীমউদ্দীন মাসুম (৫৯) নামে এক ব্যবসায়ী। তার পরিবারের লোকজন লাশটি দেখে সনাক্ত করে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজন নারীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর বাকি তথ্য জানানো হবে। তিনি আরো জানান, তার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউস এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন নীতি নিয়ে গভীর মতবিরোধ সত্ত্বেও দীর্ঘদিনের রাজনৈতিক এই দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতার মসৃণ হস্তান্তর নিশ্চিত করতে হোয়াইট হাউসে সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে অংশ নেন এবং সেখানে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই…

Read More

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা বোয়ালমারি শশ্মান মাঠের মাঝামাঝি স্থানে পানবরজের পাশে মেহগনি বাগানের ভেতর লাশ দেখতে পেয়ে স্থানীয় এক যুবক পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে ১০-১৫ দিন আগে ওই নারী মারা গেছে। অজ্ঞান ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে। তার মুখমন্ডলসহ শরীরের অধিকাংশই পচে গেছে। পুলিশ এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি।জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের সন্নিকটে বোয়ালমারি শ্মশানের মাঠে পানবরজে পান ভাঙতে যান বোয়ালমারি মাঝের পাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় রূপান্তর এর আয়োজনে আইন সহায়তা এ্যাক্টিভিটি’র ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১১ টায় সভা শুরু হয়। ঝালকাঠি সদর উপজেলা সহকারী ভূমি অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনে ইউএসিআইডির অর্থায়নে রূপান্তর বাস্তবায়িত আইন সহায়তা এক্টিভিটি প্রসঙ্গে ধারণা প্রদানসহ উপজেলা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়। সভায় কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ দাপ্তরিক কাজের মধ্য দিয়ে লিগ্যাল বিষয়ে জনগণকে সচেতন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। এই কমিটি আরও সক্রিয় করার প্রতি জোর দেন। উল্লেখ্য ইতিপুর্বে ঝালকাঠি জেলার আরও…

Read More

দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ওয়াসিমুল বারী রাজীব এর স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ অডিটরিয়ামে আয়োজিত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, প্রধান শিক্ষক আঃ রব জোমাদ্দার, আঃ জব্বার হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম খান ও জিএম ইউসুফ প্রমুখ। এ সময় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভায় সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনে নিষ্পেষিত হয়েছেন, বহু মামলা-হামলা নির্যাতন নিপীড়নের স্বীকার হয়েছেন, তবুও দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদেরকে পেছনে রাখার সুযোগ নেই। সে সকল নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বাদশা বলেন, ছাত্র-জনতার গণঅভুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তার অর্থ এই নয় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। শেখ হাসিনা বিদেশে আত্মগোপনে থেকেও বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে…

Read More

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হলো দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল। বন্দর ব্যবহারকারিদের দীর্ঘ প্রতিক্ষার পর বৃহস্পতিবার বেলা ১১টার সময় প্রকল্পটির উদ্বোধন করেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে বন্দর অডিটরিয়ামে কর্মকর্তা-কর্মচারি ও বন্দর ব্যবহারকারীদের সাথে মত বিনিময় সভা করেন মাননীয় উপদেষ্টা। এটি চালু হওয়ার ফলে বন্দরে দীর্ঘদিনের পণ্যজট ও যানজট কমে যাবে। বাণিজ্যে গতিশীলতা বাড়বে। বন্দরে আসা ট্রাকের মালামাল দ্রুত লোড-আনলোডের পাশাপাশি একদিকে যেমন পণ্যজট ও যানজট কমবে, সেইসঙ্গে রাজস্ব আয়ও…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দুই বিচারক হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।দুই বিচারকের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম, জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রমুখ।র‌্যালিটি পূর্ব চাঁদকাঠি জজ কোয়াটার সড়কে নির্মিত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।২০০৫ সালের এদিনে জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে হত্যা করে।ঘটনার দিন ১৪ নভেম্বর, বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিজ বাসভবন থেকে বেরিয়ে অপেক্ষমাণ মাইক্রোবাসে ওঠেন। এরপর অন্য এক…

Read More

নিজস্ব প্রতিবেদক কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। সঙ্গে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকায় ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।মৃত লামিয়া কামাল হাওলাদারের মেয়ে এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, ‘গতকাল বুধবার দুপুরে দুজন বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ পায় তারা। এক পর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান…

Read More