Author: admin

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।’ আজ বৃহস্পতিবার দুপুর একটায় প্রশাসনিক ভবন থেকে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসময় তারা প্রশাসনিক ভবনের কাউন্সিলর কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলে শিক্ষার্থীরা। এসময় তারা ‘মুজিববাদের আস্তানা, ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও; ‘মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে; মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না; স্লোগান দেয় তারা। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে বিতাড়িত করেছি।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশজুড়ে বইছে শীতের আমেজ। শীতের আগমনী বার্তা হিসেবে প্রকৃতিতে এই আমেজ দেখা দিয়েছে। যার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিস বলছে, আর কয়েক দিনের মধ্যেই শিত পড়তে পারে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হচ্ছে, আগামী অন্তত পাঁচদিন পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা কমবে। পূর্বাভাসে সিনপটিক অবস্থা বলছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। এ লক্ষ্যে তারা কাজ করছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বুধবার (১৩ নভেম্বর) সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘এটি একটি প্রতিশ্রুতি; যা আমরা করেছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।’ তিনি আরও বলেন, আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান। তিনি বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড়…

Read More

ভোলা প্রতিনিধিঃ ভোলা -২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি আলী আজম মুকুল। তার বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজি ও ভোলা সদর থানায় সহিংসতার একাধিক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের রাজধানীতে হয়ে গেল আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে এক ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা। বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাতে রিয়াদে এ আয়োজন করা হয়। লেবানিজ আইকন এলি সাব এর পেছনের কারিগর। প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রইটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন। ইসলামি বিধিবিধান নিয়ে সরব দেশটিতে ‘এলি সাব শো’ নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজরকাড়া পোশাকে তারকারা উপস্থিত হন। শোতে ‘১০০১ সিজনস অফ এলি সাব’ থিমের অধীনে ৩০০টি ডিজাইন প্রদর্শন করা হয়। যা মধ্যপ্রাচ্যের লোককাহিনী ‘আরব্য রজনীর’…

Read More

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন এর আটমূল বাজার থেকে বেতগাড়ী মীর শাহে আলমের অটো মেটিক রাইচ মেল পর্যন্ত দীর্ঘ ৬.৫ কিলোমিটার রাস্তা জুড়েই বেহাল অবস্থা,ভাঙ্গা ও খানা খোন্দকে জর্জরিত এবং একটু বৃষ্টি হলেই যানবাহন চলাচলে ব্যহত হয় এবং প্রায় সময় দুর্ঘটনা ও ঘটে। এই রোডে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,এখানকার ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যেতে অনেক বিলোম্বো হয়।এবং ফ্যাসিস্ট নির্যাতনকারী জুলুমকারী অত্যাচারী ও স্বৈরশাসকের শেখ হাসিনা সরকারের আমলের এখানকার সাবেক এমপি বগুড়া শিবগঞ্জ ৩৭ আসনের এমপি জনাব শরিফুল ইসলাম জিন্নাহ্ সাহেব দীর্ঘ ১৬ বছর ধরে রাস্তার সংষ্কার কাজ না করে বহুবার মিথ্যা আশ্বাস দিয়েই গেছে কিন্তুু কাজের কাজ…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর ভূম্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে মধ্য মনোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে প্রথমে নিশিকান্তের ছেলে গৌতমের বসতঘরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই পাশে থাকা অনন্ত শিকদারের ছেলে বড়ইয়া কলেজের সহকারী অধ্যাপক অসীম শিকদারের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ শুরু করলেও ততক্ষনে বসতঘরে থাকা মালামাল সহ ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের…

Read More

উজিরপুর( বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, ১ নং নির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ, এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব চন্দ্র হাজারী, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, সদস্য…

Read More

ছবি সংগ্রহীত  টেকনাফ ( কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী রড সিমেন্ট সেন্টমার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। বুধবার (১২নভেম্বর) সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি স্থান থেকে ধরে নিয়ে যায়। তবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আজ বুধবার (১৩নভেম্বর) জানাজানি হয়। বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বালু আর সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার রওনা দেয় সেন্টমার্টিনের উদ্দেশ্যে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও দ্বীপে না পৌঁছায় খোঁজা-খুঁজি শুরু হয়। পরে একটি মাধ্যমে জানতে পারি যে তাদের…

Read More