Author: admin

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ বনাম কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ালো শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. রেজওয়ানা আফরিন রুম্মার সঞ্চালনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আব্দুল কাইয়ুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.…

Read More

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয়ে মতবিনিময় করেছে ছাত্রদলের কেন্দ্রীয় টিম। আজ বুধবার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারা।মতবিনিময়কালে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মশিউর রহমান মামুন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও লিফলেট বিতরণ করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা ও শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেয়া হয়। এ সময় ছাত্রদল নেতারা…

Read More

বাকৃবি প্রতিনিধি: ‘বিশ্ব রাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রাখতে গবেষণার বিকল্প নেই। বাকৃবির সকল শিক্ষকদের ক্লাস, পরীক্ষার পাশাপাশি গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে। আজকের গবেষণা প্রকাশনী প্রণোদনার পিছনে উদ্দেশ্যই হলো শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করা। শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করতে বাউরেসের ভূমিকা রাখতে হবে।’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজিত আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার জন্য গবেষকদের প্রণোদনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া। বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে ৪৩জন শিক্ষকদের মাঝে গবেষণা প্রবন্ধ প্রকাশনার জন্যপ্রণোদনা দেওয়া হয়। বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে ৩ টি পলিথিনের বস্তায় ভর্তি অজ্ঞাত নামা যু্বকের (৪০) শরীরের বিভিন্ন অংশের ৭ টি অংশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকার লেকের পাড় থেকে এ সব খন্ড বিখন্ড শরীরের অংশ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সকাল ৮ টার দিকে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরে লেকের পাড়ে ৩ টি কালো পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুইটি হাত,…

Read More

লালমনিরহাট প্রতিনিধি: অর্থ পাচার, হত্যা, বিএনপি অফিস ভাংচুর এবং পৃথক ১০টি মামলায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন। লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ঢাকায় ৬টি ও রাজশাহীতে একটিসহ মোট ৭টি হত্যা মামলা, অর্থ পাচার ও ২০২৩ সালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুরের মামলায় মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সুমন খানকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন…

Read More

ঝালকাঠি  প্রতিনিধি:ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান জরুরী এক সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার দুপুরে উপজেলা  সাংবাদিকদের ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিতি বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান,  আমি চেঁচরী রামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না এবং বর্তমানেও কোন পদ পদবীতে নেই। তাই কাঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলায় যদি আমাকে আমার সম্মতি ছাড়া কোন রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত  করে তা আমার ইচ্ছার বিরুদ্ধে এবং আমাকে বির্তকিত করার জন্য। যদি আমার অজান্তে ও ইচ্ছার বিরুদ্ধে…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদের সচিবকে উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি কর্তৃক সশস্ত্র হুমকি আতঙ্কে ও নিরাপত্তার দাবিতে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। বিষয়টি নিশ্চিত করেছেন ৭ নং বামরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান জাহানারা বেগম। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্থানীয়, অভিযোগ সূত্রের জানা যায়, গত ১১নভেম্বর সোমবার ইউনিয়ন পরিষদের হত দরিদ্রদের নির্ধারিত ভিডব্লিউবি কার্ডের (পূর্বের ভিজিডি) চাউল বিতরন কার্যক্রম চলছিল। হঠাৎ উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি (এক অংশের)আলম রাঢ়ী ৪থেকে ৫ জন সমর্থক নিয়ে পরিষদে আসে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা এলাকায় সড়ক দুর্ঘটনায় চলতি সপ্তাহে দুজনের মৃত্যুর কারণে রাস্তায় গতি রোধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে বেড়াডোমা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়, শহীদ মডেল একাডেমি, জনসেবা ইসলামী ফাউন্ডেশন ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল আলম, সাবেক কাউন্সিলর নুরুল আলম,জহুরুল ইসলাম আজাদ, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন, ব্যবসায়ী রুহুল তালুকদার শহীদ মডেল একাডেমির পরিচালক মাজহারুল ইসলাম সহ এলাকার মুরুব্বি বৃন্দ। এসময় বক্তারা দাবী করেন,সড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা দিতে…

Read More

টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের ২-বিজিবি’র অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা, ১টি ওয়ান শুটার গান (এলজি) ও ১ রাউন্ড গুলি সহ একজন যুবককে আটক করেছ। এ সময় ১টি কাঠের নৌকাও জব্দ করা হয়। বুধবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন, টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা হ্নীলা ইউনিয়ন রঙ্গিখালী রাস্তা পূর্ব পাশে আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহলদল বর্ণিত স্থানে কৌশলগত অবস্থান করেন। কিছুক্ষণ পর বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন…

Read More

রাবি প্রতিনিধি: যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যহতি পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. এনামুল হক। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ৫৩৪তম সিন্ডিকেট সভার ৭৯নং প্রস্তাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিন্ডিকেট সূত্রে জানা যায়, সহকর্মীর সঙ্গে যৌন হয়রানির অভিযোগে মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহা. এনামুল হককে ৫২৫তম সিন্ডিকেট সভার ৩৮নং সিদ্ধান্তে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছিলেন বিগত প্রশাসন। সরকার পরিবর্তনের পর অধ্যাপক এনামুল হককে পাঠদানে ফেরাতে দফায় দফায় অবস্থান কর্মসূচি ও আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন এ বিষয়ে একটি রিভিউ তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্ট…

Read More