- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
- টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮, ইয়াবা-গাঁজা ও বিদেশি মদ উদ্ধার
- ভাসানী দম্পতির আদর্শ নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
Author: admin
ঠাকুরগাঁও প্রতিনিধি ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে তাই আমাদের মাথার উপর এখনও বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় এফোর্ট করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে তার বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সময়ে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ নিয়ে আমাদের কোন চিন্তা নেই, আমাদের চিন্তা আগামী…
বিনোদন ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। সেই আন্দোলনের সময় বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে। এদিকে সরকার পতনের পর দেশজুড়ে নৈরাজ্যের ঘটনায় ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগ দলটিরই দায় দেখেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি সময়ে কিছু বিষয় যেন হতাশা করেছেন রুকাইয়া জাহান চমক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন— এক দানবের হাত থেকে বের হতে…
গোপালগঞ্জ প্রতিনিধি এক মাস আগে জন্ম নেয় সাজ্জাদ মোল্লার (১৩) যমজ দুই বোন। তার এক সপ্তাহ পর মারা যান মা। গত শুক্রবার রাজনৈতিক মামলায় কারাবন্দি হন সাজ্জাদের দিনমজুর বাবা জামাল মিয়া। এতে সদ্যজাত দুই বোনসহ তিন বোনকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে সাজ্জাদ। বোনদের মুখে দিতে পারছে না খাবার। সাজ্জাদ গোপালগঞ্জের কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার বড় সন্তান। স্থানীয় এম এম খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সে। খোঁজ নিয়ে জানা গেছে, জামাল মিয়া পেশায় দিনমজুর। এক মাস আগে জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম যমজ কন্যাসন্তানের জন্ম দেন। এর ছয় দিন পর সাথী বেগম মারা যান। স্ত্রীর মৃত্যুর…
ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পেঁচার আটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তানভীর হোসেন(১৫) সখীপুর উপজেলার সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও সখীপুর উপজেলা কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক এর ছেলে তানভীর হোসেন(১৫)। স্থানীয় সূত্রে জানাজায়, মঙ্গলবার রাত ১০ টায় তানভীর ও তার বন্দু ফেরদৌস,সজীবসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে সখীপুর থেকে ঘাটাইলে গান সোনার উদ্দেশ্যে রওনা হয়, সে সময় ধলাপাড়া পেঁচারআটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে তাফসীরুল কুরআন মাহফিলের ২৫ তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর নূরানী হাফেজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটি এই মাহফিলের আয়োজন করে। সোমবার রাতে মাদরাসা ও এতিমখানা চত্বরে অনুষ্ঠিত মাহফিলের প্রধান আলোচক ছিলেন বগুড়ার নন্দীগ্রামের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ রুহুল আমিন (যুক্তিবাদী)। মাহফিলে ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার সভাপতি মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সরকারের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সহ সভাপতি পিন্টু প্রমূখ।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানিয়েছেন। বুধবার বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্তিমিত রয়েছে। নেপালের কর্মকর্তারা জানান, দেশটির ৪০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন,…
জাবি প্রতিনিধি সাভারে নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১৩ নভেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকির স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে সভাপতি হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি মুহিবুর রহমান মুহিবের বরাত দিয়ে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাক শ্রমিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এমন নৃশংস হত্যাকাণ্ড কখনোই কাম্য নয়। এ ঘটনার মাধ্যমে শ্রমিক জনতার জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকতাও জানান দিচ্ছে। এ…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির কাঁঠালিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নিহাত নামের দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নিহাত উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশারীবুনিয়া গ্রামের দুবাই প্রবাসী জাহিদুল ইসলামের ছেলে।কদিন আগে নিহাত তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বেলা ১১টার দিকে খেলতে খেলতে নিখোঁজ হয় সে। পরে খোঁজাখুঁজির পর ঘরের উত্তর পাশের পুকুরে তাকে ভাসতে দেখে বাড়ির লোকজন। তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার , জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে সরকারি আর এইস ডি রাস্তার পাশে কালভার্ট বন্ধ করে বাড়িঘর নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে । তথ্য ও স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড়া , সাঞ্চার পার , মোনার পাড়া , শিমুল তাইর , চকপাড়া ও গোবিন্দনগর গ্রামের কৃষি জমির পানি গোবিন্দ নগর গ্রামের সানহা ইটভাটা সংলগ্ন প্রধান সড়কের কালভার্ট ব্রিজ এর নিচ দিয়ে প্রবাহিত হতো যা বর্তমানে উক্ত ব্রিজের পশ্চিম পাশে মাটি কেটে স্থানীয় হবিবুর রহমানের ছেলে প্রভাবশালী মোহাম্মদ হাফিজুর রহমান মাটি কেটে ভবন নির্মাণ করিতেছেন । উপরোক্ত বিষয় নিয়ে উক্ত…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বারানি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নলছিটি থানা পুলিশের উপস্থিতিতে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা অভিযানের নেতৃত্বে ব্যবসায়ীদের মধ্যেএকটি বেকারিতে ৫ হাজার এবং একটি মুরগীর ঔষধের দোকানে ৮ হাজার, একটি তৈল এর দোকানে ১০০০, মোট ৩ টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে। সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।