- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
- টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮, ইয়াবা-গাঁজা ও বিদেশি মদ উদ্ধার
- ভাসানী দম্পতির আদর্শ নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আঞ্চলিক কার্যালয় বরিশালের তত্বাবধানে পুবালী ব্যাংক পিএলসির রাজাপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজরিত ধানসিঁড়ি নদীর তীরে “কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার প্রাঙ্গণে। উপজেলা মডেল মসজিদ সংলগ্ন ও রাজাপুর সরকারি কলেজ ক্যাম্পাসে গাছের নারিকেল গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও রাজাপুর উপজেলার ২৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে দের হাজার নারিকেল গাছের চারা বিতরন করেন অতিথিরা। অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাহুল চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের উপ-মহাব্যাস্থাপক এবং অঞ্চল প্রধান মোঃ রুহুল আমিন।
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধু উম্মে সালমা খাতুনকে তার ১৯ বছর বয়সী ছেলে সাদ বিন আজিজুর রহমানই হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিল। আটকের পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করেছে মাদ্রাসা ছাত্র সাদ। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে র্যাবের বগুড়া ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান। হত্যাকাণ্ডের কারণ জানাতে গিয়ে তিনি জানান। হাত খরচের টাকা নিয়ে সাদ বিন আজিজুর রহমানের সঙ্গে তার মা ৫০ বছর বয়সী উম্মে সালমা খাতুনের ঝগড়া বিবাদ চলে আসছিল। প্রায় প্রতিদিনই বাড়ি থেকে ৫০০/১০০০ টাকা হারিয়ে…
আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে রামপাল উপজেলা ছাত্রদল। মঙ্গলবার(১২ নভেম্বর) সকালে ছাত্রদল নেতা ইমরান হাওলাদার তুহিন ও রওনাকুল ইসলাম তয়নের নেতৃত্বে উপজেলার সোনাতুনিয়া কামিল মাদ্রাসা ও আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ আকবর আলী, আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ প্রমুখ। আলোচনা সভায় তারা ছাত্রদের রাজনৈতিক ভাবনা, ভবিষ্যত রাষ্ট্র সম্পর্কে ছাত্রদের চিন্তা ও ছাত্রদলের নীতি-নৈতিকতা, আদর্শ সম্পর্কে ছাত্রদের…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম প্রভাবশালী ইলন মাস্ক। গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন এই টেক জায়ান্ট ধনকুবের। এরপর ট্রাম্পের জয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখেন। জয়ের পর ইলন মাস্কের অবদান ভুলে যাননি ট্রাম্প, দিলেন এর প্রতিদান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘সরকারি দক্ষতা বিভাগ’ নামে ট্রাম্প নতুন মন্ত্রণালয় গঠন করতে যাচ্ছেন। এর দায়িত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। বিবেক প্রযুক্তি উদ্যোক্তা এবং এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তাদের নাম ঘোষণা করেন। তাতে বলেন, তারা আমার…
মোহাম্মদ মুক্তার হোসাইন রাউজান প্রতিনিধি চট্টগ্রামের রাউজানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাভুক্ত সড়ক কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) হলদিয়ায় রুস্তম শাহ সড়কে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে পালিয়ে যায় তারা। হলদিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী মো. শফি সওদাগর, সাবেক মেম্বার আহমদ ছফা, এলাকাবাসী মো. তৌহিদ, শফি সওদাগর, মো. জয়নাল, মো. জাগেরসহ অনেকে বলেন ‘রুস্তম শাহ সড়কটি রুস্তম শাহ নুরানি একাডেমি পর্যন্ত বিস্তৃত ও এলাকাবাসীর জন্য অতি গুরুত্বপূর্ণ। কয়েকমাস আগে সড়কটি প্রশস্ত ও বিটুমিনের কার্পেটিংয়ের জন্য ৮১ লাখ টাকা টেন্ডার হয়। টেন্ডারের পর রাস্তাটির দুইপাশে প্রশস্ত করা হয়। ইতিমধ্যে কাজটি শুরু হয়েছে। কিন্তু স্থানীয়…
( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে কৃষকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে চারটি ঘর ও ঘরে থাকা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ১৮/২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই কৃষক পরিবারের। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ১২ নভেম্বর সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে মিন্টু প্রামানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। উপজেলা শহর হতে ঘটনাস্থলে দূরে হওয়ার ফলে ফায়ার সার্ভিস…
জাহেদুল আলম তন্ময়, রাবি: ছোট বেলা থেকেই বড় ভাইয়ের অনুপ্রেরণায় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেন সাইফ। কিন্তু অভাব অনটনের সংসারে পড়াশোনা চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছিল সাইফের জন্য তবুও হাল ছাড়তে রাজি নয় তিনি। অষ্টম শ্রেণি থেকে টিউশন ও অন্যের জমিতে অর্থের বিনিময়ে কাজ করে পড়াশোনা করেছেন তিনি। কঠোর পরিশ্রমের ফলে চান্স পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। তবে সেখানেও অর্থের অভাবে মেধা যুদ্ধে জয়লাভ করেও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন আবু সাইফ। এসময় রাবি শাখা ছাত্রদলের এক নেতার আর্থিক সহযোগিতায় ভর্তি হোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ভর্তি হয়েও দুশ্চিন্তা কাটছে না সাইফ। কিভাবে চালাবেন পড়াশোনার খরচ? টিউশন বা পার্টটাইম জবের সন্ধানে বিশ্ববিদ্যালয়ের বড়…
তাজকীর আহসান তামিম, নোবিপ্রবি প্রতিনিধি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৭ শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন। অনুষদের সর্বোচ্চ মেধাতালিকা থেকে মনোনীত এই শিক্ষার্থীরা এক বছরের জন্য মোট ১ লাখ ৮২ হাজার টাকা বৃত্তি পাবেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন: সমুদ্রবিজ্ঞান বিভাগের জাবের বিন আব্দুল বারি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের উম্মে তাফসিরুন ও শাহনাজ আক্তার, অর্থনীতি বিভাগের মোহাম্মদ রিদওয়ান, শিক্ষা বিভাগের ইসা দত্ত, এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের ফাতেমা আক্তার। প্রত্যেক শিক্ষার্থী বছরে ২৬ হাজার টাকা বৃত্তি পাবেন, যার মধ্যে বইয়ের জন্য ২ হাজার টাকা অন্তর্ভুক্ত। ইউজিসি মেধাবৃত্তির শর্ত অনুযায়ী, বৃত্তিধারীরা বিনা বেতনে অধ্যয়ন…
কয়রা খুলনা প্রতিনিধি : ফরহাদ হোসাইন সুন্দরবন থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আসাবুর বাহিনী প্রধান আসাবুরসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মোঃ আলমগীর মীর (২৮)। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি একনালা বন্দুক ও ৪রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয়। তিনি…
আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে রিমালে ক্ষতিগ্রস্ত ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪২শ’ পরিবারের মাঝে ত্রান বিতরন কার্যক্রম মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়। হংকং সরকারের সহায়তায় ত্রান বিতরন কার্যক্রম পরিচালনা করছেন এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) ও ওয়ার্ল্ড ভিশন। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ১শ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া কার্যালয়ের ম্যানেজার বিপ্লব আইজ্যাক সর্দার। সভায় বিশেষ…