Author: admin

তাজকীর আহসান তামিম, নোবিপ্রবি প্রতিনিধি। আজ ০৩ নভেম্বর ২০২৪ অনুষ্ঠিত হলো সিরাত মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানটি তিন পর্বে সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং আলোচকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা করেছেন মাওলানা আবদুল কাইয়ূম বিন নুর সাহেব, দাঈ, গবেষক, প্রভাষক আয়োশা রাঃ কামিল মাদরাসা, লক্ষীপুর। তিনি “নতুন বাংলাদেশ গঠনে রাসুল সাঃ এর প্রাসঙ্গিকতা” নিয়ে আলোচনা করেন।দ্বিতীয় পর্বে আলোচনা করেন হযরত মাওলানা মোশতাক ফয়েজী, পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। তিনি নবীজি সাঃ এর জীবনকে অনুসরণ করে চলার পরামর্শ দেন। এবং নবীজির সুরত এবং সিরাত নিয়ে আলোচনা করেন।তৃতীয় পর্বে আলোচনা রাখেন ড. বি এম মফিজুর…

Read More

মারুফ আহম্মেদ, খুবি প্রতিনিধি ; আজ ২ নভেম্বর (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ তোরণের সামনে প্রস্তাবিত ২০৩ একর জমি এবং বিশ্ববিদ্যালয়ের সামনে মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয় অধিগ্রহণে প্রশাসনের উদাসীনতা এবং দীর্ঘসূত্রতার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এসময় দুইদিনের মধ্যে দাবি না মানলে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয় দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করছে এবং আন্তজার্তিকভাবে বিভিন্ন র‍্যাংঙ্কিয়ে স্থান পাচ্ছে। কিন্তু দেশের মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়ের আয়তন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম। বর্তমানে নতুন করে আর কোনো ভবন নির্মাণ করারও জায়গা নেই। অনেক ডিসিপ্লিনের গবেষণার জন্য পর্যাপ্ত ফিল্ড নেই। এমতাবস্থায় প্রস্তাবিত ২০৩ একর জমি…

Read More

খঃ ফাহিম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুনঃ উদ্বোধন করা হয়েছে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪। আজ ৩রা নভেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। জুলাই বিপ্লবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পূর্বঘোষিত সময় অনুযায়ী আয়োজিত না হওয়ায় ইবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে টুর্নামেন্টের পুনঃ উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ক্রীড়াক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। জাতীয় পর্যায়ের বেশ করেকটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা প্রতিষ্ঠানের পরিচিতি বাড়িয়েছে। ক্রীড়া ক্ষেত্রগুলো আরও আধুনিকায়ন করা হবে।” এছাড়াও তিনি আহ্বায়ক কমিটির সকল প্রস্তাবনায় সম্মতি প্রদান করেছেন। খেলোয়াড়দের জন্য অন্যান্য…

Read More

আব্দুল কাইয়ুম কামরুল , কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ার প্রায় ৪একর জায়গা দখল করে রেখেছিলেন আওয়ামীলীগ নেতা জেনার আহমেদ। অবশেষে মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার দখলে থাকা ৪একর জায়গা উদ্ধার করতে সক্ষম হয়েছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ জন শ্রমিক নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের হীড বাংলাদেশ বিদেশী একটি প্রতিষ্ঠানের পশ্চিম পাশে লাউয়াছড়ার জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। তবে দখলদার জেনার আহমেদকে ফোনে পাওয়া যায়নি। দখলদার মো.…

Read More

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দেশের শীত মৌসুম শুরু হলেও এ বছর নভেম্বর মাসের শুরুতে দেশজুড়ে শীতের আগমনী তেমনটা না থাকলেও চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলার ভোর হতেই দেখা যায় কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি, সেই সাথে চায়ের কুঁড়িতে দেখা মিলছে শিশির বিন্দুর। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নভেম্বরের শুরুতে রাতে হালকা শীত অনুভব হচ্ছে বলে জানান স্থানীয়রা। প্রতিবছর শীত মৌসুমে দেশের উত্তর পূর্বাঞ্চলের শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়। সেই সাথে কখনো কখনো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই শ্রীমঙ্গল ও কমলগঞ্জে। মূলত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে শীত মৌসুম ধরা হলেও এবছর শীত আসতে কিছুটা বিলম্ব…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কামালের ভিটা নামক স্থানের বিল থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ৩ নভেম্বর রবিবার বিকালে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ অভিযান পরিচালনা কালে ২টি শ্যালো মেশিন, বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২ টি ট্রাক্টর ১ টি ভ্যেকু, ৩ লাখ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় প্রায় ৫-৬শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জানা যায়, ঐ এলাকার একটি প্রভাবশালী একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আবাদি জমি থেকে বালু উত্তোলন…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যৌথ সিদ্ধান্তক্রমে সারাদেশে জেলা ভিক্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মসভার অংশ হিসাবে গাইবান্ধা জেলায় যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল ইউনিট কে নিয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ রা নভেম্বার শনিবার বিকালে গাইবান্ধা স্টুডিয়ামে কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর সভাপতিত্বে ও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য সচিব আমান উল্লাহ আমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জেলানী। এতে বিশেষ অতিথির বক্তব্য…

Read More

দেবীগঞ্জ প্রতিনিধি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপালে মক্তবে পড়তে গিয়ে এক ছাত্রীর (১১) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ঐ মক্তবেরই শিক্ষক মোশারফ হোসেনের বিরুদ্ধে। শিক্ষক মোশারফ হোসেনকে আসামী করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন,ভুক্তভোগী ও তার মামা। ঘটনাটি ঘটে দণ্ডপাল ইউনিয়নের ঢাকাইয়াপাড়া খোরারপাড় এলাকায় । আটক মোশারফ হোসেন ঐ এলাকারই মকছেদ আলীর ছেলে। ভুক্তভোগী ও তাঁর সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল ৬টা-৮টা পর্যন্ত মোশারফ হোসেন ওই মক্তবে পাঠ দান করেন । রোজকার মতো ভুক্তভোগী রবিবার (৩ নভেম্বর) মক্তবে গিয়ে দেখেন সেখানে আরো দুইজন সহপাঠি ছিলেন পূর্ব থেকে। পরে মোশারফ হোসেন শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং ভুক্তভোগীকে রেখে বাকী দুই শিক্ষার্থীকে…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, গত ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ তৈরি করেছিল তার মুখ্য দালাল ছিল জাতীয় পার্টি। সুতরাং জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে থাকবে কী না -এ বিচার জনগণের আদালতে হওয়া উচিত। রোববার (৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ছাত্রদল দেশের মানুষের জন্য সবসময় কাজ করে যাবে। ৫ আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে এবং সাধারণ মানুষের মধ্যে একটি ইতিবাচক রাজনীতির আলাপ-আলোচনা চলছে। সেই ইতিবাচক রাজনীতির ব্যাপারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা সারাদেশে সবার মাঝে…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। রোববার (৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাকে শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতাকর্মীরা। শপথ…

Read More