Author: admin

দিনাজপুর প্রতিনিধি “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে। আলোচনা সভা, র‌্যালীসহ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুর। ২ নভেম্বর-২০২৪-শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন। সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর…

Read More

মো: রবিউল ইসলাম পলাশবাড়ী প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে যুবদলের পথসভা ও লিফলেট বিতারণ অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী পৌর শহরের প্রান কেন্দ্র চৌমাথা মোড়ে পথসভা ও লিফলেট বিতরণ করেছন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ৩ রা নভেম্বার রবিবার দুপুরে তিনি এ পথসভায় বক্তব্য রাখেন এরপর সর্বসাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন । উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে পলাশবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহম্মেদ এর পরিচালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম নাজু। এসময়…

Read More

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক বিভাগ। সদর উপজেলার জগদল বাজার এলাকা থেকে ভূমি অফিস পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় শুরু হওয়া এ অভিযান পঞ্চগড় শহরে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় মহাসড়কের আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মার্কেটের দোতলায় সংগঠনের কার্যালয়ে সাধারণ সভায় চলতি মাসের ৩০ তারিখ একটি শক্তিশালী কমিটি গঠনকল্পে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সভার সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল নাথ। দপ্তর সম্পাদক মো. আবু নোমানের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলোয়াত করেন সমাজকল্যাণ সম্পাদক এইচ এম এরশাদ। গীতা পাঠ করেন শ্যামল নাথ। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর ২০২৩-২৪ সালের আয়-ব্যয়সহ সকল কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরে সভাপতি কমিটি বিলুপ্ত ঘোষণা করে…

Read More

মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি গত ২ নভেম্বর(শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের এলামনাই এসোসিয়েশন (সাকু) এর নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী লাভ করেছেন ‘০০ ব্যাচের সাফায়েত হাসান ইমন এবং সাধারণ সম্পাদক ‘০২ ব্যাচের মোঃ তাকদিউর রহমান মুকুট। নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেন, অনলাইনের মাধ্যমে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৯৩% ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি পদে মোঃ হুমায়ুন কবির, ওয়াসি রেজা খান এবং মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ আসাদুজ্জামান শাকিল, যুগ্ম সম্পাদক পদে এস এম পারভেজ ইমরান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বাপ্পী শাহরিয়ার, দপ্তর সম্পাদক…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্টাল বিভাগর অধ্যাপক মো. নুরুল ইসলাম -কে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস- চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমান বেতনভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত…

Read More

আন্তর্জাতিক ডেস্ক গাজায় হামলার পর থেকে অনেকটাই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তা আরও বেড়েছে। নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবার ড্রোন হামলার ভয়ে নিজের সফর বাতিল করেছেন তিনি। সোমবার (০৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলজাজিরা জানিয়েছে, রোববার নেতানিয়াহু উত্তর ইসরায়েলে ছিলেন। এ দিন লেবাননের প্রতিরোধ যোদ্ধা ইসরায়েলে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের আরও উত্তরাঞ্চলের শহর মেটুলায় সফরের কথা ছিল নেতানিয়াহুর। তবে তিনি সেখানে যাওয়ার ২০ মিনিট আগে এলাকাটিতে একটি সেনা ছাউনিতে ড্রোন হামলা হয়েছে। ফলে ভয়ে সফর বাতিল করেছেন নেতানিয়াহু। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, ড্রোন…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপি। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি’র পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সুমন মালীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক অলিউর রহমান মুন্সী। এর আগে গত বৃহাস্পতিবার অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎখনিক ছুটে আসেন কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর ও সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী। বিএনপি’র সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে আমাদের ছুটে যাওয়া ও সার্বিক সহায়তার নির্দেশদেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক…

Read More

টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজারের টেকনাফে ৯জন কৃষক অপহরণের ২৮ ঘন্টাপার হওয়ার পরও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। ভূক্তভোগী পরিবার জানান,অপহরণকারীরা দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে ফোনে। তবে পুলিশের কোনো সহযোগিতা পাচ্ছে না বলে জানান তারা। পুলিশ অভিযানে গেলে পুলিশের সাথে স্থানীয় জনতাও উদ্ধার অভিযানে পাহাড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে পুলিশের নিরব ভূমিকায় হতাশ হয়ে পড়েছে ভূক্তভোগী পরিবার ও স্থানীয় জনতা। রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টারদিকে অপহৃতদের বাড়িতে গেলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনতা একথা জানান। তারা বলেন, গতকাল পুলিশ এসে রাস্তায় দাঁড়িয়ে নাম ঠিকানা নিয়ে চলে যায়। এরপর থেকে পুলিশের দেখা মেলেনি। তবে পুলিশ এখন কি করছে…

Read More

(বগুড়া) প্রতিনিধি :বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়ন বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা কার্যালয়ে আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব আজিজুল হক রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহিনুর রহমান, ২০নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি সাদেক আলী, দেলোয়ার হোসেন দুলু, জাকির হোসেন। উপস্থিত ছিলেন আব্দুস সবুর, মুন্না, বুলু মিয়া, মুকুল, তরিকুল, আজমল, আব্দুল ওয়াহাব, স্বপন, হামিদুর, আতাউর, কাহালু উপজেলা সভাপতি আব্দুল হান্নান, আব্দুল হাই, মাসুদ, মালেক, জিল্লুর, তাজ উদ্দিন, মোমুন,…

Read More