- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
- ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাজমিনকে হত্যা করা হয়: পুলিশ
- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জরুরি সিদ্ধান্ত
- দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন
- মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
- গণঅভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউনে জড়িত মির্জা কামালের পদোন্নতি
- চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
- পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
Author: admin
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে অনিক নিট কম্পোজিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে উপজেলার ভুলতা, রূপসী ও বরপা এলাকায় কারখানায় অভিযান পরিচালনা করে এ তিন কারখানাকে জরিমানা করা হয়। রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, উপজেলার কয়েকটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান করা হলে এ তিন কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের সত্যতা পাওয়া যায়। এসময় অনিক নিট কম্পোজিট কারখানাকে দেড় লাখ টাকা, এসিএস টেক্সটাইল মিল কারখানাকে ১…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পিংরী এলাকায় মাহিন্দ্রা (থ্রি হুইলার) ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (০৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার রাজাপুর উপজেলার পিংরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন মেহেন্দিগঞ্জ উপজেলার মোমিন ফকিরে ছেলে আলতাব হোসেন (৫০) বাকি জনের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। পুলিশ জানায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি হুইলার) বরিশাল থেকে রাজাপুরের দিকে যাওয়ার পথে পিংরী এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। নিহত…
বড়াইগ্রাম (নাটোর)প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে পলিথিন ব্যাগ মজুদ করায় নিরঞ্জন কুমার নামের এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বনপাড়া বাজারে নিরঞ্জন সু স্টোরের গোডাউনে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। এ সময় ওই গোডাউন থেকে ২৮৭০ কেজি পলিথিন উদ্ধার করে জব্দ করা হয় এবং পলিথিন মজুদ করার দায়ে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কে জরিমানা করা হয়। নিরঞ্জন কুমার জানান, নিষেধাজ্ঞা দেবার আগেই পলিথিন গুলো ক্রয় করা ছিল। এতো টাকার পলিথিন , তাই একান্ত নিরুপায় হয়েই আমি আমার গোডাউনে রেখে দিয়েছিলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না জানান, পরিবেশ সংরক্ষণে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ…
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা সদরের ডাকঘরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বৃষ্টির পানি থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রক্ষা করতে ভিতরে পলিথিন টাঙ্গিয়ে চলছে দাপ্তরিক কাজ। ফলে কর্মকর্তা,কর্মচারী ও গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ছাদ, ভিম ও দেয়ালের বিভিন্ন স্থানের পলেস্তারা উঠে গিয়ে রডগুলো বের হয়ে গেছে। বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে পলিথিন টাঙ্গিয়ে চলছে দৈনন্দিন কার্যক্রম। দুমকি উপজেলা সদরে একতলা বিশিষ্ট প্রধান ডাকঘরের ভেতরে মূল কক্ষে ডাকঘরের কার্যক্রম চলে। সামনের দক্ষিণ অংশে ব্যাংক এশিয়া এবং উত্তর পার্শ্বে কক্ষে কম্পিউটার…
নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা নিবাসী নামঃ মোঃ সলেমান শেখ পিতাঃ মৃতঃ আব্বুর রাজ্জাক শেখ ঠিকানাঃ চুয়াডাঙ্গা, পেশায় লেবারঃ চুয়াডাঙ্গা থেকে নিখোঁজ, চুয়াডাঙ্গা নিজ বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছে, কার বাসায় কোন বাসায় কাজ করবে সেটা বলেন নি, তার পরিবারে রেখে আসা দুই সদস্য একজন তার স্ত্রী খুশি আক্তার বয়স ৩৮, এক কন্যা সন্তান নাম সুমাইয়া খাতুন বয়স ২২, তারা নিরুপায় হয়ে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে তার কোন সন্তান খুঁজে পাচ্ছে না, শুক্রবার দুপুর দুইটার সময় হতে নিখোঁজ,, বাসা থেকে কাজের উদ্দেশ্য করে বের হয়ে আর বাসায় আসেনি কেউ যদি তার কোন সন্ধান পান বিনয়ের সাথে অনুরোধ, একটু…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(৪ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথ হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিটিসির কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে। একটি জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা এবং পুলিশ কর্তৃক মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বক্তব্য শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। দীর্ঘ…
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। কেরাণীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার । উক্ত আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে চাকরি নির্ভর না হয়ে উদ্যোক্তা হবার আহ্বান জানান। আলোচনা শেষে আগত যুবকদের মাঝে যুব ঋণ ও সনদ পত্র বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরতি মজুমদার, হাজী…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সন্তোষ বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৬ ব্যবসায়িকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৪৪ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম, সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক সাহেদা বেগমসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এর মধ্যে মনোরঞ্জন ও মো. আলমগীরকে পাঁচ হাজার টাকা করে, মো. আলিম, দীপক ও মো. রানাকে…
ইবি সংবাদদাতা: আমরণ অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি- রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও তাদের বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ দিতে হবে। সোমবার (০৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। এসময় লিখিতভাবে তাদের বরাদ্দ জায়গা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরক। এর আগে বেলা ১১টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। জানা যায়, গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ চারুকলা বিভাগকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় ২৩টি ও পঞ্চম…
আরিফ হাসান গজনবী প্রতিনিধি (রামপাল) বাগেরহাট শুরু হয়েছে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি তৈরির মৌসুম। শুঁটকি পল্লীতে ফের শুরু হবে কর্মব্যস্ততা। জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে মৎস্য আহরণে সমুদ্রে যাত্রা করছে জেলারা। জেলেরা সমুদ্রে মৎস্য আহরণকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে । ঘুরে দাঁড়ানোর আশায় জীবনের ঝুকি নিয়ে চলেছে উপকূলের জেলে-মহাজনেরা। সাগরে যেতে যে যার মত প্রস্তুত করেছেন জাল, দড়ি, নৌকা-ট্রলার। কেউ কেউ গড়েছেন নতুন ট্রলার, আবার কেউ পুরাতন নৌকা মেরামত করে নিয়েছেন। প্রস্তুতি অনুযায়ী অনেকেই আগেভাগে রওনা দিচ্ছেন। অনেকেই আবার সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে চলে এসেছে মোংলা পশুর নদীর পাড়ে। আজ রবিবার (৩ নভেম্বর) রাত ১২টার পরপরই…