Author: admin

মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি : ফিলিস্তিনের স্বাধীনতার দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইসরাইলের হামলার সমালোচনা করেন তারা। আজ (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় খুবি শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘মুক্ত করো ফিলিস্তিনকে’ ‘গণহত্যার বিরুদ্ধে জেগে উঠুন’ ‘ফিলিস্তিনের পাশে আছি’। সেই সঙ্গে এখনই যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েও প্ল্যাকার্ড নিয়ে এই মানববন্ধনে দাঁড়ায় শিক্ষার্থীরা। মানুষ হিসেবে মানবিক দাবি নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অবস্থান নেওয়া ১৭ ব্যাচের শিক্ষার্থীরা মো তমিজ উদ্দিন বলেন, ‘ফিলিস্তিনের হাসপাতালকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে। শুধু তাই…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে দেশবরেণ্য কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় তার জন্মদিন পালন করা হয়। অ্যান্ড্রু কিশোর ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জন্মদিনের কেক কাটা ও তার জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সহ-সভাপতি কাজী সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যান্ড্রু কিশোরের সহধর্মিণী লিপিকা অ্যান্ড্রু, অ্যান্ড্রু কিশোরের বোন শিখা বিশ্বাস, শফিকুল আলম বাবু ও শফি মাহমুদ লেলিন উপস্থিত ছিলেন।

Read More

তেজগাঁও প্রতিনিধি/গিয়াস উদ্দিন সোহেল বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানা শাখা উত্তরের আমির, ইসলামী চিন্তাবিদ, সমাজ সেবক, হাফেজ আহসানুল্লাহর পিতার দাফন সম্পন্ন হয়েছে। ২৬১/খ পূর্ব নাখালপাড়া (নাবিস্কো মোর) এর অধিবাসী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাফেজ আহসানউল্লাহর পিতা হাজী শফিউল্লাহ আজ সোমবার তাঁর নিজ বাসবভনে বার্ধক্যজনিত কারণে সকাল ১০.৫০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাফেজ আহসানউল্লাহ এর ইমামতিতে তাঁর পিতার জানাজার নামাজ নাখালপাড়া বড় মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান , বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল জোন পরিচালক হেমায়েত উদ্দিন , জোন…

Read More

চবি প্রতিনিধি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) আয়োজিত “মাস্টারিং থিসিস রাইটিং” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৮ অক্টোবর প্রথমদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে থিসিস লেখার কৌশল, তথ্য বিশ্লেষণ, গবেষণার পরিকল্পনা এবং গবেষণার প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা অর্জন করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুব…

Read More

প্রতিনিধি । ব্রাহ্মণবাড়িয়া। সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আয়োজনে নাসিরনগর সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকাল ১১ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে ক্যাম্পেইনটি উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়লা নূর। পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী তন্ময় আহমেদ এর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হক, প্রভাষক মনিরুল ইসলাম চৌধুরী (কামাল) শুভেচ্ছা বক্তব্য দেন অত্র সংগঠনের সদস্য জুনাইদ আহমেদ। আলোচনায় আরও উপস্থিত…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর নাহার শারমীন। হাটহাজারী মডেল থানা পুলিশ ও অন্য কর্মকর্তারা এ সময় উপস্হিত ছিলেন।

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধাপ সাতগাড়া বাইতুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতগাড়া’ (আইইউসাস) এর ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদীন সভাপতি এবং একই বিভাগের একই শিক্ষাবর্ষের মাসুদ রানা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সোমবার (০৪ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে, গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংগঠনটির বিশেষ সভায় আহ্বায়ক কমিটি করা হয়। এতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের…

Read More

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৬ যাত্রী। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে খুলনার তেরখাদা এলাকার মাসুদ মোল্লার ছেলে হুসাইন মোল্লা (৮)। মামাবাড়ি করপাড়ায় থেকে সে লেখাপড়া করতো। হুসাইন মধ্য করপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। কাশিয়ানী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন মজুমদার জানান, দুপুর ১২টার দিকে পিরোজপুর থেকে…

Read More

টেকনাফ( কক্সবাজার)। কক্সবাজারের টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা আবছার উদ্দিন কাসেমীকে অপসারণের জন্য গভীর রাতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গভীররাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুহতামিম মাওলানা আবছার উদ্দিন পালিয়ে যায়। সোমবার রাত ৩ টারদিকে শিক্ষার্থীদের এই আন্দোনল শুরু হয় বলে জানা গেছে। খবর পেয়ে সকালে এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদরাসায় উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আন্দোলন কারী শিক্ষার্থীদের প্রস্তাবানুসারে মাওলানা কারী মুখতার আহমদ কে প্রধান করে চারজনকে অন্তর্বর্তীকালীন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয় । অন্তর্বতীকালীন দায়িত্বশীলদের অন্যান্য সদস্যরা হলেন- হাফেজ এনামুল হক, মুফতি ওমর ফারুক,মাওলানা আজিজুল হক।…

Read More

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৌর শাখার ৬নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। গতকাল   বিকাল সাড়ে ৩ টায় আরজী নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত  হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, প্রধাান আলোচক হিসেবে  উপস্থিত  ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম বেলাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ও জেলা বিএনপির সদস্য  মোঃ এমদাদুল হক মুকুল ও মমিনুল  ইসলাম চঞ্চল প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সিরাজুল ইসলাম (মাস্টার) আহ্বায়ক ৬নং ওয়ার্ড পৌর বিএনপি নওগাঁ পৌর শাখা। তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেশে প্রায় ১৭ বছর যাবৎ অবাধ, নিরপেক্ষ ও…

Read More