
তেজগাঁও প্রতিনিধি/গিয়াস উদ্দিন সোহেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানা শাখা উত্তরের আমির, ইসলামী চিন্তাবিদ, সমাজ সেবক, হাফেজ আহসানুল্লাহর পিতার দাফন সম্পন্ন হয়েছে।
২৬১/খ পূর্ব নাখালপাড়া (নাবিস্কো মোর) এর অধিবাসী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাফেজ আহসানউল্লাহর পিতা হাজী শফিউল্লাহ আজ সোমবার তাঁর নিজ বাসবভনে বার্ধক্যজনিত কারণে সকাল ১০.৫০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাফেজ আহসানউল্লাহ এর ইমামতিতে তাঁর পিতার জানাজার নামাজ নাখালপাড়া বড় মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান , বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল জোন পরিচালক হেমায়েত উদ্দিন , জোন সহকারী পরিচালক আতাউর রহমান সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।