Author: admin

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটিতে বাসচাপায় মো. ইউনুস বিশ্বাস (৫৯) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার রাতে বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার পশ্চিম দপদপিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেল চাপা দিলে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম। নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলা জামায়াতের নেতা এবং বরিশাল শহরের পলাশপুরের দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। তিনি বাউফল উপজেলার বটকাজল গ্রামের মৃত নবী আলী বিশ্বাসের ছেলে। এছাড়াও ইউনুস আলী জামায়াতের রুকন সদস্য। তিনি বাউফল উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি ছিলেন। জানা গেছে, ইউনুস বিশ্বাস তার মোটরসাইকেলে বরিশাল যাচ্ছিলেন। এ সময় অন্তরা পরিবহণ নামের…

Read More

খঃ ফাহিম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের নানামূখী কর্মসূচি ও চলমান ক্লাসরুম দখল অভিযোগের সমাধান করা হয়েছে। আজ ৫ই নভেম্বর ইবি উপাচার্যের সভাকক্ষে বিভাগীয় সভাপতি ও ডিনদের উপস্থিতিতে উপাচার্যের জরুরি সভা আয়োজনের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হয়। ইবির চারুকলা, ফোকলোর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ক্লাসরুম দখলের ত্রিমূখী দ্বন্দ্বের পর আরও যুক্ত হয় ইসলামের ইতিহাস আর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রুম দখল ইস্যু। প্রতিটি বিভাগই কঠোর অবস্থানের জানান দেয়। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসে। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগও অনশনে বসার হুশিয়ারি দেয়। পরবর্তীতে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বহুমূখী এ সমস্যার…

Read More

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া। বরিশালের বানারীপাড়া থানার সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ মোঃ মোস্তফার নেতৃত্বে মাদক নিয়ন্ত্রন অভিযানে চার কেজী গাঁজা সহ এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক মাদক সম্রাট শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ তার(শাকিল) স্ত্রী মিমকে গ্রেফতার করে পুলিশ। অভিযান কালে মাদক কারবারি শাকিলকে না পেলেও তার বাড়ির আশপাশে থেকে পুঁটলি বাঁধা বিপুল পরিমাণে গাঁজা জব্দ করা হয়।পরবর্তীতে শাকিলের স্ত্রী মিম ও তার স্বামী শাকিলকে আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়। এ বিষয়ে মাদক কারবারি শাকিলের বাবা জানান, ছেলে শাকিলের এমন কর্মকাণ্ডে তিনি…

Read More

নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা ও কর্মসূচির আওতায় সরিষা ও সার কালিয়াকৈর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ। আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রান্তিক কৃষক/কৃষানীগণ। উপজেলার ৭০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে প্রতি ১ বিঘা জমিতে ১কেজি সরিষার বীজ, ১০কেজি…

Read More

জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। ১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ঐ সভায় ভর্তি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটাকে ভূতের মুখে রামনাম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তাদের (আওয়ামী লীগ) মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না। রোববার লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী লীগ প্রস্তুত। বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরের কাটা ৬টার ঘরে যেতেই বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শুরু করা হয়। দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং একেক রাজ্যে একেক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় পুরোদমে এখনও সব ভোটকেন্দ্র সরব হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের স্থানীয় সময় ভোর ৬টার খবরে বলা হয়, কানেকটিকাট, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়াসহ আটটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এ ছাড়া ইন্ডিয়ানা এবং কেন্টাকিতে ভোর ৬টায় ভোট শুরু হলেও এসব রাজ্যের কিছু অঞ্চলে সকাল ৭টার দিকে ভোটকেন্দ্রগুলো খোলা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায়…

Read More

যশোর প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপি তার ৩১ দফার আলোকে দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে। মরহুম তরিকুল ইসলামও আমৃত্যু মা, মাটি ও মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে যশোরের টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজকের নতুন প্রজন্মকে তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও শিষ্ঠাচার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ব্যক্তিগতভাবে লাভবান বা…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আটটি গোপন আটককেন্দ্র খুঁজে পাওয়ার কথা জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। তবে তদন্তের স্বার্থে এই আটককেন্দ্রগুলো কাদের দ্বারা পরিচালিত হতো সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, ‘আমরা র‌্যাব পরিচালিত একটি সেল পেয়েছি, যেটি ছিল মাত্র ৩ দশমিক ৫ বাই ৪ ফুট। সেখানে আলো ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। একটি ড্রেন ছাড়া সেখানে কোনো স্যানিটেশন ব্যবস্থাও ছিল না। এমন পরিবেশেই বন্দিদের বছরের পর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সংবাদমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে সম্পাদক পরিষদ। মুদ্রিত সংবাদমাধ্যমগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়। সংগঠনের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থান ও এর মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশের একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি হলো সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে এ প্রতিশ্রুতি বারবার ব্যক্ত করা হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘সম্পাদক পরিষদ অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য…

Read More