- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
- ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাজমিনকে হত্যা করা হয়: পুলিশ
- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জরুরি সিদ্ধান্ত
- দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন
- মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
- গণঅভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউনে জড়িত মির্জা কামালের পদোন্নতি
- চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
- পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
Author: admin
উজিরপুরে বহিষ্কৃত প্রধান শিক্ষককে পূর্ণবহালের বৈঠককে কেন্দ্র করে তুলকালাম। যুবদল নেতার সংবাদ সম্মেলন
উজিরপুর বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক বহিষ্কৃত প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুল ইসলামকে পূর্ণবহালের বৈঠকে ম্যানেজিং কমিটির এক সদস্যের টেবিলে বসা নিয়ে তুলকালাম কান্ডের সৃষ্টি হয়েছে। পবিত্র কুরআন অবমাননার অভিযোগ তুলে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করানোর অভিযোগ পাওয়া গেছে। সরোজমিনে গিয়ে দেখা যায় ৫ নভেম্বর সকাল দশটায় উজিরপুরের গুঠিয়া – বরিশাল মহাসড়কের গুঠিয়া আইডিয়াল কলেজ ও গুঠিয়া বাজার মহাসড়কে মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কিছু কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন গুঠিয়া ইউনিয়ন ছাত্র সমাজের ব্যানারে। এ সময় ছাত্রছাত্রীরা মিছিলসহ কয়েক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। উজিরপুর মডেল থানা পুলিশের…
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের নশু গাজীর ছেলে আল আমিন গাজীর সাথে ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পরিচয় হয় টাঙ্গাইলের মেয়ে নুসরাত জাহানের। প্রেমের সম্পর্কে জড়িয়ে তারা একে-অপরকে বিয়ে করেন। নুসরাত জাহান অভিযোগ করে বলেন, বিয়ের সময় গয়না কেনার টাকা আমার কাছ থেকে নিয়ে রীসিটে নিজের নাম লেখায় চতুর আল আমিন। এছাড়াও ঢাকার পুরাতন ইপিজেডে চাকরি করে জমানো এবং পরবর্তীতে টেইলার্সের ব্যবসার ৮ লাখ টাকা নানান বাহানায় একে একে হাতিয়ে নিয়েছে সে। কিছু দিন যেতে না যেতেই আল আমিনের গার্মেন্টসের চায়না নামের এক মেয়ে সহকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। এরপর থেকে আমার ওপর নির্যাতন জুলুম শুরু হয়।…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি রাজাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে কাটা-ছেঁড়ার সেলাইর জন্য রোগীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এসিস্ট্যান্ট অফিসার বিবেক সিকদারের বিরুদ্ধে। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় এক সংবাদকর্মীর মায়ের পা কেটে যাওয়ায় তাকে নিয়ে রাজাপুর হাসপাতালের ইমারজেন্সী রুমে গেলে ডিউটিরত এসিস্ট্যান্ট বিবেক সিকদার নিজেই কাটা পায়ে সেলাই দিয়ে ব্যান্ডিস করে প্রেসক্রিপশন লিখে দেন৷ এরপর সেলাই দেওয়ার জন্য টাকা দাবি করেন৷ খোঁজ নিয়ে জানা গেছে, রাজাপুর হাসপাতালের এসিস্ট্যান্ট বিবেক সিকদার যখন ডিউটিতে থাকে তখন হাসপাতালে আসা কাটা-ছেঁড়ার সব রোগীদের কাছ থেকে জোরপূর্বক সেলাই দেওয়ার জন্য টাকা নেন। এছাড়াও অভিযোগ রয়েছে সেলাই দেওয়ার ৩দিন পর পূনরায় হাসপাতালে ব্যান্ডিস খুলে…
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, নিহতের ছেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা প্রমূখ। বক্তারা অভিযোগ করে বলেন, তোতা চেয়ারম্যান দুঃসময়ে ওতোপ্রোতভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন জনপ্রতিনিধির দায়িত্ব পালন…
মানিক হোসেন, ইবি: অবশেষে শ্রেণিকক্ষ পাওয়ার আশ্বাসে দীর্ঘ ১২ ঘন্টা পরে অনশন ভাঙলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। চারুকলার জন্য বরাদ্দকৃত কক্ষ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৩ টায় প্রক্টর এবং বিভাগের সভাপতি ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে ৪ দফা দাবি দিয়ে তারা অনশন ভাঙেন। অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের দাবির বিষয়টি সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন যা কলা অনুষদের ডিন মহাদয় আমাদের বিভাগের সভাপতির উপস্থিতিতে নিশ্চিত করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমাদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এই মর্মে তাদের ওপরও আস্থা রাখলাম।…
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে দি ইউএস এইড এর অর্থায়নে এবং মুরাদিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ পরিষদ সভা কক্ষে উপজেলা প্রজেক্ট অফিসার শাহানাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো: হাফিজুর রহমান ফোরকান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন পরিষদ সচিব মো: আবুল হোসেন , প্রজেক্ট বাস্তবায়নকারী সংস্থা ‘রুপান্তর’ এর পটুয়াখালী জেলা সমন্বয়কারী মো: জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও লিগ্যল এইড কমিটির সকল সদস্যবৃন্দ, কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। প্রাথমিক পর্যায়ে উপজেলার ১৪’শ জন কৃষকের মাঝে শুধু সরিষা বীজ বিতরণ করা হয়েছে। দেশের চাহিদা মেটাতে কৃষি ফসল বৃদ্ধির নিমিত্তে কৃষি প্রণোদনার আওতায় পর্যায়ক্রমে ৬ হাজার ৯১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, মসুর, ও খেসারীসহ বিভিন্ন বীজ ও সার প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মাহদি হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি জেড. এ ভূট্টো কলেজে আগামীর নেতৃত্বে তরুণ ছাত্র মোঃ বরিউল ইসলাম রিমন মোল্লাকে কলেজ কমিটির সাধারন সম্পাদক পদে চায় শিক্ষার্থীরা। জানা গেছে, রিমন মোল্লা স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলকে ধরে রাখতে ও দলকে শক্তিশালী করতে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করে আসছেন। এরজন্য বিভিন্ন সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। তবুও হাল ছেড়ে দেয়নি দলকে কলেজে ধরে রাখতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম চালাতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অনেক ভুমিকা পালন করেছে রিমন। দীর্ঘদিন লড়াই ও সগ্রাম করে সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন রিমন। নির্যাতিত এই রিমন মোল্লা…
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি একই ওয়ার্ডের মো.ইউসুফের মেয়ে। স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে গাছের বাকল ছিঁড়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়। নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো.হাসান বলেন, নিহতের পিতা…
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজে অর্থের বিনিময়ে এসএসসি ২০২৫ এর নির্বাচনী পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৩ নভেম্বর রবিবার এ ঘটনা ঘটে। প্রশ্নপত্র ফাঁসের খবরে নোটিশের মাধ্যমে পরিক্ষাটি বাতিল করেছে স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁসের সত্যতা নিশ্চিত করেছেন ভুলতা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুলতা স্কুল এন্ড কলেজে ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর এসএসসি ২০২৫ এর দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষা শুরু হয়। গত রবিবারে গণিত পরিক্ষা শুরু হয়। পরিক্ষা চলাকালীন সময়ে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের আল রাব্বির…