- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
- ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাজমিনকে হত্যা করা হয়: পুলিশ
- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জরুরি সিদ্ধান্ত
- দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন
- মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
- গণঅভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউনে জড়িত মির্জা কামালের পদোন্নতি
- চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
- পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কালিহাতী উপজেলার নানাবিধ সমস্যা এবং সমাধান বিষয়ক আইন শৃঙ্খলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা এর সভাপতিত্বে উপজেলা পাইকড়া স্কুল মাঠে বুধবার (৬ নভেম্বর ) বিকেল ৫ টায় এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া তিনি বলেন,আমি কালিহাতীতে আসার পর এই প্রথম আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করছি, যারা সমাজে বিভিন্ন অপকর্ম করে চলছে, যেমন জুয়া, মাদক, ভূমিদস্যু, বাল্যবিবাহ, চাঁদাবাজ তাদের কে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সকল অপকর্ম ও মাদক ছাড়তে হবে, না হয় দেশ ছাড়তে…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলামাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা মোটর মালিক সমিতি । বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোটর মালিক সমিতির নেতারা । সে সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ ফরিদ উদ্দিন , সাধারন সম্পাদক তপন মিয়া , যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ গোলাম সরোয়ার পুটু, সিনিয়র সহসভাপহি আব্দুল মান্নান , সহ সাধারন সম্পাদক শিপলু জামান , কোষাধক্ষ্য সুজাউদ্দৌলা , নির্বাহী সদস্য রফিকুল ইসলাম মন্টু , মাসুদ মিয়া প্রমুখ । ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর মোটর মালিক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ অভিনন্দন বার্তা দিয়েছেন। অভিনন্দন বার্তায় বাহাউদ্দিন নাছিম বলেন, ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আমরা আশা করি। তার নেতৃত্বেই বিশ্বে সকল যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরে আসবে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা ডোনাল্ড ট্রাম্প তার টুইটার বার্তায় বিশ্ববাসীকে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ‘আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’ প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে এক তরফা লড়াইয়ের পর ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা ২৭০টি নিশ্চিত করেছেন তিনি। বুধবার (৬ নভেম্বর) জয়ের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প ২৭০টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭টি । অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। এখন পর্যন্ত বাকি আছে ৩৫টি ইলেকটোরাল কলেজ ভোট। এদিকে, ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন। আরো বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে আর্মি মেডিকেল কোর সেন্টারের রিক্রুট ব্যাচ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সেনানিবাসের শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর মোঃ আসাদুজ্জামান অনিক। রিক্রুট ব্যাচ এর মধ্যে রিক্রুট হারুন-অর- রশিদ শ্রেষ্ঠ রিক্রুট, রিক্রুট মুরাদ হাসান ২য় শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট ফারজানা তাসনিম তিনা শ্রেষ্ঠ মহিলা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান নবীন সৈনিকদের…
মানিক হোসেন, ইবি: একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্বমুক্ত রাজনীতি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। মঙ্গলবার (৫ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় শিক্ষার্থীদের মতবিনিময়কালে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এসময় ছাত্রদলের ইবি শাখা আহবায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তিনি আরো বলেন, ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না। ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তী কোন ফ্যাসিস্ট ক্ষমতা দখল করতে না পারে। শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে যারা গোপনে রাজনীতি করতে চায় তাদের মনবাসনা পূরণ হবে না। আমরা সেই অংশীদারের রাজনীতি করতে চাই এবং শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের…
টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপের গোলার চরে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান। (৬ নভেম্বর) বুধবার ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপের স্টেশন কমান্ডার লেঃ এ এইচ এম সারতাজ বিন সোহরাবের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালীন সময় শাহপরীর দ্বীপের গোলারচর ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী নাফ নদীর মোহনায় মায়ানমার জলসীমা থেকে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্টগার্ড টহলদল উক্ত বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় গোলারচরে…
ঝালকাঠি প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে ঝালকাঠি আইনজীবী সমিতির সামনে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে আনন্দ মিছিল বের করেন। পরে তাঁরা পথচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এরপর আইনজীবী সমিতি ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহবায়ক…
খুবি প্রতিনিধি আজ ৬ নভেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক ভবনের সামনে প্রস্তাবিত ২০৩ একর জমি এবং বিশ্ববিদ্যালয়ের সামনে মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয় অধিগ্রহণে প্রশাসনের উদাসীনতা এবং দীর্ঘসূত্রতার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। এসময় আগামী সাত দিনের ভিতর জমি অধিগ্রহণ হচ্ছে, এমন ঘোষণা না আসলে মৎস্য খামার ভেঙ্গে ফেলার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি বড় সুন্দর আবাসন থাকা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর কোনো বসার জায়গা নাই। বহিরাগতরা আসলে নিজেদের মনে হয় আমরা বহিরাগত। নতুন ডিসিপ্লিন গুলোতে কোন আদর্শ ক্লাস রুম চেয়ার টেবিল নেই। বিগত দিনে দেখেছি অনেক প্রকল্প করতে অনেক বছর…