- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
- ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাজমিনকে হত্যা করা হয়: পুলিশ
- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জরুরি সিদ্ধান্ত
- দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন
- মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
- গণঅভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউনে জড়িত মির্জা কামালের পদোন্নতি
- চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
- পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিঃ দেশে এখনও বৈষম্য রয়েগেছে, ৫ আগস্টের পর মনে করেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু তা হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর (চরমোনাই পীর) আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে রাজাপুর পাইলট স্কুল মাঠে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার আয়োজিত তৃণমুল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আবারও সেই বৈষম্য, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, অবিচার, দখলদারীত্ব, চাঁদাবাজি, মিথ্যা মামলা, খুন, ঘুষ ও ধর্ষন এর কারনটা কি? আপনি একবারও ভেবে দেখেছেন, যে অত্যাচার, জুলুম, নির্যাতন, দখল দারিত্বের বিরুদ্ধে যে আন্দোলন করলাম ৫ই আগস্টের পর তার…
স্পোর্টস ডেস্ক সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।’ এর আগে, ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এই ঘটনার পর সাকিবের দেশে ফেরার সম্ভাবনা আরও কমে গেছে।…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা তীরবর্তী লঞ্চঘাট এলাকায় উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। সরোজমিন ঘুরে দেখা যায়, নদীর তীরবর্তী অংশে ময়লা আবর্জনা স্তুপ করে রাখা হয়েছে। তীব্র গন্ধে স্থানীয়রা নাকাল হয়ে ওই এলাকা এড়িয়ে অন্যত্র দিয়ে চলাচল করছেন। তবে এ নিয়ে তাদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। তারা নলছিটি পৌর কতৃপক্ষকে সেখানে ময়লা না ফেলার জন্য একাধিকবার অনুরোধ করেছেন। তবে তাদের অনুরোধ উপক্ষো করে বছরের পর বছর সেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। নলছিটি পৌর এলাকায় ময়লা আবর্জনা ফেলার কোন সুনির্দিষ্ট জায়গা না থাকায় সারা শহর থেকে সংগ্রহ করা ময়লা আবর্জনা পৌরসভার পরিছন্নতা কর্মীরা সেখানে ফেলে আসেন। ফলে পরিবেশ দূষনসহ…
মো: রবিউল ইসলাম পলাশবাড়ি প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়িতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন সিলাটেক – প্রমিজ ও ইডি প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুল হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা,অফিসার ইনচার্জ,পলাশবাড়ী থানা সহ পলাশবাড়ী বাজার কমিটির সহ-সভাপতি সহ সদস্য বৃন্দ । এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (প্রগতি)এরিয়া ম্যানেজার,ও (দাবি) শাখা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার এবং সিলাটেক প্রমিজ ও ইডির ক্লায়েন্টগন। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক ধর্ম নারায়ণ রায় । প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক…
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডাঃ মোঃ আব্দুস সামাদ এর দুর্নীত, অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে প্রাপ্য অনুযারী ঠিকাদার নিয়োগ না করে নিজের ইচ্ছা অনুযারী মোটা অংকের উৎকোচের বিনিময়ে ঠিকাদার নিয়োগে পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে ঠিকাদার ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, সৈয়দ আব্দুল করিম, মাসুদ রানা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২০২৫ অর্থ বৎসরের পথ্য, ষ্টেশনারী সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়। সেই মোতাবেক আমরা দরপত্রে অংশ গ্রহণ করি। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ…
পঞ্চগড় প্রতিনিধি শপথ অনুষ্ঠানে কাঁদলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পঞ্চগড় জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যাপক ইকবাল হোসাইনকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ ও টিম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চল অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। ২য় বারের মতো জেলা আমিরের দায়িত্ব পাওয়ায় শপথের সময় আবেগে আপ্লুত হয়ে কেঁদে দেন নবনির্বাচিত জেলা…
মো: আশরাফ বরিশাল প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ স্মার্টকার্ড আনতে গিয়ে ১৫ জন মহিলার স্বনাংলকার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১২ জন চোর চক্রের মহিলা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাগধা মাধ্যমিক বিদ্যালয় ৫ নভেম্বর বাগধা ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের চার হাজার ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরন করা হয়।বিতরনের সময় নারীদের লাইনের মাঝে ব্রাক্ষনবাড়ি জেলার নাছির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের একাধিক মহিলা চোর চক্রের সদস্যরা বোরকা পরে লাইনে দাড়িয়ে ছিল। তারা স্থানীয় মহিলাদের কাছ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঐতিহাসিক ৭ নভেম্বর আজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করেন। নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়ে ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেপ্তার করে করে মন্ত্রিসভা বাতিল ও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন খালেদ।…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি জেলা পরিষদের ডাকবাংলোর পেছনে শতবর্ষী পুকুর ভরাট করে স্থাপনা নির্মানের প্রতিবাদে শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলন গাইবান্ধার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনজুর আলম মিঠু,জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু,জেলা বাসদ এর আহবায়ক গোলাম রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা নেতা এ্যাডঃ নিলুফার ইয়াসমিন শিল্পী,কমিউনিস্ট পার্টির জেলা নেতা গোলাম রব্বানী মুসা, গণফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা,কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি এ্যাডঃ মোস্তফা মনিরুজ্জামান, জেলা পরিষদ মার্কেট মালিক সমিতির…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্টানের চেইন মাষ্টার ও বোনারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মানিক মিয়াকে চাদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী । গত ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয় । সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মানিক মিয়া বোনারপাড়া ইউনিরয়নের পূর্ব শিমুল তাইড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে । পুলিশ ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্টানের চেইন মাষ্টার মানিক মিয়াসহ ৪/৫ জনের একটি চক্র প্রতিটিটি সিএনজি হতে প্রতিদিন ৩০ টাকা চাদা নেন । বিষয়টি নিয়ে সিএনজি…