- উজিরপুরে ডেঙ্গু ঠেকাতে মাঠে ইউএনও-এসিল্যান্ড
- আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু
- বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার
- চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল
- ধনবাড়ীতে দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হামলায় আহত ২: থানায় লিখিত অভিযোগ
- টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮, ইয়াবা-গাঁজা ও বিদেশি মদ উদ্ধার
- ভাসানী দম্পতির আদর্শ নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
Author: admin
টেকনাফ প্রতিনিধি কক্সবাজার টেকনাফে ঘুষের টাকা না পেয়ে এক প্রবাসীর স্ত্রীকে আবাসিক হোটেলে রাতযাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার (৬ নভেম্বর) রাতে টেকনাফ মডেল থানায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মুবিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বাহারছড়ার ওই ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ওই প্রবাসীর বাড়িতে নিজেদের দখলীয় জমির ঘেরা-বেড়া ও ঘরবাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। আতঙ্কিত প্রবাসীর পরিবার পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চান। তখন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তদন্তের নামে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই…
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন রেজা আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আমুর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ৩ বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরদিন শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্তও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই…
বিনোদন ডেস্ক ঢালিউডের সাবেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও বহুল আলোচিত – সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজন সিমি ইসলাম কলি। গেল ২৪ আগস্ট ঢাকা একটি আদালতে মামলাটি করা হয় বলে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে। মামলা নম্বর ১১৩৬। এতে সুপারস্টার শাকিব খানের তালাকপ্রাপ্ত স্ত্রী অপু বিশ্বাস ও হিরো আলম ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম আপন নামে আরও একজনকে। মামলার বাদী ও প্রযোজক সিমি দাবি করেন – তার একটি ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সাধারণ ডায়েরি ও প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহা করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু…
ইবি সংবাদদাতা: ‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’ এই স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ক্যাম্পাসকে পলিথিন মুক্তকরণ এবং পরিচ্ছন্নতা অভিযান’ চালিয়েছে পরিবেশবাদী যুবসংগঠন ‘গ্রীন ভয়েস’। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা ১০ টা থেকে এ কর্মসূচি পালন করে সংগঠনটির অর্ধ-শতাধিক সদস্য। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, বটতলা, ঝাল চত্বর, আমবাগান, জিয়ামোড়, প্রশাসন ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনের চারপাশ থেকে পলিথিন এবং অপচনশীন আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলে দেন। সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘আজকে আমাদের কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পড়ে থাকা পলিথিন বা অপচনশীল দ্রব্যগুলো কুড়িয়ে সংগ্রহ করা। সেজন্য আমরা ১০টি টিমে ভাগ হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে ভিসি…
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এ আলোচনা সভা শুরু হয়। এসময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি এস এম শফিউল আজম জুয়েলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবির ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক। রাজশাহী মহানগর এডিপি’র সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুজ্জামান (ডাবলু) বলেন, ৭ই নভেম্বর এক ঐতিহাসিক…
নিজস্ব প্রতিবেদক অন্তবর্তীকালীন সরকার তিন মাসে অনেকগুলো কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি সরকারকে সহযোগিতা করি, তাহলে তারা উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বরের এই দিনে ১৯৭৫ সালে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। তিনি বলেন, ৭ নভেম্বরের পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস। জয় পেয়েছেন চির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। জয় নিশ্চিত হওয়ার পরই আনন্দে মাতোয়ারা ট্রাম্প সমর্থকরা। অপরদিকে অনেকটা আড়ালে চলে গেছেন কমলার নির্বাচনী কর্মী, সমর্থক ও দলের নেতারা। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা তার দলের প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে ব্যাপক চালিয়েছিলেন। কমলার ভোট ব্যাংক নিশ্চিতে নানাভাবে মাঠ চষে বেড়িয়েছেন। কিন্তু শেষমেশ হারই মেনে নিতে হচ্ছে তাদের। এসব নিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেন ওবামা। স্ট্যাটাসটি পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হলো- ‘গত কয়েক সপ্তাহ ধরে এবং নির্বাচনের দিন…
মোঃ আশরাফুল ইসলাম, সদর উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নের সরকারপাড়া একটি ২৫ লক্ষ টাকা ব্যয়ের ব্রীজ উদ্বোধন হওয়ার আগের ভেঙ্গে যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন এর আওতাধীন ব্রীজটি নির্মান করা হয়। গত দুই(২) মাস আগে ব্রীজটির কাজ শেষ হয়। গত ০৬/১১/২৪ইং তারিখে ব্রীজ নির্মানে যে খাল গর্ত তৈরি হয়ে ছিলো সেই খাল গর্ত গুলো ভরাট করতে মাটি ফেলা হয় মাটির চাপে নির্মাণাধীন ব্রীজটির ভীবের ঢালাই ব্রীজ থেকে আলাদা হয়ে যায়। এতে এলাকায় ৬/৭টি গ্রামের মানুষের চরম দুর্ভোগের শিকার হয়।তারা অভিযোগ করে কোন মাপ ঝোক বা ইঞ্জিনিয়ার কার্যক্রম ছাড়াই ও নিম্নমানের নির্মান সামগ্রীর দ্বার এই ব্রীজটি নির্মান করার…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই চাঁপাইনবাবগঞ্জে অনেকটা নিষ্ক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সুযোগে মাদক বিক্রেতারা বাণিজ্য চালিয়ে যাচ্ছে দেদারসে। অনেকটা খোলামেলাভাবেই বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই বেড়েছে মাদকের বিস্তার। জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে মাদক কারবারিরা। হেরোইন পাচারের অন্যতম রুট চাঁপাইনবাবগঞ্জ। প্রতিবেশী দেশ থেকে অবাধে ঢুকছে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নদীপথে বড় বড় চালান আনার পর ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। এভাবে মাদকের রমরমা কারবার চললেও, ঝিমিয়ে পড়েছে মাদকবিরোধী অভিযান। আর এর প্রভাব পড়েছে মাদক জব্দ ও মামলায়। কমছে আসামি গ্রেপ্তারের সংখ্যা।…