Author: admin

প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া মানবিক ও সামাজিক সংগঠন “সন্ধি-স্বেচ্ছায় রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ” এর ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ট বর্ষে পদার্পণ উপলক্ষে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। শনিবার (২রা নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ধরমন্ডল উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মো: রবিউল ইসলাম মোল্লা এর সভাপতিত্বে আমন্ত্রিত মেহমানগনের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল কাদের সাহেব-অফিসার ইনচার্জ, নাসির নগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া। জানব এ কে এম আশরাফুল হক (প্রধান উপদেষ্টা উক্ত সংগঠন সন্ধি) জনাব কাজী জামিল আহম্মদ সাহেব (মেনেজার সোসিয়াল ইসলামী ব্যাংক) ডা: আব্দুল মমিন (এমবিবিএস, উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল) জনাব শফিকুল ইসলাম (চেয়ারম্যান, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ) জনাব আলী…

Read More

ইন্দ্রজিৎ,এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের রোবটিকস সেমিনার ও চকারবোট প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইইই ডিপার্টমেন্টের আয়োজনে ২রা নভেম্বর ( শনিবার) বেলা ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছয়টি ভাগ হয়ে শিক্ষার্থীদের মধ্যে চকারবোট প্রতিযোগিতা হয় । চকারবোট প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রো ভিসি এটিএম জহির উদ্দিন, বিশেষ‌ অতিথি ছিলেন ইইই ডিপার্টমেন্ট প্রধান সোহেল রানা সহ বিভাগের সকল শিক্ষক‌ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। চকারবোট প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে জিহাদ মোল্লা বলেন, রোবটিকস প্রতিযোগিতার মাধ্যমে আমরাদের নতুন দিক উন্মোচন হয়েছে। আমরা নিজেদের প্রাতিষ্ঠানিক দক্ষতা কাজে…

Read More

লাইফস্টাইল ডেক্স পারিবারিক সম্পর্ক স্থাপনের মূল ভিত্তি হিসেবে আমাদের সমাজের সবচেয়ে প্রচলিত, গ্রহণযোগ্য ও স্বীকৃত মাধ্যম হলো ‘বিয়ে’। দায়িত্ব ও কর্তব্য পালনের সর্বোচ্চ প্রস্তুতিকে বিয়ের অন্যতম প্রধান ধাপ বলা চলে। বৈবাহিক সম্পর্ক স্থাপন করার জন্য মানসিক প্রস্তুতি, ক্যারিয়ার প্ল্যান এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সবশেষে যখন নারী বা পুরুষ বিশেষ করে নারীদের বয়স ২৫ পেরিয়ে যায় কিংবা ছুঁই ছুঁই তখনই শুনতে হয়, বয়স তো হলো! বিয়ে কেন করছ না! এই বয়সে বিয়ে না হলে ভালো জীবনসঙ্গী মিলবে তো! আরও নানান কথা। বিয়ে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হলেও এটিই একমাত্র মাধ্যম নয়। যখন সবকিছুর ঊর্ধ্বে বিয়েকে স্থান দেওয়া হয় সমস্যা শুরু…

Read More

অনলাইন ডেস্ক শিক্ষক ছাত্রদের বলছে, আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াবো। সবাই উপস্থিত থাকবে কিন্তু। এসময় দিলদার বলে ওঠলো, স্যার, আমি থাকতে পারবো না! শিক্ষক বললেন, কেন? দিলদার বলে, স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন। অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে। দিলদারকে একটি গাধা হঠাৎ করে লাথি দিয়ে ছুটে পালাল। দিলদারও সঙ্গে সঙ্গে গাধাটাকে ধরতে পেছন-পেছন ছুটল! একটু দূরে গিয়েই একটা জেব্রাকে দেখতে পেয়ে সে পেয়ে সেটাকে ধরে ফেলল। এবার ওই জেব্রাকে বেদম মার দিতে দিতে বলল, শালা! ট্র্যাকস্যুট পরে আমাকে ধোঁকা দিবি? আমাকে কি তোর মতো গাধা পাইছোস। দিলদারের অভ্যাস সোফায় শুয়ে থাকা। তার মা বিষয়টি সহ্য…

Read More

অনলাইন ডেস্ক লেবাননে ইসরাইলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) বিকালে বৈরুতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি লেবাননে কর্মরত মোহাম্মদ নিজাম উদ্দিন নামে আমাদের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মারা গেছেন। উনার বয়স ৩১ বছর। শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। রাষ্ট্রদূত আরও বলেন, মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা…

Read More

টেকনাফ প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে ৯জন কৃষক অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে । তাদের ৭ জন স্থানীয় দুই জন রোহিঙ্গা বলে জানা গেছে। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে কৃষকদের অপহরণ করা হয়। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টারদিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় আবুল হাশেম। অপহৃতরা হলেন- নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম,আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, স্থানীয় ৭…

Read More

ঝালকাঠি প্রতিনিধঃ একজন সাবরেজিস্ট্রার দিয়ে চলছে ঝালকাঠির চার উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম। এতে জমির ক্রেতা-বিক্রেতারা পড়েছেন ভোগান্তিতে। দীর্ঘদিন ধরে এমন সমস্যায় পড়ে আছে ঝালকাঠিবাসী। ফলে জরুরি প্রয়োজনে জমি বেচাকেনা ও কাগজপত্র উত্তোলন করতে পারছেন না সেবাগ্রহীতারা। এতে রাজস্বও হারাচ্ছে সরকার। এ ভোগান্তি থেকে দ্রুত পরিত্রাণের দাবি জানিয়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। জেলা রেজিস্ট্রার অফিসের তথ্য অনুযায়ী, ঝালকাঠি সদর, নলছিটি, এবং কাঁঠালিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রার পদ বেশ কয়েক মাস ধরে শূন্য। শুধুমাত্র রাজাপুর উপজেলায় একজন সাব-রেজিস্ট্রার রয়েছেন, যিনি সপ্তাহে ঝালকাঠি সদরে দুই দিন এবং অন্য উপজেলায় এক দিন অফিস করছেন। তিনি যেদিন যেখানে অফিস করেন, সেদিন ওই উপজেলায় জমির দলিল রেজিস্ট্রি…

Read More

নোয়াখালী প্রতিনিধিগণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই। নূর বলেন, আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করিনা। আমরা সকলকে…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ ” সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ও  সমবায় বিভাগ আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার রেলী ও আলোচনা সভা অনিষ্ঠিত হয়েছে । সকাল ১০ টায় একটি রেলী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ । 

Read More

জাহেদুল আলম তন্ময়,রাবি প্রতিনিধি: ফুলকুঁড়ি আসর রংধনু (রাজশাহী বিশ্ববিদ্যালয়) শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উৎসব। শনিবার (২ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং অনুষদের গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় শিশু-কিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর আয়োজন করে ফুলকুড়ি আসর রংধনু শাখা। ফুলকুঁড়ি আসর রংধনু শাখার উপদেষ্টা সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে, শাখা পরিচালক আবুসিনা ইসলামের ব্যবস্থাপনায় ও সোহায়েল আহমেদ স্বাক্ষরের উপস্থাপনায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে…

Read More