- প্রিয়াঙ্কার ছবি দিয়ে ছড়িয়েছে ‘বিতর্কিত’ মন্তব্য
- সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
- ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে তাজমিনকে হত্যা করা হয়: পুলিশ
- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জরুরি সিদ্ধান্ত
- দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো তাজমিন
- মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
- গণঅভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউনে জড়িত মির্জা কামালের পদোন্নতি
- চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল
- পাথরঘাটায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
Author: admin
আমতলী (বরগুনা) সংবাদদাতা ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে বরগুনার আমতলীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ আযাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) মোঃ তারেক হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ঈসা। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, পদ্মা সমবায় সমিতির…
এস এম মিজানুর রহমান তাহিরপুর (সুনামগঞ্জ) সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়। ৫৩তম জাতীয় সমবায় দিবস আজ। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে আজ দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ (শনিবার) সকাল ১০টায় সমবায় অধিদপ্তর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল রে্্যলী,পতাকা উত্তোলন, ও আলোচনা সভা। তাহিরপুর সমবায় অফিসার আশীষ আচার্য্যের সভাপতিত্বে,উপজেলা সমবায় পরিদর্শক রাশেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী…
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের আবু ছায়েদ মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ (৭০) ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে এবং তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। নিহতের শালা নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভগ্নিপতি আবু ছায়েদের সাথে দীর্ঘ দিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে তার ভাতিজাদের সাথে বিরোধ চলছিল। আজ দুপুরের তিনি তার বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে…
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেরির চর মুক্তারিয়া, নিঝুম দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। তার অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পতাকা ও সমবায় অধিদপ্তরের পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে মধুপুর উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসুচি পালন করা হয়। ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, সফল উদ্যোক্তা মো. জয়নাল আবেদিন বাবলু, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার…
টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে অটোরিকশা যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ হতে৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শনিবার (২ নভেম্বর) দুপুর টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর হ্নীলা বিওপি’র বিআরএম-১২ হতে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল আলীখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালায়। এসময় একটি সন্দেহজনক অটো রিক্সা অস্থায়ী চেকপোস্টের দিকে আসলে থামানোর সংকেত দেয়া হয়। সংকেত পেয়ে অটো রিক্সায় থাকা একজন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’। বিশেষভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। শনিবার (২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ফুলি কমিউনিটি সেন্টারে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার মেসার্স আমেলা ট্রেডার্স- এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় এমজিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মোঃ মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসডি) সুদীপ্ত রায়, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) জিয়ারুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা চাকুরী জাতীয়করনের একদফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে টাঙ্গাইল জেলার সকল উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা। সারা দেশের ন্যায় গত ২০ অক্টোবর থেকে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখা একদফা দাবিতে এ কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে। এতে বেকায়দায় পড়েছে সেবা নিতে আসা শত শত সেবা গ্রহীতা। সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সেবা নিতে আসা আরিফুর রহমান জানান, আমি জমি ক্রয় করে তা রেজিস্ট্রি করে নামজারি করার জন্য সার্টিফাই কপি উঠাতে দিয়ে এক সপ্তাহ ধরে ঘুরতেছি কিন্তু কর্মবিরতি কারনে উঠাতে পাচ্ছিনা। আরেক সেবা গ্রহীতা দেলোয়ার হোসেন বলেন, আমি ব্যাংক মর্গেজ দলিল করছি কিন্তু সার্টিফাই কপি উঠাতে…
জাবি প্রতিনিধি ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে ‘বার্তা২৪’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান কে সভাপতি ও ‘দৈনিক জনকণ্ঠ’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে৷ শনিবার (২ নভেম্বর) ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ কমিটিতে স্থান প্রাপ্ত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে জোবায়ের আহমেদ (ডিবিসি টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বায়েজিদ হাসান রাকিব (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক পদে রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ পদে মাহ্ আলম (ডেইলী অবজারভার), দপ্তর…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ,উপজেলা সমবায় অফিসের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার (সম্প্রসারন) আক্তারুজ্জামান মিয়া,কালীগঞ্জ থানার পরিদর্শক সমিরন, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা জবা খাতুন।সমবায় দিবসে আরো বক্তব্য রাখেন সমবায়ী বাবু প্রভাত কুমার ব্যানার্জী, হেলাল উদ্দিন, মিনা ভট্টাচার্য্য,পিকুল হোসেন প্রমুখ। এবারের জাতীয় সমবায় দিবসে সর্বোচ্চ সমবায় উন্নয়নে…