Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর মির্জাবাড়ী ইউনিয়নে বানিয়াচড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে ভাতিজা খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বাদীর বাড়ী-ঘরে লুটপাট ও ভাংচুর। স্থানীয়রা জানায়, গেল বছর ২৭ অক্টোবর হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে এবার ২৫ অক্টোবর শুক্রবার সকালে নিহত মেহেদী পরিবারের সদস্যদের পুনরায় ভয়ভীতি দেখানোসহ বাড়ি-ঘরে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। নিহতের বাবা আজিজুল হকের স্ত্রী মোসা. মাসুদা (৩৬) বাদী হয়ে ঘটনার সময় প্রথমে থানায় তারপরে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলাও দায়ের করেন। মামলার বিবাদী, বাদী মাসুদার দেবর মছলিম (৩১) ও দেববের স্ত্রী তাসলিমা (২৮) এই ২ জনকে মামলায় আসামি করা হয়েছে। …

Read More

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর (সোমবার) বাদে আছর হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে জামায়তের কর্মী সমর্থকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বিএস সি শিক্ষক মাস্টার ফরিদুল আলমের পরিচালনায় মাওঃ নাসির উদ্দীনের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে উক্ত আলোচনা শুরু হয়। হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ গিয়াসউদ্দিন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ওলামা মশায়েখের সভাপতি মাওঃ আব্দুস সোবহান। উদ্ভোধনী বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ মুহাম্মদ ইব্রাহিম…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাদপিঠে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ এজাবুল হক .বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলন এর ভয়ে গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যবধি কলেজে অনুপস্থিত থাকার বিষয়টি কলেজ প্রাঙ্গণে লাইভ এর মাধ্যমে জানানো হয়েছে। এই লাইভে বলা হয়েছে, অধ্যক্ষ মোঃ এজাবুল হক আড়াই মাসের অধিক সময় থেকে কলেজে অনুপস্থিত থাকায় অফিস-আদালতের চিঠিপত্র, ছাত্রছাত্রীদের প্রত্যয়নসহ বিভিন্ন কাগজ-পত্র, শিক্ষকদের বিভিন্ন কাগজ-পত্র স্বাক্ষরকারী ব্যক্তি হওয়ায় এবং এ বিষয়ে কাউকে লিখিত দায়িত্ব না দেয়ায় কলেজের সকল প্রকার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর সাথে যোগ-সাজস করে অধ্যক্ষ…

Read More

মোঃ সাইফুল্লাহ, ইবি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম. শরফরাজ নওয়াজ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি পদ থেকে অধ্যাপক ড. দেবাশীষ শর্মা-কে ২৮ অক্টোবর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. শরফরাজ নওয়াজ নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন সভাপতির দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে তাঁর দায়িত্বকালীন নিষ্ঠা ও আন্তরিকতার…

Read More

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিরসন ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ন্যায্যমূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের স্টল উদ্বোধন করা হয়। এ স্টলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ন্যায্যমূল্যে কাঁচাবাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা হচ্ছে। বিক্ষোভ মিছিলে মোরশেদ জিতু, তৌহিদুর রহমান, এ্যাডভোকেট সাব্বির আহমেদ, রবিউল ইসলাম, আয়ন খান, রুহান শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা প্রতিনিধি মাসুম আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান, শ্রীবরদী…

Read More

(বগুড়া) প্রতিনিধি :  বগুড়ায় আজ সোমবার দুপুরে টিটু মিলনায়তনে তানযিমুল উম্মাহ হিফয মাদরাসা বগুড়া শাখার বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠান বগুড়া শাখা পরিচালক নাজমুল হাসান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। প্রধান মেহমান ছিলেন তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী লেখক গবেষক অধ্যক্ষ মাও: আব্দুল আজিজ, ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাও: আলমগীর হুসাইন, অধ্যক্ষ মাও: হাফিজুর রহমান, ইসলামী হাসপাতালের পরিচালক আব্দুস সালাম তুহিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কুরআন শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি অর্জন করতে পারি। কুরআন হিফয করার মাধ্যমে কুরআনের পাখি…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : জলবায়ু সহিষ্ণু এবং কার্যকারী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ২৫ কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার দিনব্যাপী সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের কোলা ইউনিয়নের ২৫ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন। ভেজা শুকনা (অডউ) পদ্ধতিতে কৃষকরা কিভাবে ধান চাষাবাদ করবেন সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেন, কালীগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার এমদাদুল হাসান, জীবননগর কৃষি অফিসের সহকারি কৃষি সম্প্রসারণ…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের কামারপট্রিতে রোববার (২৭ অক্টোবর) ঝালকাঠি শহরের কামার পট্টি সড়কের পাশে নির্মানাধীন একটি বহুতল ভবনের কাজ বন্ধ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। বিষয়টি গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওসার হোসেন।পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭’ সংশোধন আইন অনুযায়ী ভবন নির্মাণ কাজ পরিচালনার সময় নির্মাণ স্থলে যথাযথ অস্থায়ী বেষ্টনী স্থাপনসহ নির্মাণাধীন ভবন এবং সব ধরনের নির্মাণ সামগ্রী (মাটি, বালি, রড, সিমেন্ট, ইত্যাদি) ঢেকে রাখতে হবে। সরেজমিনে দেখা যায়, “কামার পট্টি সড়কের পাশে ৫.৭৫ শতাংশজমির উপর ৫তলা বিশিষ্ট্য একটি বহুতল ভবন নির্মান করছেন প্রবাসী মেহেদী হাসান হাওলাদার। ভবন মালিক প্রবাসে থাকায় তার বাবা ইউনুস হাওলাদার…

Read More

কয়রা খুলনা প্রতিনিধি : ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় স্থানীয় নেতৃত্বে অভিযোজন কর্মপরিকল্পনা উপস্থাপনা ও দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশ বলি (SOD) এর উপর ওরিয়েন্টশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা পরিষদের হল রুম (২৮ অক্টোবর) সোমবার সকাল ১১ ঘটিকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুন আর রশিদ,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম হাসান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমডি আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপনকুমার, ও যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম সহ কয়রা উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ জাহিদুল হাসান সিনিয়ার প্রকল্প কর্মকর্তা ।…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি ছাটকালপানি মাঝিপাড়া গ্রামের শ্রী মোসারু বর্মনের ছেলে ও বোনারপাড়া মাছ আরোদের এর মাছ ব্যাবসায়ী শ্রীধাম নামে এক মাছ ব্যবসায়ীকে মিলন মিয়া, এরশাদ মিয়া, রফিকুল ইসলাম ও আবুল কালাম, লিটন মিয়া কর্তৃক পিটিয়ে হত্যা করার প্রতিবাদে হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী। অত্র এলাকাবাসীর উদ্যোগে গত রবিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বোনারপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রীধাম হত্যাকারীদের বিচারের দাবী ওফাঁসির দাবি জানিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বোনারপাড়া ইউনিয়ন সাধারণ…

Read More