Author: admin

ঝিনাইদহ প্রতিনিধি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে বিনামূল্যে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে গবাদিপশু বিতরণ কর্মসূচি গ্রহণ করে। এ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট এন্ড ডেভলপমেন্ট (এ্যাড) এর সহযোগিতায় ঝিনাইদহে রাউতাইলের নগরবাথান এলাকায় এ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল ২৭শে অক্টোবরে গবাদিপশু বিতরণ করেন তারা। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের ও এ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট এন্ড ডেভলপমেন্ট (এ্যাড) এর কর্মকর্তাবৃন্দ। উপকারভোগীরা জানান, বিনামূল্যে গবাদিপশু পেয়ে আমরা আনন্দিত। পশুপালনের মাধ্যমে নিজেদের আত্ম কর্মসংস্থান ও পারিবারিক অর্থ কষ্ট কিছুটা লাঘব হবে।

Read More

জাবি প্রতিনিধি ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজিতে (এনআইবি) মহাপরিচালক নিয়োগে জটিলতা ও বাংলাদেশে জীবপ্রযুক্তি ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘বায়োটেক মুভমেন্ট ২০২৪’ শীর্ষক দেশব্যাপী বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে এ মানববন্ধনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকি বলেন, ১৯৯৫ সালে বায়োটেকনোলজি সেক্টরটি বাংলাদেশের শুরু হলেও এখনো পর্যন্ত যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। ১৯৯৯ সালে উচ্চতর গবেষণার জন্য ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি প্রতিষ্ঠিত…

Read More

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কচুয়ায় পাড় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ বিকাল ৪ ঘটিকায় উক্ত খেলা শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি: আলহাজ্ব আব্দুল করিম প্রধান, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পাটগ্রাম উপজেলা শাখা। বিশেষ অতিথি: আলহাজ্ব সপিকার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পাটগ্রাম উপজেলা শাখা। আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পাটগ্রাম উপজেলা শাখা। মোঃ রফিকুল ইসলাম জিএস, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পাটগ্রাম উপজেলা শাখা। অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, সদস্য, আহবায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পাটগ্রাম উপজেলা শাখা। আমন্ত্রিত অতিথি: আলহাজ্ব মোখলেছুর রহমান, সাবেক চেয়ারম্যান ৩নং জগতবেড়…

Read More

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন হোটেল মালিক,ব্যাবসায়ী,বাজার কমিটির সদস্যদের নিয়ে সোমবার (২৮ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃআবু তালেব,জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী,বনিক সমিতির সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক ইফতেখার, শিবদীঘি বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান বাকী, সম্পাদক বকুল মজুমদার, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, শফিকুল ইসলাম, হোটেল মালিক নিমাই চন্দ্র প্রমুখ।

Read More

ঢাবি প্রতিনিধি মো. সিফাতুল্লাহ তাসনীম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক স্টাডিজ: ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ২০২৫ নং রুমে দুপুর দেড়টায় এ অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব (ডিআইএসসিসি) এই সিম্পোজিয়ামের আয়োজন করে। ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর এতে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করেন। ইসলামিক স্টাডিজ সাবজেক্টের বিভিন্ন শাখা-উপশাখা এবং এই সাবজেক্ট থেকে ভবিষ্যতে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে তিনি আলোকপাত করেন। একই সময়ে, গবেষণায় মনযোগের ব্যাপারে তিনি উপস্থিত শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন। সিম্পোজিয়ামে ইসলামিক স্টাডিজ…

Read More

মোঃ সাইফুল্লাহ,ইবি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রকাশ্যে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি ও সেক্রেটারি। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাস মিলনায়তনে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে এই আয়োজন সংগঠনটির নেতৃবৃন্দ প্রথম প্রকাশ্যে আসে। সভাপতি আবু মুসা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সেক্রেটারি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা এবং সঞ্চালনা ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মো. মাহমুদুল হাসান। সভার শেষে ২৮ শে অক্টোবর আওয়ামী লীগের হামলায় নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করে দোয়া করা হয়। এতে…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটার উপজেলার বোনারপাড়া খাদ্য গুদাম থেকে ১ শ ১০ মেট্রিকটন ধান ও চাল চুরি প্রমানিত হওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চাকুরীচ্যুত করে ৫২ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন খাদ্য বিভাগ।খাদ্য বিভাগের মহা পরিচালকের এক চিঠিতে এই আদেশ কার্য্যকর করতে বলা হয়েছে। গাইবান্ধা জেলা খাদ্য জানায় ,২০১৮ সালের ৮ আগষ্ঠ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ছিলেন জিয়াউর রহমান। তিনি বোনারপাড়া খাদ্য গুদাম থেকে ৭৬ মেট্রিকটন চাল ও ২৪ মেট্রিকটন ধান চুরি করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন । এঘটনা জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগ থেকে গোডাউন সিলগালা করা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে অবসরে পাঠিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জাহাঙ্গীর আলম এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। গত ২০…

Read More

নিজস্ব প্রতিবেদক জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ সাজাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে। কারণ আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছেন। ওই দোসরদের রেখে দেশ এগোতে পারে না। ওরা ষড়যন্ত্র করছে। তবে জামায়াত ও বিএনপি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আর আওয়ামী লীগ আসতে পারবে না। বিএনপির এই নেতা বলেন, দেশের স্বার্থে দুই দলকে একসঙ্গে কাজ করতে হবে। জামায়াত ও বিএনপি মিলে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, এখন থেকে ব্যাংকে গিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না, অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। আয়কর নিয়ে দুটি বিষয় উল্লেখ প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই…

Read More