Author: admin

জাহেদুল আলম তন্ময়, রুয়েট ও রাবি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রুয়েট) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড.আব্দুর রাজ্জাক।তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩–এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাককে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। নিয়োগের ক্ষেত্রে বেশ…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায়, এস কে খোদা তোতনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। দলীয় আদেশে বলা হয়েছে, এই বহিষ্কার অবিলম্বে কার্যকর হবে। এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র…

Read More

একে আজাদ রানিশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার(২৫ অক্টোবর) বাদ জুম্মা সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশের পিতা মরহুম সিরাজুল ইসলামের মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর দুপুরে আনোয়ার হোসেন আকাশের পিতা মরহুম সিরাজুল ইসলাম(৯৭)নেকমরদ বাজার এলাকার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মদ হোসেন বিপ্লব,বিএনপি`র সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আইয়ুব আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,সিনিয়র সাংবাদিক নুরুল হক, আনিসুর রহমান বাকী,সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, আশরাফুল আলম,জিয়াউর রহমান প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেত্রীবৃন্দ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন

Read More

সুনামগঞ্জ (ছাতক) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা আমীর তোফায়েল আহমদ খাঁন বলেছেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর সৈরাচার শেখ হাসিনার নির্দেশে হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের জনসভা থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পরই উত্তর গেইটে জামায়াতের জনসভায় আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠার তান্ডব শুরু করে। শেখ হাসিনার উত্তেজনা পুর্ন বক্তব্যের কারনে সন্ত্রাসীরা রক্তের হুলি খেলায় মেতে উঠেছিল। সেদিনের সেই ঘটনায় জাতি যে পথহারা হয়েছিল ৫ আগষ্ট অভ্যুত্থান এর মধ্য দিয়ে জাতি কলংক মুক্ত হয়েছে, সঠিক পথের দিশা পেয়েছে। শেখ হাসিনা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা হারালে ২ লক্ষ লোক মারা যাবে। কেন বলেছিল তারা জানে যে অপরাধ…

Read More

মোঃ সোহাগ আলী,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ফ্রি মেডিকেল ক্যাম্প, যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে ভোর ৬ টায় শহরের থানা রোডস্থ বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সেখানে প্রায় ২০০ জন রোগীকে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়। এরপর বিকেল ৩ টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক সুজা…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নথুল্লাবাদ ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা সংবাদ সম্মেলন করে। রবিবার বিকালে স্থানীয় চাকলার বাজার এলাকায় সংবাদ সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোয়াইব ইসলাম হৃদয় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন বিএনপির যুব ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: মাহাবুবুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জসিম মাঝি। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম লিমন এর নেতৃত্বে গত ৫ আগষ্টের পরে ইউনিয়নে ব্যপক চাঁদাবাজি…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি দেশের সর্ববৃহৎ ও প্রাচীন ইসলামি শিক্ষাকেন্দ্র দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার তত্ত্বাবধানে ‘রাবেতাতুল মাদারিসিদ দিনিয়্যাহ আল মারকাজিয়্যাহ’ নামে একটি নতুন কওমি মাদ্রাসা বোর্ড গঠন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কওমি মাদ্রাসার প্রতিনিধিদের এক সম্মেলন থেকে নতুন এই বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞাপন সম্মেলনে বোর্ড গঠনের বিষয়ে কওমি মাদ্রাসাগুলোর প্রতিনিধিদের পক্ষ থেকে ব্যাপক অনুরোধ আসে। বিশেষ করে চলতি বছরের ২২ জানুয়ারী হাটহাজারী মাদ্রাসার দারুল হাদিস মিলনায়তনে অনুষ্ঠিত কওমি মাদ্রাসার প্রতিনিধি সম্মেলনে জোরালোভাবে ‘রাবেতাতুল মাদারিসিদ দিনিয়্যাহ আল মারকাজিয়্যাহ’ নামে বোর্ড গঠনের বিষয়ে পরামর্শ আসে। এরই আলোকে হাটহাজারীর উলামায়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ কেউ আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল বলে দাবি করেন। কিন্তু তাদের ঐতিহ্য হলো দেশে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা, হত্যা, সন্ত্রাস-নৈরাজ্য এবং ভোট চুরি। তারা ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। তাই তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘অভ্যুত্থানে শহীদ পরিবারের গর্বিত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে’ এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এ সভার আয়োজন করে। সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনতার দাবি। গুলি করে ছাত্র মারার পর আওয়ামী লীগ আবার এ…

Read More

মারুফ আহম্মেদ, খুবি প্রতিনিধি; সাধারণ শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য অংশীজনের উপস্থিততে বিকাল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রায় ৩৭টি দাবি তুলে ধরেন ‘দাবি উত্থাপন মঞ্চে’। খুলনা বিশ্ববিদ্যালয়ই প্রথম এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করছে।এই মঞ্চে শিক্ষার্থী ও শিক্ষকগণ তাদের আলোচনা তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা রেখে প্রথমে এক মিনিট নিরবতা পালন করা হয়।এরপর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষক হাসান মাহমুদ সাকী বলেন, ‘আমি মনেকরি ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত অন্তর্ভুক্তি মূলক। যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে। শিক্ষার্থী তাদের সমস্যা তুলে ধরবে শিক্ষকের কাছে’। এম সি জে ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি নিষেধ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার ঘটনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দকৃত বালু মহল সহ বালু উত্তোলন কারি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ড্রেজার মেশিন প্রকাশ্যে নিলামে ১ লক্ষ্য ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট । ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের সীমান্তবর্তী শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি মাছের ঘেরে। শুইলপুর গ্রাম সহ আশেপাশ এলাকার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তবর্তী পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি বাঁধের পাশে ঘেরের জমি হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি , মাটি উত্তোলন…

Read More