- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুরে শিক্ষক দম্পতিসহ দুই দম্পতির চার যমজ মেয়ে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর )এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কুমুদিনী সরকারি কলেজ ও হলিক্রস কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে তারা জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সখীপুর পৌর এলাকার আল আমিন মিয়া ও আফিয়া আক্তার দম্পতির সন্তান সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা সরকারি কুমুদিনী সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে। তারা পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষাতেও জিপিএ ৫ পেয়েছিল। বাবা আল আমিন বড়চওনা কুতুবপুর কলেজের সহকারী অধ্যাপক এবং মা আফিয়া আক্তার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শাহানা ও আফসানার…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলায় কুমারখালি মরানদীতে(মরগাঙ্গী) দেয়া বাঁধ কাটার ঘটনায় জেলেদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধভাবে দখল করে রাখা মরানদী জেলেদের মাছ ধরার জন্য ফের উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জেলে জনগোষ্ঠী ও সাধারণ নাগরিকরা।আজ বুধবার ১৬ অক্টোবর সকাল দশটায় উপজেলার কুমারখালি এলাকায় এ মানববন্ধন আয়োজন করা হয়।এসময় বক্তারা অভিযোগ করেন এই নদীর এই শাখাটিকে আদালতের রায়ের নামে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে দীর্ঘদিন যাবত।একটি দখলদার চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে নদীতে বাধ দিয়ে মাছ চাষ করে এসেছে।এর ফলে এলাকার খালগুলোর পানি প্রবাহ বন্ধ হয়ে কৃষি,মৎস চাষ বন্ধ হয়ে যাওয়া সহ দৈনন্দিন কাজের ব্যবহৃত পানিও পাওয়া…
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন নারী পুরুষ ও শিশুসহ তিন দালাল চক্রের সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাত ১ টায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিকদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার বাসিন্দার নুনা বেগমের বসত বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে নারী ও পুরুষ…
নিজস্ব প্রতিবেদক আওয়ামীপন্থি বিচারকপতিদের দুপুর ২টার মধ্যে অপসারণ করতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১৬ অক্টোবর) আওয়ামীপন্থি বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করে এ কথা বলেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের দোসর বিচারপতিদের অপসারণ না করা পর্যন্ত হাইকোর্ট না ছাড়ার ঘোষণাও দেন কেন্দ্রীয় এই সমন্বয়ক। এর আগে আওয়ামীপন্থি বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কর্মসূচির ডাক দেন তারা। পোস্টে তারা লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট…
Exif_JPEG_420 মানিক হোসেন, ইবি: কোটা বিরোধী আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার এবং বিচারের দীর্ঘসুত্রীতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে তারা এ মানববন্ধন করে। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মানববন্ধন করেন। এসময় তারা ‘বিচারপতিদের প্রহসন মানিনা মানবোনা’, ‘দালাল বিচারপতিদের অপসারণ করতে হবে’, ‘ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘আওয়ামীলীগের দালালেরা হুশিয়ার সাবধান’সহ বিভিন্ন শ্লোগান দেয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদতুল্লাহ শেখ বলেন, জুলাই বিপ্লবে ছাত্রলীগ-আওয়ামীলীগ সর্বত্র নৈরাজ্য চালিয়েছে। তারা…
এস এম মিজানুর রহমান তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন, এএসআই মো: নুরুন্নবী মোড়ল ও এএসআই নজরুল ইসলাম অভিযান পরিচালনা করে ১৮ বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার চালবন গ্রামের সাব্বির মিয়া (১৯) ও শান্তিগঞ্জ থানার ইসলামপুর গ্রামের হেলাল মিয়া (২০)। গতকাল বুধবার (১৫ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৯টার দিকে সদর থানাধীন পৌরসভাস্ত মইনুল হক মার্কেটের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ১৮ বোতল Royel Green নামক বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদক…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে যুব গণর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও খাদ্য দিবসে ছয়টি দাবিতে উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণায়ের উপদেষ্টার কাছে বাংলাদেশ যুব ছায়া সংসদ ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারে পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে যুব গণর্যালীর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহিন আলম। অনুষ্ঠানের সভাপত্বি করেন উপজেলা কৃষি অফিসার মো: মাহবুব আলম রনি।যুব-গণর্যালী উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা…
(বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাব্বির হোসেনের মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১ টায় জেলার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলীহাটা মধ্যপাড়া এলাকায় কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে দাফনের ২ মাস পর তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। নিহত সাব্বির হোসেন (১৪) গাবতলী উপজেলার তেলিহাটা মধ্যপাড়া এলাকায় শাহিন আলমের ছেলে। সে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। উল্লেখ্য যে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় লোকজনের সাথে আনন্দ মিছিলে অংশ নেয় সাব্বির। মিছিল শেষে বাড়ি ফেরার পথে সোনাতলা উপজেলার শিহিপুর এলাকায় পৌঁছালে তাকে ছুরিকাঘাত করে…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন জেলা ঠিকাদার সমিতি ও সাধারণ ঠিকাদাররা। পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। গত মঙ্গলবার জেলা ঠিকাদার সমিতির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। দাবি ৪টি হচ্ছে- ১. সরকারের কাজের গুণগত মান ঠিক রাখার জন্য সকল টেন্ডার লটারির মাধ্যমে করতে হবে; ২. ওটিএম ১০ শতাংশ বার টেন্ডার বন্ধ করতে হবে; ৩. বর্ধিত আয়কর বাতিল করে পূর্বের ন্যায় ৪ শতাংশ করতে হবে এবং ৪. ১০ লাখ টাকার উপর কোনো প্যাকেজ করে টেন্ডার দেওয়া যাবে না। জেলা ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা ঠিকাদার সমিতির সাবেক…
কয়রা উপজেলা প্রতিনিধি: ফরহাদ,, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র্যাব ৬ ও র্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ অক্টোবর) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।