Author: admin

আন্তর্জাতিক ডেস্ক গাজায় ইসরাইলি আগ্রাসনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। ইসরাইলের আত্মরক্ষার ‘অজুহাতে’ তারা শুরু থেকেই গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে সবরকম সহায়তা দিয়ে এসেছে। তবে হঠাৎ গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভোল পাল্টানোর ইঙ্গিত পাওয়া গেছে। তুর্কি সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ জানিয়েছে, গত ১৩ অক্টোবর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত বরাবর একটি চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলকে গাজায় তাদের নীতিতে পরিবর্তন আনতে বলেছেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যেসব দেশকে তারা সামরিক সহায়তা প্রদান করে, তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের মানবিক কার্যক্রমে বাধা দিতে পারবে না। তবে ইসরাইল গাজায় অভিযানের শুরু থেকেই জরুরী ত্রাণ সরবরাহকারী ট্রাকগুলোকে বাধা দিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লোকচক্ষুর আড়ালে চলে যান সাবেক এই মেয়র। এর মধ্যে বিভিন্ন সময় তার গ্রেপ্তার ও দেশ ছাড়ার গুজব ছড়িয়ে পড়ে। এর মধ্যেই আজ সাবেক এ মেয়রের গ্রেপ্তারের খবর এলো। আওয়ামী সরকারের পতনের পর গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে…

Read More

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ এ-র পক্ষ থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে সরাসরি চলার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। ১৫/১০/২০২৪ ইং রোজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রাকিব হায়দারে নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে সাবেক প্রধানমন্ত্রীর ১৩ বছর আগের প্রতিশ্রুতিতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় গত বছর ২০২৩ এর শুরু থেকে আন্দোলন সংগ্রাম শুরু হয়। গতবছরের ২৮ শে মে লালমনিরহাট জেলা সমিতি (ঢাকা) সহ চার উপজেলার জনগণ রেলমন্ত্রী বরাবর দাবি সম্মিলিত স্মারকলিপি লালমনিরহাট রেল বিভাগীয় ব্যবস্থাপকের মাধ্যমে প্রদান…

Read More

হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং সোসাইটি (হাবিপ্রবি) কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে চারদিন ব্যাপী নানা সায়েন্টিফিক ইভেন্ট ও প্রোগ্রাম ৷ বুধবার ( ১৬ই অক্টোবর) চারদিন ব্যাপী প্রোগ্রামের প্রথম দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজিত হয় ৷ শোভাযাত্রাটি প্রসাশনিক ভবন থেকে শুরু হয়ে ঢাকা দিনাজপুর মহাসড়কে অবস্থান করে ৷ উক্ত শোভাযাত্রা ও চারদিন ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন আর্থিক ও প্রসাশনিক দায়িত্ব প্রাপ্ত ড.হাসান ফুয়াদ এল তাজ ৷ এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর ড.মো: শামসুজ্জোহা ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড.মোঃ মফিজুল ইসলাম ও ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং…

Read More

বিকাশ বিশ্বাস শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে টমটম চালককে নির্মমভাবে খুনের সাথে জড়িত এক ব্যক্তিকে২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম তিতপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩০) বলে জানান পুলিশ। প্রাথমিকভাবে সে পুলিশের নিকট স্বীকার করে টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে সে ও তার সাথে আরও চারজন মিলে উপজেলার মুসলিমবাগ গাং পাড় এলাকার মৃত আনসার মিয়ার ছেলে আবুল খায়ের (৩০) কে চা বাগানের ভেতর নিয়ে খুন করেন। এ ঘটনায় তাকে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে বলেও জানান পুলিশ। উল্লেখ্য টমটম চালক আবুল খায়েরকে গত সোমবার…

Read More

খাগড়াছড়ির দীঘিনালা প্রতিনিধি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালীদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন। বুধবার সকালে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে ৩৬ নং সাজেক ইউনিয়ন এবং ৩৪নং বঙ্গলতুলী ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদান তুলে দেন বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাইরুল আমিন (পিএসসি)। এছাড়াও বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক (পিএসসি), ৩৬নং সাজেক ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা , ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, সাজেক থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে গ্যাসের মূল্য-তালিকা প্রদর্শন না করে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসে ১২ কেজিতে বেড়েছিল ৪৪ টাকা। অক্টোবরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৬ টাকা। সেপ্টেম্বরে দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অক্টোবর মাসের প্রথমেই বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির…

Read More

মোঃ নুরনবী হোসাইন উপজেলা প্রতিনিধি শ্রীবরদী যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেফতার হয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল। ১৬ অক্টোবর বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে চন্দন কুমার পালকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ফারুক মজুমদার জানান, বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে চন্দন কুমার পালকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা…

Read More

বিনোদন ডেস্ক দেশের ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোকসহ আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এমন খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসাবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারন নাগরিক হিসাবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। ’ শাওন তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ, নতুন স্বাধীনতা দিবস হিসেবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’ এরপর নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের দালাল উল্লেখ…

Read More

স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকে নিজের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে এই সিরিজের জন্য তার দেশে আসা নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কা আপাতত কেটে গেছে। তাই তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি পেসার খালেদ আহমেদের। এছাড়া টেস্ট দলের নিয়মিত মুখদের প্রায় সবাই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের দলে রয়েছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নীরব ভূমিকার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। এর মধ্যে রাজধানীর আদাবর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়। সবমিলিয়ে তার…

Read More