Author: admin

মোঃ সজিব সরদার দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে হেরিংবন্ড রাস্তা পাকা করতে রাস্তায় ইটের খোয়া ফেলে দুই বছর ধরে লাপাত্তা হয়ে আছে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে ওই রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন শ্রীরামপুর, লেবুখালী ও পাঙ্গাশিয়া ইউনিয়নের ১০ গ্রামের মানুষ। বিকল্প রাস্তা ঘুরে এলাকার কৃষক ও ব্যবসায়ীদের পণ্যসামগ্রী আনা ও নেওয়া করতে তিন গুণ বেশি পরিবহন খরচ গুনতে হচ্ছে। দুমকী উপজেলা এলজিইডি কার্যালয় সূত্র জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফকির বাড়ি স্ট্যান্ড থেকে কার্তিকপাশা ভায়া ফেদিয়া বাজার পর্যন্ত ১৫ ‘শ মিটার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি হেরিংবন্ড ছিল। অপর দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব পাঙ্গাশিয়া মজিদ সিকদারের বাড়ি থেকে গাবতলি বাজার…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রীকে আটক করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেইট সংলগ্ন তিনবোন ছাত্রাবাসে এই ঘটনা ঘটে৷ এসময় ওই ছাত্রীর সঙ্গে আসা মার্কেটিং বিভাগের এক ছাত্রকেও আটক করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন বিকেল চারটার দিক থেকে ছাত্রাবাস এলাকায় প্রায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে এলাকাটি কিছুটা অন্ধকারাচ্ছন্ন ছিল। ছাত্রাবাসে মার্কেটিং বিভাগের আলামিন নামের এক শিক্ষার্থী ভাড়া থাকেন। ছাত্রীর সঙ্গে থাকা ছেলেটি তার বিভাগেরই জুনিয়র শিক্ষার্থী। ছেলেটি তার ক্যাস্পাসের জুনিয়র এক মেয়েকে নিয়ে…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া এলাকায় অপহৃত যুবক বেলাল উদ্দিন (৩২) কে ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ‘অপহরণের পরিকল্পনাকারি বেলালের চাচা সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। পুলিশ জানিয়েছে, অপহৃত বেলালের চাচা আমীর আহমদ (৫৫) এই অপহরণের মুল পরিকল্পনাকারি। ভাতিজার জমি স্বল্প মূ্ল্যে ক্রয় করে মুক্তিপণের টাকা পরিশোধ করতেই রোহিঙ্গা ডাকাত শফিকে দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করে। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত বেলাল উদ্দিন (৩২) বাহারছড়া ইউনিয়নের শিলখালি এলাকার আলী আহমদের ছেলে। গ্রেপ্তাররা হল বেলালের চাচা দক্ষিণ শিলখালি এলাকার মৃত…

Read More

আন্তর্জাতিক ডেক্স শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় কানাডা-ভারতের কূটনৈতিক টানাপোড়েন চরমে। সম্প্রতি এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। অপরদিকে এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা ছয় কানাডীয় কূটনীতিককে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। এমন এক পরিস্থিতিতে এবার ভারতের বিরুদ্ধে কানাডার সার্বভৌমত্ব লংঘনের অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতের খালিস্তানপন্থি আন্দোলনের নেতা নিজ্জার হত্যাকাণ্ডে বিদেশি কোনো সরকারের হাত রয়েছে কি না— সেটি তদন্ত করছে কানাডার বিশেষ তদন্ত সংস্থা ‘ফরেন ইন্টারফেয়ারেন্স কমিশন’। এ সংস্থাটি কানাডায় ‘হগ কমিশন’ নামে পরিচিত। হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন এ কমিশনের কর্মকর্তারা।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। বিচার শুরুর প্রথম দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এর আগে তাকে গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ। ট্রাইব্যুনালে অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে শুনানি চলছে। ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে বিডিআর বিদ্রোহে ৭৪ জনকে হত্যা, শাপলা চত্ত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, র‍্যাবের বিচার বহির্ভূত হত্যা, জুলাই-আগস্ট…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে তাকে আদালতে নেওয়া হয়। আতিকের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকে সাবেক সরকারের মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। ৫ আগস্টের পর থেকে আতিকুল ইসলামও আত্মগোপনে ছিলেন। তাকে কোন অভিযোগ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিদেশে যেতে না দিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে জানান, তার স্ত্রীর চিকিৎসার জন্য তাদের বুধবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। থাইল্যান্ডের একটি হাসপাতালে তার স্ত্রী ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষায় রেখেও তাদের বিদেশে যেতে দেওয়া হয়নি। তিনি জানান, মুক্তিযোদ্ধা হওয়ার কারণে বিমানবন্দরে গিয়ে ভিআইপি টার্মিনালে বসেছিলেন। সেখানে বসার পর তাদের দুজনকে পাসপোর্টের ফটোকপি দিতে বলা হয়। ফটোকপি দেওয়ার পর আর কারও হদিস…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, আজকের এই ক্ষুদে খেলোয়াড়েরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খলবে। দেশ ও জাতির সুনাম বয়ে আনবে। এজন্য শিক্ষকদের খেলোয়াড় তৈরী করতে হবে। তিনি আরও জানান, সুস্থ দেহ সুন্দর মন, খেলাধূলা বিনোদন সবার প্রয়োজন। খেলাধূলা করলে শরীর ও মন ভালো থাকে। এছাড়াও খেলাধূলা মাদক, সন্ত্রাস ও সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। কাজেই প্রত্যেকের উচিত লেখাপড়া পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা করা। গত বুধবার (১৬ অক্টোবর) বিকেলে জিলা স্কুল মাঠে জেলা পর্যায়ে…

Read More

সরিষাবাড়ী প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারী, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরিষাবাড়ি উপজেলার সার্বিক সমস্যা সমাধান ও উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম। এসময় অন্যদের মধ্যে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম,বাংলাদেশ জামাতে ইসলাম সরিষাবাড়ি উপজেলা শাখা এর আমির, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া,…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর আলম চৌধুরী হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি Upazila Level Training on Human Papilloma Virus (HPV) Vaccination Campaign 2024 হাটহাজারী উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জনকে ডা. রশ্মি চাকমা ফুলেল শুভেচ্ছা জানান।

Read More