Author: admin

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরা সদর সাব-রেজিস্টারের কার্যালয়ের ভলিউম বই থেকে পাঁচটি পাতা চুরি হয়ে গেছে। এ ঘটনায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে প্রথম দফা, জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয় । আজ ভোরে তাদেরকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, তার ভাইপো মোঃ ইয়াছিন, রেজিস্ট্রি অফিসের নকল নবীস অনিল কৃষ্ণ রায় , আবুল বাশার ও ভেন্ডার এম এ শাহাজান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শফিউল জানান সাতক্ষীরা সদর রেজিস্ট্রি অফিস থেকে ভলিউম বই থেকে পাঁচটি পাতা চুরি হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠির নলছিটি উপজেলায় ৯ হাজার জনকে এইচপিভি টিকা দেয়া হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নলছিটি উপজেলায় ২৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি ও সমমানের ৯০০০ শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হবে। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন মূল ধারণাপত্র উপস্থাপন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা মোকাম্মেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারসহ, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গত কয়েক দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলের বাণিজ্যিক এলাকা করচিয়ায় আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সীমানা প্রাচির ভেঙে খালে পড়ে গেছে। সীমানা প্রাচির ভেঙে যাওয়ায় চুরিসহ নানা শঙ্কার আশঙ্কা করছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহসান হাবীব। জানাগেছে, ১৯৪১ সালে দেড় একর জমির ওপর তৎকালীন জমিদার ওয়াজেদ আলী খান পন্নী করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি নারী শিক্ষায় ব্যাপক ভুমিকা রাখে। পরে স্কুলটি উচ্চ মাধ্যমিক তরে রূপান্তর করা হয়। বর্তমানে স্কুল ও কলেজে দুই হাজার শিক্ষার্থীর জন্য ৩৪ জন শিক্ষক রয়েছে। এর মধ্যে ২৯জন এমপিও ভুক্ত। এছাড়া ৬জন কর্মচারীদের মধ্যে ৩ জন এমপিও ভুক্ত।…

Read More

পটুয়াখালী জেলা প্রতিনিধি; মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা আওয়ামী দুঃশাসনে অফিস সহকারী থেকে সরাসরি প্রভাষক এবং আওয়ামী রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব খাটিয়ে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ পদে বসেন ডা. ফিরোজ আহমেদ। গত ৫ই আগষ্ট স্বৈরশাসক পতনের পর ছাত্র আন্দোলন সদস্যদের নামে বহিরাগত দের দিয়ে অধ্যক্ষ ডা. বজলুর রহমানকে জোরপূর্বক পদত্যাগ পত্রে সই রেখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চেয়ার দখল করেন পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ডা. ফিরোজ আহমেদ। জানা যায়, বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়) কর্তৃক সনদপ্রাপ্ত অধ্যক্ষ ডা. বজলুর রহমান ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষক হিসাবে সঙ্গে ছিলেন। ২০১৮ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি। নিয়ম অনুযায়ী ২০২৬ সালে অবসরে…

Read More

পিরোজপুর প্রতিনিধি পিরোজপুর কচা নদীতে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান,প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা তিনটায় এই অভিযান পরিচালনা করেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময়ে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জাহিদুর ইসলাম,কোস্টগার্ড কর্মকর্তা লেপটেন্যান্ট কমান্ডার মনজুর হোসেন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিরোজপুর। (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর, মামুনুর রশীদ,জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত,প্রমূখ। জেলা প্রশাসক বলেন,আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন,…

Read More

আব্দুল কাইয়ুম কামরুল ,কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি: ১৭ অক্টোবর কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্পইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আশরাফুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ। সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রতি ১…

Read More

নিজস্ব প্রতিবেদক তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে আজ দুপুর থেকে রাজধানীর বনানীতে শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া। এদিকে গতকাল বুধবার (১৬ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় শমসের মবিন চৌধুরীকে। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু তাকে বিদেশ যেতে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ওরফে ভিপি নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার যথা সময়ে নির্বাচন দেবে। তার আগে নির্বাচন কমিশন ও নির্বাচনী পদ্ধতি সংস্কার করা হবে। গণঅধিকার পরিষদ মনে করে- আগামি জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে। অর্থাৎ যে রাজনৈতিক দল ১ শতাংশ ভোট পাবে- সেদল সংসদে তিনটি আসন পাবে। তাহলে কোন দলের একক মাতব্বরী থাকবেনা- সংসদে রাজনৈতিক দলগুলোর দ্বৈত্য-দানব হওয়ার সুযোগ থাকবেনা। বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নলিন বাজারে হেমনগর ইউনিয়ন গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘যেই লঙ্কায় যায়, সেই রাবণ হয়’ গত ৫০ বছরে…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর রুহুল আরা রহিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা জারি করেন দুদকের পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে…

Read More

লাইফস্টাইল ডেস্ক শীতের মৌসুম এলেই দুই-চারটা বিয়ের দাওয়াত পান না, এদেশে এমন মানুষ খুব কমই আছেন। এমনকী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নব বিবাহিত কাপলের ছবি বছরের এই সময়েই বেশি দেখতে পাবেন। তাদের শুভেচ্ছা, শুভকামনা জানানোর ফাঁকে কখনো কি ভেবে দেখেছেন, কেন শীতকাল এলেই বিয়ের ধুম পড়ে যায়। শীতের কিন্তু আরেকটি নামও আছে, এই মৌসুমকে বিয়ের মৌসুমও বলা হয়। একটা মৌসুমের আরেক নাম কেন বিয়ের মৌসুম হবে, নিশ্চয়ই এর নেপথ্যে অনেক কারণ রয়েছে। বছরের শুরুতে মানুষ নিজেকে আয়নায় আরেকবার দেখে। পুরো বছরের বাকি কাজগুলো এসময় দ্রুত শেষ করতে চায়। যেহেতু ডিসেম্বরের দিকেই শীতের শুরু, তাই এসময় মানুষ নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার…

Read More