
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর কচা নদীতে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান,
প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা তিনটায় এই অভিযান পরিচালনা করেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময়ে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জাহিদুর ইসলাম,কোস্টগার্ড কর্মকর্তা লেপটেন্যান্ট কমান্ডার মনজুর হোসেন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিরোজপুর। (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)
শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর, মামুনুর রশীদ,জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত,প্রমূখ।
জেলা প্রশাসক বলেন,
আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরো কঠোর অবস্থান গ্রহণ করবে, যদি কোন অসাধু মৎস্যজীবী নিষেধাজ্ঞা সময়ে মাছ ধরতে নামে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে।,