- তরুণ উদ্যোক্তাদের খুঁজছে বাংলাদেশ ব্যাংক, চলছে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি
- কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
- শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ডিমলায় ৭৮ মণ্ডপে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
- প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীব
- যবিপ্রবিতে পাবনা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব, সভাপতি আলফি ও সম্পাদক মহাদির
- মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ
- দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গোপালপুরে আয়নালের মৃত্যু
- ঢাকা কাস্টমস হাউসে রাকিব ফরিদের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ
- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
Author: admin
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি পরিবারকে পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানান। মাহফুজ আলম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে সাতটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে, যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেওয়া। যে কেউ ফাউন্ডেশনে সহায়তা পাঠাতে পারবেন। এ সময় সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ছাত্র আন্দোলনের সময় হতাহতদের তালিকা সরিয়ে ফেলায় শহীদদের তালিকা করতে সরকারকে বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের…
কয়রা খুলনা প্রতিনিধী: ফরহাদ দূর্যোগ প্রবণ উপকূলীয় জনপদ কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় কয়রা সদরের তিনরাস্তা সংলগ্ন মধুর মোড়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচী বাস্তবায়নের উদ্যোক্তা নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী দেবব্রত সরকার বলেন, প্রতিনিয়ত নদী ভাঙ্গন, ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে কয়রার মানুষ। ষাটের দশকে নির্মিত সেই দুর্বল বেড়িবাঁধ রয়েছে ঝুকিপূর্ণ। দির্ঘদিন তা সংস্কার না করায় ভাঙ্গন আতংকে দিন কাটে কয়রাবাসীর। তাই অধিক গুরুত্ব দিয়ে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর কয়রা উপজেলা শাখার আহবায়ক মোঃ তরিকুল ইসলাম…
স্পোর্টস ডেস্ক সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট ম্যাচ দিয়ে নিজের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানতেন সাকিব। তবে ঢাকায় তার বিরুদ্ধে চলমান বিক্ষোভের কারণে সেটি আর হচ্ছে না। এটি সাকিবের টেস্ট ফরম্যাটে শেষ ম্যাচ হওয়ার কথা ছিল, তবে নিরাপত্তা শঙ্কায় তিনি দেশে ফিরতে আর পারছেন না এমনকি তিনি কোথায় যাবেন তাও জানেন না। ‘আমি নিশ্চিত নই যে আমি কোথায় যাচ্ছি, তবে এটা প্রায় নিশ্চিত, আমি দেশে ফিরছি না,’ সাকিব তার হোয়াটসঅ্যাপ বার্তায় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বলেন। সাকিবের এই উদ্বেগের কারণ বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, যা আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসন শেষ হওয়ার পর শুরু…
মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি; খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোকছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০-এর ১১ (১) ধারা অনুযায়ী ড. রেজাউল করিমকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান পদে থাকা অবস্থায় সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন এবং উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। একই দিনে আরও দুইটি পৃথক প্রজ্ঞাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে…
বরিশাল প্রতিনিধি গুঠিয়ার বাইতুল ভিউ তে গুঠিয়া ইউনিয়ন ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত “ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ ” সম্পন্ন হয়েছে। আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ লোকমান হোসেন রাসেল, সহকারি অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান মিজান, সহকারি শিক্ষক, ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ গোলাম মোস্তফা সালেহী, ইমাম বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, বরিশাল। আরও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরনবি, সাবেক পরিচালক, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, বরিশাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ সাইদুল ইসলাম, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। …
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে বাপ্পী নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ১৬ অক্টোবর দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা সুন্দুরা পুকুরী এলাকায় এঘটনাটি ঘটে। নিহত শিশু বাপ্পীর বাড়ি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়। সে ওই এলাকার মঞ্জু ইসলামের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকার বাসিন্দা সফিউল ইসলাম বলেন, গত পাঁচ দিন আগে শিশু বাপ্পী তার মা বেলি আক্তার সহ বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা সুন্দুরা পুকুরী এলাকায় নানা নাসির উদ্দীনের বাড়িতে যান। পরে বুধবার দুপুরে পরিবারের সদস্যরা অন্য কাজে থাকায় বাড়ির উঠানে খেলা করছিল শিশু…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার গাবতলীতে মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলতান সরকার ওই এলাকার মৃত সামেদ আলীর ছেলে। এ বিষয়ে বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আশিক ইকবাল জানান সকালে নিজের মরিচ ক্ষেতে কাজ করছিলেন সুলতান সরকার। কাজ করার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিদ খান তদন্ত কমিটির কপি ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটির উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিদ খান ও কৃষক দলের সভাপতি আব্দুস সত্তার পিন্টুর বিরুদ্ধে তালতলা বাজারের বিভিন্ন দোকান ও সরকারি স্টলের ব্যবসায়ী ও ইজারাদারদের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগের সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক মো. সেলিম গাজীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত (১৪ অক্টোবর) “ঝালকাঠিতে বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদ নেওয়ার অভিযোগ” শিরোনামে সংবাদ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বেলা সাড়ে ১১টায় ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিচারপতিদের সঙ্গে বৈঠক শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম গণহত্যার বিচারকাজ শুরুর তথ্য জানান। তিনি বলেন, বুধবার ট্রাইব্যুনালের এজলাস কক্ষে বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রমনায় নিজেস্ব বাসভবনে মতিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে জানাজা হয়। এর আগে মতিয়ার চৌধুরীকে বহনকারী অ্যাম্বুলেন্স তার বাসভবন রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পৌঁছায়। সেখানে শেষ বিদায় জানাতে ভিড় করেন তার ভক্ত-অনুসারী ও স্বজনরা। এরপর সেখানে জানাজা সম্পন্ন হয়। মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নতুন জায়গা চাওয়া হয়েছে সিটি করপোরেশনের কাছে। জায়গা পেলে সেখানে দাফন করা হবে, না পেলে তার স্বামী বজলুর রহমানের কবরে দাফন করা হবে। উল্লেখ্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ছিলেন মতিয়া চৌধুরী। তার নির্বাচনী এলাকার মানুষের দাবি থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি…